27/05/2022
শেখ হাসিনার সালাম নিন
নৌকা মার্কায় ভোট দিন।
বাহার ভাইয়ের সালাম নিন
নৌকা মার্কায় ভোট দিন।
রিফাত ভাইয়ের সালাম নিন
নৌকা মার্কায় ভোট দিন।
উন্নয়নের শপথ নিন
নৌকা মার্কায় ভোট দিন।
১৫ তারিখ সারাদিন
নৌকা মার্কায় ভোট দিন।
হবে, হবে, হবে জয়,
নৌকা মার্কার হবে জয়।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
18/05/2022
শুভ জন্মদিন কুমিল্লার সিংহ পুরুষ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।
15/05/2022
কুমিল্লার আপামর জনতা "অভিভাবক" উপাধিটি হুট করেই হাজী বাহারের নামের পাশে বসায় নি। বটবৃক্ষের মতো ছায়া, স্নেহ, ভালোবাসা এবং দায়িত্ব দিয়ে তিনি তা অর্জন করে নিয়েছেন।
অবিভাবক তো এমনই হয়, যিনি পিতার মত ছায়া দিয়ে দাড়িয়ে থাকেন সন্তানেরই পাশে অতন্দ্র প্রহরীর মত।
বাহার-রিফাত পরিষদ, এই কুমিল্লার ভবিষ্যৎ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
25/04/2022
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা :
কুসিক নির্বাচন আগামী ১৫ই জুন,২০২২ইং অনুষ্ঠিত হবে।
মনোনয়ন দাখিলের শেষ দিন ১৭মে,২০২২ইং।
যাচাই-বাছাই ১৯ মে, ২০২২ইং।
প্রতীক বরাদ্দ ২৭মে,২০২২ইং।
13/05/2021
কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ৬নং ওয়ার্ডের যুগ্ম সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি মহোদয়ের একনিষ্ঠ ও আস্থাভাজন কর্মী, ৬ নং ওয়ার্ডের বর্তমান সময়ের নন্দিত জননেতা, সর্বমহলে সমাদৃত এবং পরিচ্ছন্ন ইমেজের তরুন আইকন জনাব আমিনুল ইকরাম ভাই আজ তার নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় যৌথক্রমে তার নিজ বাসভবন ও চকবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ৬নং ওয়ার্ডের অসহায়-গরীব সাধারন জনতার মাঝে পবিত্র ঈদ উপলক্ষে ঈদ উপহারের অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরন করেন। এইসময় সামগ্রিক বিতরন কার্যক্রমে ইকরাম ভাইকে সার্বিক সহযোগিতা করেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ তথা সহযোগী অঙ্গ- সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন জনগন। চলমান করোনা ক্রান্তিকালে ইকরাম ভাইয়ের এই ধরনের মানবিক জনসেবামূলক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।
28/03/2021
সকল প্রকার সাম্প্রদায়িক অপশক্তি রুখতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন সদা প্রস্তুত ছিলো, আছে এবং থাকবে। ধর্মের নামে যারা বাড়ি-ঘর পোড়ায়, সরকারি ভবনে আগুন দেয়, জনগণের যানবাহনে আগুন দেয়, তাদের নিশ্চয়ই কোন ধর্ম থাকতে পারেনা। সাধারণ মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার জন্য তাদের সকলকে জবাবদিহির আওতায় আনা হবে। এই অপশক্তিকে প্রতিহত করার দায়িত্ব আমার, আপনার, সকলের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিকে যারা অপমান করেছে, যারা জাতির জনকের ম্যুরালে আগুন দিয়েছে, সেই স্বাধীনতা বিরোধীদের সকল দেশবিরোধী চক্রান্ত শক্তহাতে প্রতিহত করা হবে ইনশাল্লাহ।
25/02/2021
বিনামূল্যে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন পয়েন্ট।
স্থান- বাদুরতলা, ওয়াই-ডাবিউ-সি-এ স্কুল সংলগ্ন,কুসিক।
25/02/2021
বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল গুলোতে মাদকব্যবসা এবং সেই মাদকের নেশায় যুবসমাজ ধ্বংসের কাহিনী নতুন কোনো ঘটনা নয়। প্রধানত সীমান্তবর্তী এলাকাগুলোর পথভ্রষ্ট যুবসমাজ দ্বারাই মূলত এই কাজগুলো হয়ে থাকে। যেহেতু কুমিল্লাকেও ঘিরে আছে সীমান্ত, কুমিল্লাতেও এমন ঘটনা একেবারে আশ্চর্যকর কোনো বিষয় নয়।
কিন্তু বর্তমানে সেই অনুপাত অনেকাংশেই কমে এসেছে আর তার পিছনের মহানায়ক হচ্ছেন কুমিল্লা-০৬ আসনের মাননীয় সাংসদ হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার মহোদয়। যিনি নিরলস ভাবে প্রশাসনিক পদক্ষেপ নিয়েই যাচ্ছেন।
তাছাড়া প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি যুবসমাজকে পথভ্রষ্ট হওয়ার থেকেও রক্ষা করতে বিভিন্ন পন্থা অবলম্বন করতে পিছু পা হন নি। "মাদকের বিরুদ্ধে খেলাধুলা" এই স্লোগানকে সামনে রেখে হাজী বাহার চালিয়ে যাচ্ছেন কুমিল্লার যুবসমাজ রক্ষার কার্যক্রম।
ওনার মতে খেলাধুলাই পারে যুবসমাজের মূল্যবান সময়টাকে শারীরিক এবং মানসিকভাবে রাঙ্গিয়ে তুলতে। তাদের ভবিষ্যৎ রক্ষা করতে এবং মাদকের হাত থেকে দূরে রাখবার লক্ষ্যে হাজী বাহার জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গোমতী নদীর তীর সংলগ্নে শেখ কামাল ক্রীড়া পল্লী এবং স্পোর্টস একাডেমী গড়ে তুলবার উদ্যোগ গ্রহণ করেন। সেই সাথে বিভিন্ন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অনুপ্রাণিত এবং সহযোগিতার মাধ্যমে যুবসমাজের মাঝে খেলাধুলার প্রতি প্রতিযোগিতা মূলক ভাবনা জাগিয়ে সকলকে মাঠমুখী করার জন্য বিশেষ ভাবে নজর দিচ্ছেন কুমিল্লার গণমানুষের নেতা হাজী বাহার।
ওনার উদ্যোগের নজরকাড়া উদাহরণ হচ্ছে কাউন্সিলর কাপ টুর্ণামেন্ট। সেদিন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ভর্তি দর্শকই এবং বর্তমানের বি.পি.এল ফুটবলের প্রতিটা ম্যাচের দর্শকের কোলাহলই জানান দেয় হাজী বাহারের উদ্যোগ কতটা সফল এবং কুমিল্লার মানুষকে ওনি কতটা মাঠমুখী করতে পেরেছে।
হাজী বাহার প্রতিবার বলে থাকেন,
"আজকের যুবসমাজ, আগামী দিনের কুমিল্লা ❤️।
আগামী দিনের কুমিল্লা মানে ভবিষ্যৎ বাংলাদেশ❤️।
কুমিল্লা এগুলেই, এগুবে বাংলাদেশ"।
**শুধু শুধু সাংবাদিকদের দিয়ে হাজী আ. ক. ম. বাহাউদ্দিন বাহার মহোদয়ের নামে ভুয়া নিউস্ না করানোর পেছনে মেধা না খাটিয়ে, যদি কুমিল্লার যুব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটার পেছনে মেধা খরচ করা হয়, তাহলে আমি বিশ্বাস করি আমাদের এই আধুনিক কুমিল্লা এগিয়ে যাবে বহুদুর।