26/08/2025
"মইনীয়া যুব ফোরাম রাঙ্গুনিয়া চট্টগ্রাম বুলবুলি পাড়া জমাদার বাড়ী শাখার উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে হোসাইনী কনফারেন্সে অনুষ্ঠিত হয়।"
ছদারত ও আখেরী মোনাজাত করেন,,,
আওলাদে রাসুল (ﷺ), নবী বংশের ৩১তম নূরানী আওলাদ মইনীয়া যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা, শাহ্জাদায়ে গাউছুল আযম সাইয়্যিদ ড. সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভান্ডারী (মাঃজিঃআ)।
সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, এ সম্পর্কে নবীকরিম (দ.) বলেছিলেন, আমার এই নাতি ইমাম হাসান (আঃ)র কারণে মুসলিম উম্মাহ্ অনেক বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে। এ এক বিরল দৃষ্টান্ত, মহানুভবতা যা পৃথিবীতে দ্বিতীয়বার দেখা যায়নি। তিনি আরও বলেন, ইমাম হাসান (আ.) সত্য, ন্যায়, ধৈর্য ও আত্মত্যাগের সমুজ্জ্বল আদর্শ। তার চেহারা মুবারকের মাঝে রাসুলে করিম (দ.)র চেহারা মুবারক দৃশ্যমান ছিল। তিনি পাক পাঞ্জাতনের একজন। তিনি ও তার স্নেহধন্য ছোট ভাই ইমাম হোসাইন (আঃ) জান্নাতে যুবকদের মহান নেতা। রক্তপাত, সংঘাত থেকে মুসলিম জাহানকে রক্ষা করতে তিনি স্বীয় ক্ষমতা ত্যাগ করার মত মহৎ দৃষ্টান্ত স্থাপন করলেও, খারেজি মুনাফিক চক্র তাকে ৩ বার বিষপান করায় এবং তিনি শাহাদাত বরণ করেন। যারা তাকে নির্মমভাবে শহিদ করেছিলো, তাদেরকে তিনি চিনতেন। কিন্তু তাদের পরিচয় প্রকাশ করেন নি কারণ এ বিষয় নিয়ে তিনি মুসলিম উম্মাহর মাঝে সংঘাত চান নি। তিনি মহান আল্লাহ্ ও রাসুলে করিম (দ.)'র নিকট এর বিচার জানিয়েছেন। বর্তমান সংঘাতময় বিশ্বে যদি ইমাম হাসান (আঃ)র আদর্শে উজ্জীবীত সুযোগ্য নেতৃত্ব থাকতো তবে পৃথিবী শান্তির নীড়ে পরিণত হত বলেও মন্তব্য করেন হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।
এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, দরবারের আওলাদবৃন্দ, খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভান্ডারী।
ব্যবস্থাপনায়:- আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম বুলবুলিপাড়া জমাদারবাড়ি শাখা চট্টগ্রাম।

25/07/2025
27/04/2025
12/03/2025
09/03/2025