Cumilla-কুমিল্লা

Cumilla-কুমিল্লা

Share

শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যে এবং অর্থনীতিতে কুমিল্লাই সেরা। "LET'S KNOW COMILLA "

কুমিল্লার ঐতিহ্য,সংস্কৃতি,ইতিহাস,দর্শনীয় স্থানের ছবি এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের সকলের প্রিয় কুমিল্লাকে দেশ-বিদেশের সকলের সাথে পরিচয় করাই মুল লক্ষ্য



This is a page about Comilla's culture,history and beautiful pictures.Sometimes it will provide you current news of Comilla as well as whole world.

01/06/2026
01/06/2026

ঈদুল আযহার ছুটির পর আজ প্রথম কর্মদিবসে কুমিল্লার বেশ কয়েকটি সরকারি দপ্তর পরিদর্শনে যান কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

এরই অংশ হিসেবে জনসাস্বাস্থ্য প্রকৌশল দপ্তরে যান সকাল ১১ টায়। খোলার প্রথম দিনে দপ্তরে অনুপস্থিত শীর্ষ কর্মকর্তারা। নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, প্রাক্কলনিক কর্মকর্তা কেউই ছুটি ছাড়াই অফিসে আসেননি।
এমনকি বেলা ১১ টায় দপ্তরে জাতীয় পতাকাও উত্তোলন করতে দেখা যায় নি।

এসময় তিনি অফিসের হাজিরা খাতা দেখতে চান। তখন তড়িঘড়ি করে স্বাক্ষর করেন কর্মচারিরা। একজনকে পাওয়া যায়, যিনি ঈদের আগে চার কর্মদিবসের স্বাক্ষর একসাথে করেছেন।

সার্বিক চিত্র মনিরুল হক চৌধুরী এমপি তাৎক্ষণিক জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের চীফ ইঞ্জিনিয়ারকে অবহিত করেন।

সোমবার, ০১ জুন ২০২৬।।

মনিরুল হক চৌধুরী

29/05/2026

তালপুকুর পাড়, কুমিল্লা।

Photos from Cumilla-কুমিল্লা's post 25/05/2026

এয়ারপোর্ট থেকে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি শহিদনগর এলাকায় জাপান প্রবাসীর গাড়িতে ডা*কা*তি! সংঘবদ্ধ ডা কা ত দল মারধর ও নির্যাতনের পর মোবাইল নগদ অর্থ সহ সর্বস্ব লুটে নেয়। রবিবার ভোর রাত আনুমানিক ৩টায় মহাসড়কের শাহিদনগর এলাকায় ঘটে এ ঘটনা। এবিষয়ে তৎক্ষনাৎ স্থানীয় থানা পুলিশকে অবগত করা হয় এবং লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।।

23/05/2026

পবিত্র ঈদুল আজহার পূর্বেই Cumilla EPZ এ কর্মরত শ্রমিক/কর্মকর্তাদের ভোগান্তির আরেক নাম DBBL ATM Booth.

Cumilla EPZ কর্মরত প্রায় ৫০ হাজার শ্রমিক। EPZ অনেকগুলি কোম্পানী প্রতিমাসে DBBL ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের বেতনের সিংহভাগ পরিশোধ করা হয়। কিন্তু দুঃখের বিষয় বেতন ও ঈদ বোনাস পাওয়ার পরে হাজার হাজার শ্রমিক EPZ 1 no Gate and EPZ 2 no Gate এর DBBL ATM Booth ঘন্টার পর ঘন্টা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে তাদের বেতনের টাকা তুলতে হয়। বেশিরভাগ সময় বুথে টাকা থাকে না, কখনো মেশিন বন্ধ, আবার কখনো ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হয় পযাপ্ত টাকা না থাকার কারণে।

দুঃখের বিষয় ইপিজেডে কর্মরত শ্রমিকরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। সারাদিন কঠোর পরিশ্রম করে অফিস শেষ করার পর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও যদি নিজের প্ররিশ্রমের টাকা সময়মত উত্তোলন করা না যায়, তাহলে এটা সত্যিই কষ্টের ও হতাশার।

ইপিজেডে কর্মরত শ্রমিকরা প্রতিদিনই কান্দিরপাড়, রাজগঞ্জ, ডিসি অফিস, পদুয়ারবাজার, টমছমব্রিজসহ বিভিন্ন এলাকার বুথগুলোতে যায় টাকা উত্তোলনের জন্য কিন্তু বেশিরভাগ বুথেই টাকা থাকেনা।

এ বিষয়ে Dutch-Bangla Bank কুমিল্লা শাখার কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি ঈদের ছুটির আগেই যেন EPZ দুটি ATM Booth এর সবগুলি মেশিনে পর্যাপ্ত পরিমানে টাকার ব্যবস্থা করে EPZ কর্মরত শ্রমিক/কর্মকর্তাদের ভোগান্তি কমানোর ব্যবস্থা গ্রহণ করেন।

23/05/2026

হাজী আমিন উর রশিদ ইয়াছিন

23/05/2026

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে ভর্তি সহায়তার আবেদন গ্রহণ শুরু করেছে।

“ভর্তি সহায়তা নীতিমালা ২০২৬” অনুযায়ী বর্তমানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের যথাক্রমে ৪ হাজার টাকা, ৬ হাজার টাকা এবং ৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

সম্প্রতি ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ই-অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স ম্যানেজমেন্ট সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনের নিয়ম

আবেদনকারীদের প্রথমে নির্ধারিত সুপারিশপত্র ফরম ডাউনলোড করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অনুমোদন নিতে হবে। ফরমটি প্রিন্ট করে পূরণ করার পর প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ সংগ্রহ করতে হবে।

এরপর প্রয়োজনীয় কাগজপত্রের পরিষ্কার ছবি বা স্ক্যান কপি প্রস্তুত করতে হবে। এর মধ্যে রয়েছে ছবি, স্বাক্ষর, জন্মনিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সুপারিশপত্র।

আবেদন প্রক্রিয়ার ধাপ পাঁচটি:

১. অ্যাকাউন্ট নিবন্ধন (আগে অ্যাকাউন্ট না থাকলে)

২. মোবাইল নম্বর ভেরিফিকেশন

৩. পোর্টালে লগইন

৪. আবেদন জমা দেওয়া

৫. ড্যাশবোর্ড থেকে আবেদন স্ট্যাটাস দেখা

যেসব কাগজপত্র আপলোড করতে হবে:

শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি

শিক্ষার্থীর স্বাক্ষর

জন্মনিবন্ধন সনদের কপি

অভিভাবকের জাতীয় পরিচয়পত্র

শিক্ষার্থীর এনআইডি (যদি থাকে)

বাবা ও মায়ের এনআইডি (যদি থাকে)

আর্থিক অসচ্ছলতার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদ

শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের সুপারিশপত্র

এতিম, প্রতিবন্ধী, দীর্ঘমেয়াদি রোগ, মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য প্রযোজ্য ক্যাটাগরির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র

২০তম গ্রেডের সরকারি বা আধা-সরকারি কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে নিয়োগকর্তার সুপারিশপত্র

ব্যাংক চেকবইয়ের প্রথম পাতার ছবি অথবা ব্যাংক স্টেটমেন্ট

যোগ্যতার শর্তাবলি:

শিক্ষার্থীকে ষষ্ঠ থেকে দশম শ্রেণি, একাদশ শ্রেণি বা আলিম প্রথম বর্ষ, অথবা স্নাতক প্রথম বর্ষ বা সমমানের কোর্সে অধ্যয়নরত হতে হবে

অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার নিচে হতে হবে

আবেদনকারীকে আর্থিকভাবে অসচ্ছল শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। যেমন—এতিম, প্রতিবন্ধী, স্বল্প আয়ের শ্রমজীবী পরিবারের সন্তান, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান অথবা ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তান

এছাড়া গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরও ট্রাস্ট বিশেষ বিবেচনায় সহায়তা দিতে পারবে।

সহায়তার অর্থ বিতরণ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন জমার শেষ সময়ের পর সাধারণত ৩০ কার্যদিবসের মধ্যে আর্থিক সহায়তার অর্থ পাঠানো হয়। নির্বাচিত শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পুরো কার্যক্রম অনলাইনে হওয়ায় আবেদনকারীদের কোনো হার্ডকপি জমা দিতে হবে না।

সহায়তার জন্য অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

#বাংলাদেশ

23/05/2026

মনিরুল হক চৌধুরী
PMO Bangladesh
Cumilla-কুমিল্লা

Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Cumilla
3500