28/04/2025
আফসোস
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে তুলে নেওয়ার সময় ঠেকাতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে যুবদল কর্মী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজারের ইসলামিয়া মার্কেটর সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. শাকিল (২৮) গঙ্গাবর গ্রামের সোলাইমান খোকনের ছেলে।
06/04/2025
বিচার চাই।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক
জান্নাতুল নওরিন উর্মি
এনসিপির কতিপয় সন্ত্রাসীর সাইবার বুলিং, শারীরিক ও মানসিক নির্যাতনের
হুমকিতে চরম মানসিক চাপে পড়ে, আত্মহত্যার চেষ্টা করতে বাধ্য হন।
এনসিপির নরপিশাচদের শাস্তি চাই!
01/01/2025
কুবি দখলের মহোৎসব জামাতের।
যোগ্যতার শর্ত পূরণ না করেই নিয়োগের পরীক্ষায় ডাক পেলেন সাবেক শিবির সভাপতি মোবারক হোসাইন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে ঘোষিত ফলাফলের শর্ত পূরণ না করেই ডাক পেয়েছেন এক প্রার্থী। মোবারক হোসাইন নামের ওই প্রার্থী বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত অক্টোবর মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের এই পদের ক্ষেত্রে প্রার্থীর এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এই বিজ্ঞপ্তির অধীনে নিয়োগ পরীক্ষায় ডাক পাওয়া মোবারক হোসাইনের এইচএসসির জিপিএ ৪.০০ এর কম। তিনি ২০০৩ সালে কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে জিপিএ-৩.৯০ পেয়ে পাস করেছিলেন।
২০২৩ সালের ৩০ নভেম্বর ব্যবস্থাপনা শিক্ষা বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে অন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যেকোনও একটি শর্ত শিথিলের বিষয় উল্লেখ ছিল। তবে মোবারক হোসাইনের আবেদন করা এ বছরের ২৩ অক্টোবরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে যোগ্যতার শর্ত শিথিলতার কোনও বিষয় উল্লেখ নেই।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক পদে নিয়োগ পরীক্ষার প্ল্যানিং বা বাছাই কমিটিতে রয়েছেন বিভাগটির প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান, ড. মুহম্মদ আসহান উল্লাহ, সহযোগী অধ্যাপক মাহবুব আলম, ড. জি এম আজমল আলী কাওসার ও মোহাম্মদ মাকসুদুল করিম।
যোগ্যতার শর্ত পূরণ না করে প্রার্থী পরীক্ষায় ডাক পাওয়া প্রসঙ্গে ওই বিভাগের প্রধান ড. শেখ মকছেদুর রহমান বলেন 'আমরা প্ল্যানিং কমিটি বসে মিটিং করেছি। এটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত ভুল। আমরা রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠিয়েছি। এখন এটি প্রশাসন দেখবে।
প্ল্যানিং কমিটিতে থাকা ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহম্মদ আসহান উল্লাহ বলেন, এটা তো চেয়ারম্যান বা রেজিস্ট্রার বলতে পারবে। ক্রাইটেরিয়া (মানদণ্ড) ব্যতীত এইখানে এলে কাউকেই নেওয়া যাবে না। এখন দেখার বিষয় এটি কি প্রিন্টিংয়ে ভুল হয়েছে না কি অন্যকিছু। তাছাড়া ক্রাইটেরিয়া সম্পূর্ণ না হলে প্ল্যানিং কমিটিও কাউকে নিতে পারে না। ক্রাইটেরিয়া হচ্ছে এসএসসি, এইচএসসি জিপিএ-৪। সেখানে এর নিচে আসবে কীভাবে? এটা চেয়ারম্যান অনুসন্ধান করে ভুল হয়ে থাকলে শুদ্ধ করে দিতে পারে। এটা কারও ওপরই দোষারোপ করে লাভ নেই। হায়ার অথোরিটি ইচ্ছে করলে এটা বাতিল করতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মজিবুর রহমান মজুমদার বলেন, সে পরীক্ষাতে বসবে কি বসবে না এটা তার এখতিয়ার। যখন সিলেকশন বোর্ডে আসবে সিলেকশন বোর্ডের মেম্বাররা অ্যানালাইসিস করবে। যদি সে আসে সিলেকশন বোর্ড সবকিছু দেখেশুনে তখন তারা সিদ্ধান্ত নেবে।
যোগ্যতাই যদি না থাকে তাহলে সে কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে? এই প্রশ্নে তিনি বলেন, ভুলে একজনের কাছে কার্ড চলে গেছে। তার কার্ডটা তো আমি রহিত করতে পারি না। বাতিল করার জন্য তিনটা ধাপ রয়েছে। বাছাই বোর্ড, প্ল্যানিং ও সিন্ডিকেট- সে যেকোনও একটা ধাপে আটকে যেতে পারে। তাকে আটকানোর আইন আমার হাতে নাই।
রেজিস্ট্রার আরও বলেন, যারা ভুল করেছে, তাদেরকে আমি কোয়ারি করতে পারি। আপনারা কেন ভুল করলেন। ওই লোককে আমরা কোয়ারি করতে পারি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, এটি আমাদের সিলেকশন বোর্ড দেখবে। বোর্ড যদি দেখে সে (প্রার্থী) কোয়ালিফাই করে না তাহলে বাদ যাবে। প্রত্যেক সময়ই আমরা বোর্ডে চেক করি। তবে প্ল্যানিং কমিটিকে অবশ্যই আমরা শোকজ করবো।
উল্লেখ্য, মোবারক হোসাইন ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেন। এরপর ২০১২ সালে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। ২০১৪-১৫ সেশনে ভারতের রাজস্থানের একটি ইউনিভার্সিটিতে পিএইচডি শুরু করেন। যা শেষ হয় ২০১৭ সালে। এর ফাঁকে সিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি পাস করেন। ICMAB তে CMA’র প্রথম সেমিস্টার শেষ করেন। সর্বশেষ জুলাই ২০১৯ এ তিনি দাওরায়ে হাদিস ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি থিসিসে আপত্তিকর শব্দের ব্যবহার, উইকিপিডিয়া থেকে সরাসরি কপি-পেস্ট করা ও ইংরেজি ভুল শব্দ ও বাক্যের ব্যবহার নিয়ে রয়েছে সমালোচনা।
রাজনৈতিকভাবে তিনি ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।।
01/01/2025
Tarique Rahman জিন্দাবাদ।
স্বৈরাচারের হাতে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে বাড়ি উপহার দিলেন
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
২০১৪ সালে স্বৈরাচার আওয়ামী-লীগ র্যাবকে দিয়ে ক্রসফায়ার করে হত্যা করা হয় বিএনপি নেতা গোলাম রব্বানীকে। সোমবার, ডিসেম্বর ৩০,২০২৪, শহীদ গোলাম রব্বানীর পরিবারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপহারের নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানে চব্বিশের গণঅভ্যুত্থানে নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
23/10/2024
আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ
Bangladesh Nationalist Public Council-BNPC
আওয়ামী লীগের সাজানো ৪ টি চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে মুক্তি পেলেন তারেক রহমান। Tarique Rahman
23/10/2024
সবাইকে সতর্ক থাকতে হবে
'কেউ যাতে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, হুঁশিয়ারি বিএনপির।'
**
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তার বাসভবন যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা।
চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এখানে সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠন, ছাত্র-যুব সংগঠন সবার দৃঢ় ঐক্য গড়ে তোলা দরকার। যাতে কেউ কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক সংকট কিংবা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।
প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের পর বুধবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। যমুনার সামনে এই ব্রিফিং হয়।
আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলোর প্রতি ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে নানাভাবে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা চলছে। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে বহু রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার।
তিনি বলেন, পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনও সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা করে তাহলে গণতন্ত্রকামী ও আন্দোলনরত রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে রাজনৈতিক সংলাপ চালিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করছি।
দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের জন্য যে সংস্কার চলছে সে কাজ ঐকমত্যের ভিত্তিতে ও দ্রুত সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আলোচনা আমরা করছি। জনগণের দাবি, চলমান সংকটগুলো নিরসন করা, এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।
রাষ্ট্রপতি পদত্যাগের বিষয়ে কোনও মতামত জানতে চাওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, স্পেসিফিক কোনও ব্যাপার না। আমরা বলেছি দেশে নতুন কোনও সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যদি কেউ সেটা করতে চায় সেটাকে আমরা সবাই মিলে মোকাবিলা করবো।
নজরুল ইসলাম খান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যে কষ্ট পাচ্ছে সেটা দূর করার ব্যাপারে সরকারকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের কথা বলেছি।
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন সেখানে।