উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা।

Share

প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর মুরাদনগর উপজেলা স্বাস্থ্য বিভাগ।

13/10/2025

টাইফয়েড টিকা দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা-
​১। খালি পেটে শিশুকে টিকা গ্রহণ করতে দেবেন না।
​২। ঢিলেঢালা পোশাক পরিয়ে আনতে হবে।
​৩। টিকা দেওয়ার পর আধা ঘন্টা যেন ঐ স্থানে বসে থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
​৪। অন্য শিশুর সামনে টিকা দেওয়া থেকে বিরত থাকতে হবে।



( Pic collected)

05/10/2025

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫

23/09/2025

23/09/2025

Photos from উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগর, কুমিল্লা।'s post 14/09/2025

টাইফয়েড টিকাদান কার্যক্রম-২০২৫ উৎযাপন উপলক্ষে জাতীয় পর্যায়ে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এডভোকেসি ও পরিকল্পনা সভা

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ৯:৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে এবং ইউনিসেফ এর কারিগরী সহযোগীতায় জাতীয় পর্যায়ের এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আঃ ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ)।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচীর আওতায় আগামী ১২ অক্টোবর ২০২৫ হতে টাইফয়েড জ্বর প্রতিরোধে মাসব্যাপী সারাদেশে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে যা শিশুদের টাইফয়েড সংক্রমণজনিত অসুস্থতা ও মৃত্যুহার বহুলাংশে হ্রাস করবে। টিকাদান ক্যাম্পেইনে ০৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে। উন্নয়ন সহযোগী হিসেবে ইসলামিক ফাউন্ডেশন ইউনিসেফ এর সাথে সংযুক্ত থেকে উক্ত কার্যক্রমের প্রচারণার কাজ করছে।

12/09/2025

এক স্থান/ জেলা/ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যত্র স্থানান্তরিত / নতুন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে টাইফয়েড টিকা পাওয়ার উপায়

11/09/2025

জনসচেতনতামূলক বার্তা

ছোট খাটো আঘাতকেও অবহেলা করবেন না, প্রাথমিক চিকিৎসার জন্য সর্বদা হাসপাতালে আসুন।

একটি দুর্ঘটনার শিকার হয়েছিল মাত্র দুই মাস বয়সী একটি শিশু। তার হাত কেটে গেলে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় একটি ফার্মেসিতে। সেখানে অপ্রশিক্ষিত ব্যক্তির দ্বারা তার আঙ্গুলে সেলাই করা হয়।

চার দিন পর অবস্থার অবনতি হয় এবং আঙ্গুলের ডগা কালো হয়ে যায়। তাকে যখন আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়, তখন খুবই দেরি হয়ে গেছে। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না পেয়ে সেই শিশুটির আঙ্গুলটি বাঁচানো সম্ভব হয়নি।

সবাইকে আমাদের অনুরোধ:

· যেকোনো আঘাত, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, ফার্মেসি বা অপ্রাতিষ্ঠানিক চিকিৎসকের উপর ভরসা করবেন না।
· দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতাল বা স্বীকৃত ক্লিনিকে যোগাযোগ করুন।
· সময়মতো সঠিক চিকিৎসাই জটিলতা রোধ করতে পারে।

সচেতন হোন, নিরাপদ থাকুন। যেকোনো জরুরি অবস্থায় হাসপাতালে আসুন।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Muradnagar
Cumilla