জহিরুল হক মাস্টার স্মৃতি পাঠাগার

জহিরুল হক মাস্টার  স্মৃতি পাঠাগার

Share

Social Work

18/07/2025

তুমিহীন ১১ টি বছর 😥
"বাবা তোমায় ছাড়া কেউ দেয়না সাড়া"
তুমি চেয়েছিলে তোমার স্মৃতি রক্ষার্থে একটা পাঠাগার হউক।
সে লক্ষ্যে তোমার নামে মাস্টার জহিরুল হক স্মৃতি পাঠাগার ২০১৬ সালে যাত্রা শুরু করি।
অদ্যাবধি পাঠাগারের উদ্যোগে শিক্ষা ও সামাজিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৪ সালের বন্যায় বন্যা কবলিত ৬০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয় পাঠাগারের পক্ষ থেকে।
তুমি চাইতে আমি যেন নিজ গ্রাম ও নিজ জনপদ নিয়ে কাজ করি।
তোমার দোয়ায় নিজ জনপদে শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে কাজ করে যাচ্ছি এবং যতদিন সামর্থ্যে কুলায় ইনশাআল্লাহ করে যাবো।
তোমার জন্য অনেক দোয়া যেন মহান রাব্বুল আলামিন তুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন (আমিন)
"রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা"

Photos from জহিরুল হক মাস্টার  স্মৃতি পাঠাগার's post 15/06/2025

স্নেহা বলল বাবা তুমাকে বাবা দিবসের শুভেচ্ছা! আমার সাথে স্নেহার যেমন সখ্যতা ঠিক এরকম একটা সখ্যতা বাবার সাথে ছিল।দুজন আড্ডা দিতে খুব পছন্দ করতাম। কত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতাম।বাবা তোমার সাথে আড্ডা দিতে খুব ইচ্ছা করে।কত কিছু তোমার কাছ থেকে শিখেছি। Mohammad Anowarul Wahab কাকা, সহযোগী অধ্যাপক,আল ফিকাহ এন্ড লিগাল স্টাডিজ, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়। নতুন বাজারে আমার সাথে দেখা হওয়ার পর বাবা সম্পর্কে বলেছিলেন "জহির স্যার এ সমাজে আমাদের সকলের সাথে বসবাস করেছেন কিন্তু ধুলাবালি, ময়লা কখনো গায়ে লাগতে দেননি! "
বাবা সোনার বাংলা কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন, সে সুত্রে বাবার সাথে Principal Selim Reza Shourav স্যারের অনেক সখ্যতা ছিল। স্যার বাবা সম্পর্কে বলেছিলেন "জহির স্যার মর্ত্যে এসেছিলেন আমাদের দেখতে! ওনি ওনার কার্য সম্পন্ন করে ফিরে গেছেন! ওনি ওনার ব্যক্তিত্ব ও আদর্শের ছাপ রেখে গেছেন ওনার কর্মযজ্ঞে"

মহান রাব্বুল আলামিন যেন তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসীব করেন।(আমিন)

Photos from জহিরুল হক মাস্টার  স্মৃতি পাঠাগার's post 14/10/2024

"ইন্জি.এরশাদ গার্লস হাই স্কুল", ভরাসার।
"English Language Club " এর শিক্ষার্থীদের মোটিভেশনের জন্য "মাস্টার জহিরুল হক স্মৃতি পাঠাগার",খাড়াতাইয়ার পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।বন্যা পরবর্তী ট্রমা থেকে বের করে শিক্ষার্থীদের পাঠে মনোনিবেশ করাটা এখন বড় চ্যালেন্জ।

Photos from জহিরুল হক মাস্টার  স্মৃতি পাঠাগার's post 28/09/2024

প্রিয় এলাকাবাসী
আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপ সম্পন্ন!
গত ২ সেপ্টেম্বর পোস্ট দিয়েছিলাম।
বন্যার কারণে অনেক বাড়িঘর ভেসে গেছে মালপত্র সহ, অনেক বাড়িঘর কোমর কিংবা বুক সমান পানিতে ডুবে ছিল।এমতাবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করানো এখন বড় চ্যালেন্জ।
দুর্যোগ পরবর্তী সময়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ ফেরানোর লক্ষে মাস্টার জহিরুল হক স্মৃতি পাঠাগার ,খাড়াতাইয়া নতুন বাজার এর নিয়মিত কার্যক্রম এর অংশ হিসেবে শিক্ষা সহায়ক উপকরণ (বই,খাতা,কলম) বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজকে বুড়বুড়িয়া ফাতেমা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জনাব এইচ,এম,এন আতিকুল ইসলাম, সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক (পিএলসি), ম্যানেজার অপারেশন, ব্রাহ্মণপাড়া। জনাব ইবনে সোহরাব, আর্থিক প্রশাসন বিভাগের কর্মকর্তা, প্রাইম ব্যাংক(পিএলসি)। মোঃ এনামুল হক সোহেল, প্রধান শিক্ষক, ইন্জি.এরশাদ গার্লস হাই স্কুল,ভরাসার। পাঠাগারের সিনিয়র সদস্য জনাব মোঃমেহেদি হাসান রিপন(শিক্ষক)। জনাব মোঃ ওমর ফারুক, প্রধান শিক্ষক, বুড়বুড়িয়া, ফাতেমা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

Photos from জহিরুল হক মাস্টার  স্মৃতি পাঠাগার's post 26/09/2024

প্রিয় এলাকাবাসী
আসসালামু আলাইকুম
গত ২ সেপ্টেম্বর পোস্ট দিয়েছিলাম।
আলহামদুলিল্লাহ, প্রথম ধাপ সম্পন্ন
বন্যার কারণে অনেক বাড়িঘর ভেসে গেছে মালপত্র সহ, অনেক বাড়িঘর কোমর কিংবা বুক সমান পানিতে ডুবে ছিল।এমতাবস্থায় কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করানো এখন বড় চ্যালেন্জ।
দুর্যোগ পরবর্তী সময়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোনিবেশ ফেরানোর লক্ষে মাস্টার জহিরুল হক স্মৃতি পাঠাগার ,খাড়াতাইয়া নতুন বাজার এর নিয়মিত কার্যক্রম এর অংশ হিসেবে শিক্ষা সহায়ক উপকরণ (বই,খাতা,কলম) বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজকে খাড়াতাইয়া মডার্ন ইসলামিক স্কুল এ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।প্রোগ্রামে উপস্থিত ছিল অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান Jamal Hossain স্যার, ৩ নং ওয়ার্ডের মেম্বার Md Jalal ভাই, সমাজকর্মী, পজিটিভ চিন্তা পেইজের স্বত্বাধিকারী জাকারিয়া সুমন, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক Mdsafiqul Islam স্যার বর্তমান প্রধান শিক্ষক MD Ruhul Amin স্যার।স্নেহের ছোট ভাই Md Onik Hassan
প্রথম ধাপে মোট ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
আয়োজনে আর্থিক সহায়তার জন্য আমাদের মাস্টার জহিরুল হক স্মৃতি পাঠাগারের সদস্য Yasin Arafat,প্রজেক্ট ম্যানেজার, আসিফ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।পাশাপাশি মডার্ন ইসলামিক স্কুল কর্তৃপক্ষ কে আয়োজনে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

16/06/2024

স্নেহা বলল বাবা তুমাকে বাবা দিবসের শুভেচ্ছা! আমার সাথে স্নেহার যেমন সখ্যতা ঠিক এরকম একটা সখ্যতা বাবার সাথে ছিল।দুজন আড্ডা দিতে খুব করতাম। কত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতাম।তোমার সাথে আড্ডা দিতে খুব ইচ্ছা করছে।কত কিছু তোমার কাছ থেকে শিখেছি।
মহান রাব্বুল আলামিন যেন তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসীব করেন।(আমিন)

Photos from জহিরুল হক মাস্টার  স্মৃতি পাঠাগার's post 19/04/2024

মাস্টার জহিরুল হক স্মৃতি পাঠাগারের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে আমরা গিয়েছিলাম ডিসি পার্ক,বঙ্গবন্ধু ট্যানেল,পারকির চর সী বীচ (আনোয়ারা), পতেঙ্গা সী বীচ।ইহা এই সংগঠনের 10th refreshment tour এ টিমটা ২০১৬ সাল থেকে পাঠাগারের পক্ষে অনেক সামাজিক কাজ করে যাচ্ছে। বৃত্তি পরীক্ষা, ফ্রাইডে স্কুল, বিনামূল্যে বই বিতরণ, ফ্রি মেডিকেল কার্যক্রম। তাছাড়া করোনাকালীন সময়ে ফ্রি অক্সিজেন সেবা ও বাড়ি বাড়ি গিয়ে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন উল্লেখযোগ্য। মূলত পাঠাগার IGA (income generating activities)
প্রতিষ্ঠান।

Photos from জহিরুল হক মাস্টার  স্মৃতি পাঠাগার's post 02/12/2023

গোমতি বিধৌত শীর্ষ সংগঠন এসোসিয়েশন ফর স্টুডেন্টস প্রোগ্রেস ( এ.এস.পি) 'র আয়োজনে সমতটের বিদ্যাবত্তার মহোৎসব" এ.এস.পি মেধাবৃত্তি -২০২৩" এর কেন্দ্র পরিদর্শন।
বুড়িচং কেন্দ্র (বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ)
ভরাসার কেন্দ্র(ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়)।

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Major Goni Road, Burichong
Cumilla
3520

Opening Hours

Monday 16:00 - 20:00
Tuesday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 16:00 - 20:00
Friday 16:00 - 20:00
Saturday 16:00 - 20:00
Sunday 16:00 - 20:00