12/10/2026
মোবাইল কোর্ট অভিযান
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা
তারিখ: ১২/১০/ ২০২৬ খ্রি.
স্থান: আদর্শ সদর, কুমিল্লা
মোট জরিমানা: (৫৪,০০০/-) (চুয়ান্ন হাজার) টাকা
অদ্য ১২.১০.২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসন , কুমিল্লা জেলা এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা-এর যৌথ উদ্যোগে আদর্শ সদর, কুমিল্লা এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নিম্নলিখিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়—
১/ ইমানীয়া বেকারি, মনোহরপুর, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের পরীক্ষন সনদ ব্যতীত বিস্কুট পন্য উৎপাদন ও বিপণনের দায়ে "বিএসটিআই আইন -২০১৮ " এর ১৫ ধারা লঙ্গনের অপরাধে ২৭ ধারা মোতাবেক ৫০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২/ বিউটি হোম, প্লানেট এস আর শপিং মল, আদর্শ সদর, কুমিল্লা অনুমোদন বিহীন কসমেটিকস পন্য বিক্রয়ের অপরাধে 'ওজন এবং পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৪(১) ধারা ভঙ্গের দায়ে ৪১ ধারা মোতাবেক ৪০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সুলতান হাসান মাহমুদ , সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা -এর নেতৃত্বে পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল আহাম্মদ , ফিল্ড অফিসার (সিএম), জনাব আসিফ মাহমুদ, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা।
জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।