17/04/2023
১৭ এপ্রিল ২০২৩
বাংলাদেশ কৃষক মজুর সংহতি, সদর দক্ষিন, কুমিল্লা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার পার্টি।
বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক জনাব হাবিবুর রহমান লিটন এর সভাপতিত্বে আলোচনা করেন গণসংহতি আন্দোলন সদর দক্ষিন উপজেলার আহ্বায়ক মাহবুবুর রহমান মজুমদার। এছাড়াও প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম।
বাংলাদেশ কৃষক মজুর সংহতির ১৭ দফা দাবি নিয়ে গুরুত্বের সাথে আলোচনা করা হয়৷ বাংলাদেশ কৃষক মজুর সংহতির মাধ্যমে কৃষকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয় উক্ত সভা থেকে। আলোচনা সভা সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলন, লাকসাম উপজেলার আহ্বায়ক জহির রায়হান।
30/12/2022
কুমিল্লা সদর দক্ষিণ গণসংহতি আন্দোলনের আহ্বায়ক ও জেলা নেতা মাহবুব মজুমদার ও নারী নেত্রী তাসলিমা জুলকারনাইন এর বাবা ওয়াহিদুর রহমান মজুমদার আজ বিকাল ৩.৪০ মিনিটে পরলোক গমন করেছেন।
পরিবারের সকলের প্রতি গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে শোক ও সমবেদনা।
29/08/2022
২৯ আগস্ট গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কুমিল্লার লাকসাম উপজেলা শাখা
আজ ২৯ আগস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লাকসাম উপজেলার আহ্বায়ক জহির রায়হান সাগর।
29/08/2022
২৯ আগস্ট গণসংহতি আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কুমিল্লা জেলা শাখা
আজ ২৯ আগস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। বিকাল সারে ৫টায় অফিসের সামনে জমায়েত করে গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার নেতা কর্মীরা। শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সদস্য সচিব হাবিবুর রহমান লিটন, সদর দক্ষিণ উপজেলার আহ্বায়ক মাহবুব মজুমদার ও সদস্য সচিব কানিজ ফাতেমা রোজী।
07/08/2022
০৭/০৮/২০২২
আজ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ খাতে সীমাহীন দূর্নীতির প্রতিবাদে গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও কুমিল্লা জেলা আহ্বায়ক কুমিল্লার শোষিত মানুষের কন্ঠস্বর ইমরাদ জুলকারনাইন ইমন।
বিক্ষোভ সমাবেশের সূচনা বক্তব্য প্রদান করেন গণসংহতি আন্দোলন সদর দক্ষিন উপজেলা বিপ্লবী আহ্বায়ক মাহবুবুর রহমান মজুমদার। তিনি বলেন এই জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়বে খেটে খাওয়া মানুষের উপর, মধ্যবিত্তদের উপর। যা অন্যায় ও অবিচার। ভোট ডাকাতের সরকার জনগণকে শোষন করতে পারছে কারন তারা জনগণকে আর ধর্তব্যে ধরছে না।
এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা জেলা সদস্য সচিব হাবিবুর রহমান লিটন। তিনি সরকারকে বলেন নিম্ন আয়ের মানুষের বেদনা বুঝুন, মধ্যবিত্তদের আকাঙখা বুঝুন সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুন৷ নয়তো জনগণ আপনাকে নিস্তার দিবে না।
সভাপতির বক্তব্যে জেলা কমিটির আহ্বায়ক বলেন এই চোর ডাকাতের সরকার মানুষের জীবন ও জীবিকাকে অচল করে দিয়েছে। তিনি দাবি করেন জ্বালানী তেলের মূল্য প্রত্যাহার করতে হবে। কুমিল্লা জেলার সর্বস্তরের মানুষকে গণবিক্ষোভ তৈরীর জন্য প্রস্তুতির আহ্বান জানান।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের সংগঠক এডভোকেট আব্দুর রহিম, কুমিল্লা সদর উপজেলার আহ্বায়ক নজরুল ইসলাম, সদর দক্ষিন উপজেলা সদস্য সচিব কানিজ ফাতেমা রোজী, জেলা কমিটির সদস্য আকাশ দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রুবেল হোসেন, ছাত্র নেতা ইলিয়াস গনি, ইব্রাহিম হোসেন, তন্ময় তনয়, নারী নেত্রী পারভীন।
গণসংহতি আন্দোলন লাকসাম উপজেলা আহ্বায়ক জহির রায়হান সভা সঞ্চালনা করেন।
বিক্ষোভ সমাবেশস্থলে লিফলেটিং করা হয়।
20/06/2022
#প্রেস_বিজ্ঞপ্তি
১৯ জুন ২০২২।
বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সর্বোচ্চ রাষ্ট্রীয় উদ্যোগের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন।
আজ ১৯ জুন ২০২২ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যার্তদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমে রাষ্ট্রীয় সর্বোচ্চ উদ্যোগ গ্রহণের দাবি জানান। নৌবাহিনী, সেনাবাহিনীসহ সকল বাহিনীকে যুক্ত করে দেশের মানুষের এ সংকটময় সময়ে জরুরি উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। নেতৃবৃন্দ দেশবাসীকেও এই বানভাসী মানুষের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
নেতৃবৃন্দ সরকারকে জরুরিভিত্তিতে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান-
১. বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজে নৌকাসহ প্রয়োজনীয় নৌযান, হেলিকপ্টার ব্যবহার;
২. নৌবাহিনী, সেনাবাহিনীসহ সকলবাহিনীকে উদ্ধারকাজে নিযুক্ত করা;
৩. বন্যার্তদের উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমের জন্য জরুরি বাজেট বরাদ্দ;
৪. প্রয়োজনীয় ওষুধপত্রসহ মেডিকেল টিম প্রেরণ করা;
৫. রাজনৈতিক-সামাজিক-গণসংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠসমূহের উদ্যোগে উদ্ধার ও ত্রাণ কাজের পরিবেশ তৈরি করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, দুর্নীতি, সরকারের অপরিকল্পিত উন্নয়ননীতি ও প্রকল্পের কারণে একদিকে পরিবেশ ধ্বংস হচ্ছে অন্যদিকে একই বাঁধ প্রতিবছর ভাঙছে। অভিন্ন নদীসমূহে বাঁধ দেয়া, পানির ন্যায্য হিস্যা না পাওয়ার কারণে নদীগুলোর নাব্যতা ধ্বংস হয়েছে। নানান প্রকল্প ও দখলের কারণে জলাধার ভরাট করায় বর্ষাকালে বৃষ্টি পানি ধারণের জন্য জায়গার অভাব। ফলে প্রতিবছর বন্যায় জলাবদ্ধতা বাড়ছে। নষ্ট হচ্ছে কৃষি-ফসল, মরছে মানুষ, গবাদি পশু, ধ্বংস হচ্ছে বাস্তুসংস্থানসহ জীব ও উদ্ভিদ জগতের বহু প্রাণ। প্রতিবছর এই ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। প্রকৃতিবিরোধী প্রকল্প ও জনবিরোধী নীতির কারণেই দুর্যোগ বাড়ছে। সুতরাং এসবের সম্পূর্ণ দায় সরকারের।
নেতৃবৃন্দ সারাদেশে গণসংহতি আন্দোলনের সকল নেতাকর্মী-সদস্যদেরকে বানভাসী মানুষের সহযোগিতায় বিশেষ তৎপরতা ও উদ্যোগী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।
07/06/2022
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, রাজনৈতিক পরিষদের অন্যতম নেতা ও চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক হাসান মারুফ রুমির উপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করেছে। তাঁরা সহ নবগঠিত গণতন্ত্র মঞ্চের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলা কমিটি এই হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জ্ঞাপন করে।