Uddami Youth Network Bangladesh - UYNBD

Uddami Youth Network Bangladesh - UYNBD

Share

- A dynamic Youth Development organisation. Youth's For A Better Tomorrow!

02/06/2026

আজ ৩ জুন, উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক - বাংলাদেশ (UYNBD) এর সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর ইমরুল ইসলাম অভি-এর শুভ জন্মদিন। ✨

তারুণ্যের বিকাশ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রম UYNBD-এর প্রতিটি পদক্ষেপে শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে। আজকের এই বিশেষ দিনে সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি রইল গভীর শ্রদ্ধা, অভিনন্দন ও ভালোবাসা। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় জীবনের কামনা করি।শুভ জন্মদিন, ইমরুল ইসলাম অভি! 💜

01/06/2026

Stay tuned. The journey is about to begin.

🎪 Expert Carnival 2026
📍 Cumilla

27/05/2026

মক্কার তপ্ত মরুভূমিতে পিতা ও পুত্রের সেই অভূতপূর্ব ত্যাগের স্মৃতি নিয়ে প্রতি বছর মুসলিম উম্মাহর মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। এটি কেবল একটি আনন্দের দিন নয়, এটি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি চূড়ান্ত আত্মসমর্পণ এবং ঈমানী পরীক্ষার এক ঐতিহাসিক স্মারক। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন—

“আল্লাহর কাছে পৌঁছায় না সেগুলোর মাংস এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।”
— (সূরা আল-হজ্জ, আয়াত: ৩৭)

ইসলামের ইতিহাসে কুরবানির মূল ভিত্তি স্থাপন করেছিলেন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম (আঃ)। মহান আল্লাহ যখন তাঁকে স্বপ্নে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করার নির্দেশ দিলেন, তখন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাঁর প্রিয় সম্পদ উৎসর্গ করতে দ্বিধা করেননি। কিন্তু আল্লাহর পরীক্ষা ছিল আরও গভীর। বৃদ্ধ বয়সে পাওয়া তাঁর একমাত্র প্রিয় পুত্র, নয়নের মণি হযরত ইসমাইল (আঃ)-কে কুরবানি করার ইঙ্গিত দেওয়া হলো।

ইতিহাসের সবচেয়ে আবেগঘন দৃশ্যগুলোর একটি তৈরি হয়েছিল তখনই, যখন পিতা তাঁর পুত্রকে সেই স্বপ্নের কথা জানালেন। পুত্র ইসমাইল (আঃ) বিন্দুমাত্র দ্বিধা না করে বলেছিলেন—

“হে আমার আব্বাজান! আপনাকে যা আদেশ করা হয়েছে, আপনি তা-ই করুন। ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।”
— (সূরা আস-সাফফাত, আয়াত: ১০২)

অতঃপর পিতা ও পুত্র দু’জনই আল্লাহর আদেশের সামনে নিজেদের সম্পূর্ণরূপে সমর্পণ করলেন। কিন্তু মহান আল্লাহর উদ্দেশ্য ছিল না রক্তপাত; ছিল তাঁদের ঈমান, আনুগত্য ও তাকওয়ার পরীক্ষা। ইব্রাহিম (আঃ)-এর অটল বিশ্বাসে সন্তুষ্ট হয়ে আল্লাহ তায়ালা জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে ইসমাইল (আঃ)-কে রক্ষা করলেন এবং কুরবানির এই মহান শিক্ষাকে কিয়ামত পর্যন্ত উম্মাহর জন্য ইবাদত হিসেবে জারি রাখলেন।

ঐতিহাসিকভাবেই এই উপমহাদেশ তথা বাংলাদেশে ঈদুল আজহা বা ‘কোরবানির ঈদ’ সামাজিক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ অঞ্চলের মুসলমানেরা কেবল ধর্মীয় দায়িত্ব পালন করতেই পশু কুরবানি করেন না, বরং এর মাধ্যমে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সামাজিক বন্ধনের এক চমৎকার সংস্কৃতি গড়ে ওঠে।

শহরের ব্যস্ত জীবন ছেড়ে নাড়ির টানে গ্রামে ফেরা, সবাই মিলে পশুর হাট ঘুরে কোরবানির পশু কেনা, এবং ঈদের দিন সকালে নতুন পোশাকে কাতারবদ্ধ হয়ে ঈদের নামাজ আদায় করা—এই সবকিছুই আমাদের সমাজকে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে। এই উৎসব ধনী-দরিদ্রের মধ্যকার কৃত্রিম বিভেদ দূর করে সবাইকে এক কাতারে এনে দাঁড় করায়।

ধর্মপ্রাণ মুসলমানদের জন্য রাসুলুল্লাহ (সাঃ) এবং তাঁর প্রিয় সাহাবিদের জীবনই সর্বোত্তম আদর্শ। তাঁরা কীভাবে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেন, তা আমাদের জন্য এক অনুকরণীয় শিক্ষা।

• রাসুলুল্লাহ (সাঃ)-এর নিখুঁত বণ্টন:
নবীজি (সাঃ) কুরবানির মাংসকে তিন ভাগে ভাগ করার শিক্ষা দিতেন—এক ভাগ নিজের পরিবারের জন্য, এক ভাগ আত্মীয়-স্বজন ও বন্ধুদের জন্য, এবং এক ভাগ অভাবী ও মিসকিন মানুষের জন্য। এমনকি যাঁরা কুরবানি করতে সক্ষম ছিলেন না, তাঁদের পক্ষ থেকেও তিনি কুরবানি করতেন।

• হযরত আয়েশা (রাঃ) ও প্রতিবেশীর অধিকার:
একবার রাসুলুল্লাহ (সাঃ)-এর ঘরে একটি বকরি জবেহ করা হলো। মাংস বিতরণের পর নবীজি (সাঃ) জিজ্ঞেস করলেন, “এর কতটুকু অবশিষ্ট আছে?” হযরত আয়েশা (রাঃ) উত্তর দিলেন, “শুধু সামনের একটি রান ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।” তখন নবীজি (সাঃ) বললেন, “বরং ঐ রানটি ছাড়া বাকি সবটুকুই আমাদের জন্য অবশিষ্ট আছে।” অর্থাৎ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদই আখিরাতের প্রকৃত সঞ্চয়।

• সাহাবিদের ভ্রাতৃত্ববোধ:
মদিনার আনসার ও মক্কা থেকে আগত মুহাজিরদের মাঝে যে ভ্রাতৃত্ব গড়ে উঠেছিল, ঈদের দিন তা আরও উজ্জ্বল হয়ে উঠত। নিজের প্রয়োজনের চেয়েও অন্য ভাইয়ের প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার যে শিক্ষা তাঁরা দিয়েছেন, সেটিই ইসলামের প্রকৃত সৌন্দর্য।

ঈদের প্রকৃত আনন্দ কখনো একা উপভোগ করা যায় না। ইসলামের মূল শিক্ষাই হলো নিজের আশেপাশের মানুষকে সুখে রাখা। আমাদের সমাজে এখনও এমন অনেক নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, এতিম ও অসহায় পরিবার রয়েছে, যাঁরা হয়তো বছরে এই একটি দিনই ভালোভাবে মাংস খাওয়ার সুযোগ পান।

Uddami Youth Network - Bangladesh (UYNBD)–এর পক্ষ থেকে আমরা দেশের তরুণ সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাই—

১. খোঁজ নিন:
আপনার আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে কেউ অভাব-অনটনে আছেন কি না, খেয়াল রাখুন। লোকচক্ষুর আড়ালে থাকা মানুষগুলোর কাছেই সবার আগে ঈদের আনন্দ পৌঁছে দিন।

২. অংশীদার করুন:
আপনার কুরবানির মাংসের একটি বড় অংশ দিনমজুর, রিকশাচালক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হাসিমুখে বিতরণ করুন, যেন ঈদের দিন কোনো ঘর ক্ষুধার্ত না থাকে।

৩. পরিচ্ছন্নতা বজায় রাখুন:
কুরবানি শেষে পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করে নাগরিক দায়িত্ব পালন করুন এবং পরিবেশের প্রতি যত্নশীল হোন।

আসুন, পশুর সাথে সাথে আমাদের মনের অহংকার, হিংসা, ঘৃণা ও কৃপণতাকেও কুরবানি করি। ত্যাগ, সহমর্মিতা ও তাকওয়ার মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক আমাদের সমাজ।

Uddami Youth Network - Bangladesh (UYNBD)–এর পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

(আল্লাহ আমাদের ও আপনাদের ইবাদত কবুল করুন)
ঈদ মোবারক ✨❤️

#ঈদুল_আজহা #উদ্যমী

Photos from Uddami Youth Network Bangladesh - UYNBD's post 23/05/2026

Moments from the “Expert Carnival 2026” Volunteer Meeting – 03 ✨

With new ideas, stronger coordination, and a shared vision, our volunteers came together once again to shape the journey of Expert Carnival 2026.

Step by step, we are building more than just an event — we are building a culture of innovation, teamwork, leadership, and youth-driven impact in Cumilla.

Organized by
Uddami Youth Network – Bangladesh (UYNBD)

In Association With
ICT Expert

14/05/2026

Happy Birthday to our dedicated leader Mottakin Rana, F.M & Senior Council Member of Uddami Youth Network Bangladesh. 🎉
Your passion, leadership, and commitment to youth empowerment continue to inspire us every day. Wishing you a year filled with success, good health, and endless achievements. 🌟

10/05/2026

আজ ১০ মে, International Mother's Day।

একজন মা শুধু একটি পরিবারের কেন্দ্র নন, তিনি একটি জাতির নীরব নির্মাতা।
একজন সন্তানের প্রথম শিক্ষা, প্রথম মূল্যবোধ, প্রথম মানবিকতা—সবকিছুর সূচনা হয় মায়ের হাত ধরেই।

একজন আদর্শ, নীতিবান ও দায়িত্বশীল সন্তান গড়ে তোলার পেছনে যে ত্যাগ, ধৈর্য ও ভালোবাসা কাজ করে, তার বড় অংশজুড়েই থাকেন মা। সমাজ, রাষ্ট্র ও জাতি গঠনের ভিত্তিতে তাই মায়ের অবদান অনস্বীকার্য।

উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক - বাংলাদেশ (UYNBD) এর পক্ষ থেকে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
আমরা সকল মায়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের কামনা করি।

মায়ের ভালোবাসা হোক মানবিক, সচেতন ও সুন্দর আগামী নির্মাণের প্রেরণা।


উদ্যমী ইয়ুথ নেটওয়ার্ক - বাংলাদেশ (UYNBD)
Youths For A Better Tomorrow!


#জাতি_গঠনে_মা

Photos from Uddami Youth Network Bangladesh - UYNBD's post 01/05/2026

UYNBD x IctExpert first official meeting for "Expert Carnival 2026" 🤍!

Long way to go..

01/05/2026

দিনভর এ বাগান এ বাগান ঘুরে ঘুরে পাতা সংগ্রহ করে দিনশেষে একশত টাকার আশেপাশে মজুরি পাওয়া হতদরিদ্র চা শ্রমিক থেকে শুরু করে, দেশের মাটিতে বিদেশী মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে নামমাত্র বেতনে রাতদিন হাঁড়ভাঙা খাটুনি খেটে যাওয়া নিরুপায় শ্রমিক কিংবা নির্মাণ ও ভারি শিল্পে কোনোরকম নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ করে যাওয়া নির্ভীক, দুর্দম শ্রমিকদের জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।

১লা মে আসে, ১লা মে যায়। আবার ১লা মে আসে। সময়ের নিরন্তর আবর্তন চলতে থাকলেও আমাদের শ্রমিকদের ভাগ্যের চাকা যেন স্তিমিত হয়ে আছে একই যায়গায়। যে শ্রমিকরা নজ হাতে সভ্যতা নামক দেয়ালে একটি একটি করে ইট গেঁথে গড়ে তুলছেন পৃথিবী, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন, ন্যায্য পারিশ্রমিক, কর্মক্ষেত্রে তাদের সাথে উত্তম আচরণ এবং নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট মহল যেন অনতিবিলম্বে পদক্ষেপ নেয় এই আহবান জানাই আজকের এই দিনে।

29/04/2026

যৌথ আয়োজনের সাফল্য: স্বাধীনতা বিতর্ক মঞ্চ, কুমিল্লার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ

যুক্তির আলোকে প্রজন্ম গড়ার পথে আরও একটি মাইলফলক হয়ে রইল ১৮ অক্টোবর, কুমিল্লায় অনুষ্ঠিত "ডিবেট ওয়ার্কশপ অ্যান্ড ডিবেটার্স হান্ট ২০২৫"।

এই সফল আয়োজনের জন্য স্বাধীনতা বিতর্ক মঞ্চ, কুমিল্লা (ShaBiMoC)-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের কমিউনিটি পার্টনার উদ্যোমী ইয়ুথ নেটওয়ার্ক বাংলাদেশ (UYNBD)-কে। তাদের অক্লান্ত পরিশ্রম, সার্বিক সহযোগিতা ও মূল্যবান অংশগ্রহণ ছাড়া এই কর্মসূচি এতটা সফল হওয়া সম্ভব ছিল না।

একই ধন্যবাদ জানাই আমাদের সকল প্রশিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী মেধাবী বিতার্কিক/বিতার্কিকাদের এবং আয়োজনে সহায়তাকারী সকল মেহমান ও প্রতিষ্ঠানকে।

আমরা বিশ্বাস করি, এমন যৌথ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে যুক্তিবাদী চিন্তা ও বিতর্ক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার এই যাত্রা অব্যাহত থাকবে। আগামীতেও আমরা একসাথে কুমিল্লার তরুণদের জন্য কাজ করে যেতে চাই।

মারুফ হাসান
পরিচালক
স্বাধীনতা বিতর্ক মঞ্চ, কুমিল্লা (ShaBiMoC)

29/04/2026

Introducing a new standard for student competitions.❕

Expert Carnival 2026 🎪
Where Talents Meet Experience

A carefully designed platform for competition, creativity, and growth. The stage for thinkers, creators, and competitors.

📍 Cumilla

More details coming soon.

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kandirpar
Cumilla
3500