27/05/2026
চলে গেল আমাদের স্বপ্নের সহযাত্রী সৌরভ হাসান… বিদায়, প্রিয় ভাই
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ গভীর শোকের সাথে আমরা জানাচ্ছি, আমাদের প্রিয় ছোট ভাই Shorave Hassan আর আমাদের মাঝে নেই।
দীর্ঘদিন ধরে সে কঠিন ব্রেইন টিউমারের সাথে লড়াই করছিল। চিকিৎসার প্রতিটি ধাপে ছিল অগণিত কষ্ট, কিন্তু তার চোখে ছিল বেঁচে থাকার স্বপ্ন, পরিবারকে আঁকড়ে ধরার অদম্য ইচ্ছা। শেষ পর্যন্ত সেই লড়াই থেমে গেল, আর সে চলে গেল একেবারে নীরবে, চিরদিনের জন্য।
এই মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি আমাদের পুরো সমাজের এক শূন্যতা। একজন তরুণের স্বপ্ন, হাসি, আর ভবিষ্যৎ একসাথে নিভে গেল।
আমাদের প্রিয় সংগঠন ফুলের নাওড়ী তরুণ সংঘ ক্লাব গভীরভাবে শোকাহত। এই ক্লাব সবসময়ই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, আর সৌরভের এই লড়াইয়ের সময়ও আমরা যতটুকু সম্ভব পাশে থাকার চেষ্টা করেছি—সহযোগিতা, দোয়া, এবং মানবিক সমর্থন দিয়ে। কিন্তু নিয়তির নির্মমতা আমাদের সব চেষ্টাকে থামিয়ে দিল।
আমরা তরুণ সংঘ পরিবারের পক্ষ থেকে তার শোকাহত বাবা-মা, পরিবার-পরিজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি আল্লাহ যেন সবাইকে দেন।
আমরা আল্লাহর কাছে দোয়া করি—
তিনি যেন সৌরভকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তার কবরকে প্রশান্তির জায়গা বানিয়ে দেন, তার সব কষ্টকে ক্ষমা করে দেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করেন।
বিদায় সৌরভ…
তুমি আমাদের দোয়ার মাঝে, স্মৃতির মাঝে, আর এই গ্রামের প্রতিটি নিঃশব্দ প্রার্থনায় বেঁচে থাকবে।
আমিন।
🔴 সৌরভের জানাযার নামাজ বাদ মাগরিব ফুলের নাওড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ।
02/05/2026
⛈️ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ⛈️
📅 তারিখ: ০২ মে ২০২৬ | বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সক্রিয় — আজ দুপুর থেকেই শুরু হতে পারে ভারী বর্ষণ!
🔴 কখন ও কতক্ষণ?
আজ (০২ মে) দুপুর ০১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা
📍 ঝুঁকিতে যে বিভাগগুলো:
👉 ঢাকা
👉 ময়মনসিংহ
👉 চট্টগ্রাম
👉 সিলেট
🌧️ বৃষ্টির পরিমাণ:
ভারী → ৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা
⛈️ অতি ভারী → ৮৮ মি.মি.-র বেশি/২৪ ঘণ্টা
🌊 জলাবদ্ধতা — অতি ভারী বর্ষণের কারণে এসব এলাকার শহর ও নিচু অঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
⛰️ ভূমিধস — চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
#ভারীবৃষ্টি #সতর্কবার্তা #ভূমিধস #জলাবদ্ধতা #ঢাকা #চট্টগ্রাম #সিলেট #ময়মনসিংহ #বাংলাদেশআবহাওয়া
21/04/2026
🏏 গুণবতী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত
গুণবতী অন্তঃইউনিয়ন চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬ (৩য় আসর)
আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই শক্তিশালী দল
ফুলের নাওড়ী তরুণ সংঘ, গুনবতী চৌদ্দগ্রাম 🆚 উত্তর পিরিজকরা ইয়ুথ এসোসিয়েশন ক্লাব
রোমাঞ্চকর লড়াই শেষে ১৫ রানের গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় ফুলের নাওড়ী তরুণ সংঘ। শুরু থেকেই ব্যাট-বলের দারুণ প্রতিদ্বন্দ্বিতায় জমে ওঠে ম্যাচটি।
🏏 ম্যাচ সারসংক্ষেপ
১২ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ফুলের নাওড়ী তরুণ সংঘ তোলে ১৫৪/৮ রান। জবাবে উত্তর পিরিজকরা ইয়ুথ এসোসিয়েশন সর্বোচ্চ চেষ্টা করেও থামে ১৩৯/৪ রানে। ফলে জয় নিশ্চিত হয় ফুলের নাওড়ী তরুণ সংঘের।
🔥 ব্যাটিং পারফরম্যান্স
* মুসা: ৫৪ (৩৪ বল)
* মুজাহিদ: ২৩ (১৫ বল)
* সুজন: ১১ (১০ বল)
* নিজাম: ৪৬ (৩১ বল)
* নোমান: ৩১* (১৫ বল)
🎯 বোলিং পারফরম্যান্স
* নিজাম: ৩ উইকেট, ২৯ রান
* নোমান: ২ উইকেট, ৩০ রান
* কাওসার: ২ উইকেট, ৩০ রান
🏅 ম্যাচ সেরা
* ম্যান অব দ্য ম্যাচ: মুসা
* সেরা ব্যাটসম্যান: মুসা
* সেরা বোলার: নিজাম
দলীয় সমন্বয়, দুর্দান্ত ব্যাটিং ও নিয়ন্ত্রিত বোলিংয়ে এসেছে এই গুরুত্বপূর্ণ জয়। অভিনন্দন ফুলের নাওড়ী তরুণ সংঘ। 🏆🔥
20/04/2026
Bepari business point . ব্যপারী বিজনেস পয়েন্ট এর পক্ষ থেকে নতুন জার্সি হস্তান্তর ৷
উপস্থিত মুজাহিদ হোসেন শাহনাজ Rifat Mahbub MD Tuhin ৷
14/04/2026
পান্তাভাত কখনোই আমাদের সংস্কৃতি ছিল না। এটা আমাদের দারিদ্র্যতার প্রতীক! শুভ নববর্ষ 🥳
07/04/2026
ধন্যবাদ Daily Cricket
প্রকৃতির স্নিগ্ধতায় মোড়া গ্রামবাংলা, আর তার মাঝেই চিরচেনা ক্রিকেট উন্মাদনা
📍 গুনবতী,চৌদ্দগ্রাম, কুমিল্লা
📸 Tofayel Islam (Ni L oy)