Regional Server Station, Comilla - আঞ্চলিক সার্ভার স্টেশন, কুমিল্লা

Regional Server Station, Comilla - আঞ্চলিক সার্ভার স্টেশন, কুমিল্লা

Share

নির্বাচন অফিস, কুমিল্লা

20/02/2017

৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন হবে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী ২ মার্চের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।
১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

ঘোষিত তফসিল অনুযায়ী, কুমিল্লা সিটি করপোরেশনে ৬ মার্চ মনোনয়নপত্র যাচাইবাছাই করা হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সসয় ১৩ মার্চ।

কুমিল্লা সিটি করপোরেশনে ২০১৬ সালের ২০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা ছিল। কিন্তু সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের আদেশে ওই সময় ভোট নেওয়া যায়নি। পরে এই জটিলতার অবসান হলেও বিদায়ী ইসি সময় স্বল্পতায় তফসিল ঘোষণা করেনি। ৬ ফেব্রুয়ারি কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

23/01/2017

বেশ জাঁকজমকভাবেই সম্পন্ন হলো কুমিল্লায় আঞ্চলিক সার্ভার স্টেশন এর উদ্বোধনী অনুষ্ঠান।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ভবন উদ্বোধনের প্রস্তর উন্মোচন করেন।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল মোমেন। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।
সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন নোয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন।

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ মহোদয় বক্তব্যকালে কুমিল্লার কথা বলে স্মৃতিরোমন্থনে কিছুটা সময় হারিয়ে যান, উনি মুক্তিযোদ্ধকালে কুমিল্লা ব্রাম্মণবাড়িয়ার দায়িত্ব ছিলেন
এবং স্বাধীন বাংলাদেশ হবার পর কুমিল্লার প্রথম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সিইসি মহোদয় বলেন, আগামীতে ডিজিটাল ভোটিং মেশিনের(DVM) মাধ্যমে ভোট গ্রহন করা হবে।
এতে করে একজনের ভোট আরেকজন কিংবা এক ব্যক্তি একাধিক ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবেনা।
ডিজিটাল ভোটিং মেশিনের মাধ্যমে শুধু আঙ্গুলের ছাপই নয় চোখের কণিকাও চ্যাক করে সঠিক ভোটার ভেরিফাই করে ভোট দিবে।
কমিশনের পরবর্তী পরিকল্পনার মধ্যে অন্যতম হলো দেশের সকল নাগরিক জন্মের পর থেকেই স্মার্ট কার্ড পাবে, তবে ১৮ বছর পূর্ণ হলে ভোটার নাম্বার পাবে।
এছাড়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

Photos 23/01/2017

উদ্বোধন ফলক

20/01/2017

আজ কুমিল্লায় আসছেন প্রধান নির্বাচন কমিশনার

আজ শুক্রবার ২০ জানুয়ারি ২০১৭ কুমিল্লায় আসছেন প্রধান নির্বাচন কমিশনার । বেলা সাড়ে তিনটায় নগরীর ছোটরা এলাকায় নবনির্মিত কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিস উদ্বোধন করবেন তিনি। নির্মাণের আড়াই বছর পর কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসটি উদ্বোধন করা হবে।
কুমিল্লা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হাসিনুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী হারুনুর রশীদ জানান, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসটি মহানগরীর ছোটরা এলাকায় প্রায় ৩৩ শতক জমির উপর নির্মিত। পাঁচতলা ভিত্তি সম্পন্ন চারতলা ভবনটির নির্মাণ কাজ করেন যৌথ ঠিকাদারী ভবন নির্মাণ প্রতিষ্ঠান এমবিবিএন্ড এমবিএআই। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৫ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে চারতলা ভবনটির কাজ শুরু হয় গত ২০১৩ সালের জানুয়ারি মাসে। ভবন নির্মাণের কাজ শেষ হয় ২০১৪ সালের জুলাই মাসে।
উদ্বোধনের আগে পাঁচতলা ভিত্তি বিশিষ্ট চারতলা ভবনটির নান্দনিক ডিজাইন আর উন্নত গঠনশৈলীর কারণে কর্মকর্তাদের কাছে বেশ আর্কষণীয় পাশাপাশি জেলাবাসীরও নজর কেড়েছে। ভবনটির সামনে গাড়ি পার্কিংয়ের যথেষ্ট পরিমাণ জায়গা রাখাসহ বাগান করার জন্য পর্যাপ্ত জমি রাখা হয়েছে।
শান্ত নিরিবিলি পরিবেশে ছোটরা এলাকায় নির্মিত ভবনটি নিয়ে যৌথ ঠিকাদারী ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান এমবিবিএন্ড এমবিএআইয়ের ঠিকাদার মির্জা মো: কোরাইশী বলেন, আমাদের যৌথ ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে বেশ কিছু সরকারি-বেসরকারি ভবন নির্মাণ করেছি। আমরা সব সময় নির্মাণ সামগ্রীর গুণগত মান ঠিক রেখে ভবন নির্মাণ করে থাকি। মানের ব্যাপারে আমরা আপোষহীন। এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ কর্তৃপক্ষকে আমাদের কাজ বুঝিয়ে দেই। ঠিকাদার মির্জা মো: কোরাইশী আরো বলেন, আঞ্চলিক নির্বাচন অফিস,কুমিল্লার ভবনটি আমাদের যৌথ ঠিকাদারী ব্যবসার একটি অন্যতম সফলতার অংশ।
এদিকে ভবন উদ্বোধন নিয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকতা মো:রাশেদুল ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ৩ টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সচিব আবদুল্লাহসহ আরো বেশ কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন। আঞ্চলিক নির্বাচন অফিস, কুমিল্লার ভবনটি উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chotora
Cumilla
3500