BNCC, Comilla University Platoon

BNCC, Comilla University Platoon

Share

This is the official page of Bangladesh National Cadet Corps (BNCC), Comilla University Platoon (Army Wing) 9 Battalion, Mainamati Regiment.

Established in 2009, as the first registered organization of Comilla University. Official E-mail: [email protected]

01/06/2026

Happy Birthday to our Hon'ble Platoon Commander, Professor Under Officer (PUO) Professor Dr. Mst. Shumshunnahar Ma'am!

The Bangladesh National Cadet Corps (BNCC), Comilla University Platoon, extends its sincere and respectful birthday wishes to our esteemed PUO. On this special occasion, we express our deep appreciation for your unwavering dedication, guidance, and leadership. Your continued support and commitment serve as a true inspiration to all Cadets of our platoon.

May this day bring you immense happiness and fulfillment, and may the year ahead be filled with success, good health, and prosperity.

Regards/-
Public Relations Wing
BNCC, Comilla University Platoon

30/05/2026

আজ ৩০ মে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী।

বিএনসিসির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার এবং বাংলাদেশের একজন অবিসংবাদিত রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশপ্রেম, নেতৃত্ব, শৃঙ্খলা ও আত্মত্যাগের যে আদর্শ তিনি রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও বিনম্র প্রণাম। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

ধন্যবাদান্তে/-
জনসংযোগ শাখা
বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন
৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট।

28/05/2026

20 Years of Glory, Heritage, and Excellence...

Today, on 28 May 2026, we proudly celebrate the 20th founding anniversary of our beloved Comilla University. On this special occasion, Comilla University BNCC Platoon extends its heartfelt greetings and warmest congratulations to all teachers, students, officers, staff, alumni, and well-wishers of the university. 🎉

Over the past two decades, Comilla University has established itself as a remarkable center of knowledge, research, culture, leadership, and human values. Witnessing the dreams, struggles, and achievements of countless students, the university has earned a prestigious position in the field of higher education in Bangladesh.

This campus is not only a place of education but also a platform for developing discipline, patriotism, brotherhood, and leadership. We are proud to be part of this institution and to have the opportunity to prepare ourselves for serving the nation. Comilla University BNCC Platoon has always remained committed to upholding the dignity and discipline of the university and will continue to do so in the future.

May this glorious journey of 20 years become even more successful and prosperous in the days ahead. We hope Comilla University continues to move forward towards new dreams, possibilities, and achievements with the light of knowledge.

Happy Foundation Anniversary, our beloved Comilla University. ❤️

Regards/-
Public Relations Wing
BNCC, Comilla University Platoon
9 BNCC Battalion, Mainamati Regiment

28/05/2026

Eid-al-Adha Mubarak from Comilla University BNCC Platoon 🌙

On this sacred occasion of sacrifice, faith, and unity, we extend our heartfelt greetings to everyone. May the spirit of Eid inspire us with discipline, compassion, and the strength to serve humanity with sincerity and dedication.

Wishing you and your family peace, happiness, and countless blessings this Eid-ul-Adha.

Regards/-
Public Relations Wing
BNCC, Comilla University Platoon
9 BNCC Battalion, Mainamati Regiment

Photos from BNCC, Comilla University Platoon's post 26/05/2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন কর্তৃক আয়োজিত বার্ষিক শিক্ষা সফর "অপারেশন রাঙামাটি-২০২৬" উপলক্ষে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

উক্ত শিক্ষা সফর সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। সফরের সার্বিক কার্যক্রম বাস্তবায়নে কমিটির দায়িত্বশীল ক্যাডেটবৃন্দের পাশাপাশি অংশগ্রহণকারী সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

সফরটি সফল ও আনন্দময় করে তুলতে সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

ধন্যবাদান্তে/-
জনসংযোগ শাখা
বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন
৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট




Photos from BNCC, Comilla University Platoon's post 23/05/2026

আগামী ১২ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের বার্ষিক শিক্ষা সফর "অপারেশন রাঙামাটি-২০২৬"।

প্লাটুনের প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, ২/লে. (বিএনসিসিও) স্যার এবং অধ্যাপক মোসাঃ শামসুন্নাহার (পিইউও) ম্যামের সদয় সম্মতিক্রমে শিক্ষা সফরটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।
পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিএনসিসি, ময়নামতি রেজিমেন্টের অনুমোদন রয়েছে।

আমাদের এই শিক্ষা সফরের সার্বক্ষণিক সহযোগিতায় থাকবেন 'Travel Group of Mainamaoti (TGM)'.
এ ব্যাপারে আজ শনিবার (২৩ মে) তাদের কুমিল্লা প্রতিনিধির সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সকল ক্যাডেটের সার্বিক সহযোগিতায় একটি সুন্দর সময় উপভোগ্য হবে, ইনশাআল্লাহ।

ধন্যবাদান্তে/-
জনসংযোগ শাখা
বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন
৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট।





Photos from BNCC, Comilla University Platoon's post 21/05/2026

আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের উদ্যোগে নবনিয়োগপ্রাপ্ত মাননীয় উপাচার্য Professor Dr. M M Shariful Karim স্যারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এসময় কেক কাটার মাধ্যমে তাঁর এই গৌরবময় অর্জন উদযাপন করা হয়।

একইসাথে, সম্প্রতি অনুষ্ঠিত ক্যাম্পে অংশগ্রহণকারী কৃতী ক্যাডেটদের মাঝে সম্মাননা মেডেল প্রদান করা হয়, যা তাদের নিষ্ঠা, শৃঙ্খলা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি পুরুষ প্লাটুনের প্লাটুন কমান্ডার Professor Dr. Md. Shamimul Islam ২/লেঃ (বিএনসিসিও) এবং মহিলা প্লাটুন কমান্ডার Professor Dr. Shamsunnahar (পিইউও)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার Mohima Akter।

শৃঙ্খলা, নেতৃত্ব ও সম্মিলিত অগ্রযাত্রার চেতনাকে ধারণ করে দিনটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি পরিবারের জন্য হয়ে উঠেছে গর্ব ও অনুপ্রেরণার এক স্মরণীয় অধ্যায়।

ধন্যবাদান্তে/-
জনসংযোগ শাখা
বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন
৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট।

Photos from BNCC, Comilla University Platoon's post 16/05/2026

আজ শনিবার (১৬ই মে, ২০২৬ইং) কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ধারাবাহিক সাপ্তাহিক ড্রিল ক্লাসের পর সদ্য পদোন্নতি-প্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংক পরিধান পর্ব অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যাংক পরিধান পর্বে প্লাটুনের প্লাটুন কমান্ডার অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম, ২/লে. (বিএনসিসিও) স্যার পদোন্নতি-প্রাপ্ত ক্যাডেটদের র‍্যাংকব্যাজ পরিয়ে দেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্টের কোয়ার্টার মাস্টার সার্জেন্ট ফুহাদুল ইসলাম ও ক্যাডেট আন্ডার অফিসার মহিমা আক্তার।
পরবর্তীতে প্লাটুন কমান্ডার স্যার সবার উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন।

শুভেচ্ছান্তে/-
জনসংযোগ শাখা
কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন
৯ বিএনসিসি ব্যাটালিয়ন, ময়নামতি রেজিমেন্ট।


Want your business to be the top-listed Government Service in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Comilla University
Comilla
3506

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 07:30 - 10:00
Friday 07:30 - 10:00
Sunday 09:00 - 17:00