Suagonj T.A High School and college. Suagonj Cumilla

Suagonj T.A High School and college. Suagonj Cumilla

Share

This is a school page. Various information about all the activities of the school and the students is

Suagonj T.A high school and college চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা জেলা এবং সদর দক্ষিণ উপজেলায় অবস্থিত।এই বিদ্যালয় স্থাপন করা হয়েছে ১৯২১ সালে।

18/12/2025

""""""ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।😭""""""""
মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
শহীদ ওসমান হাদি ও আবরার ফাহাদের রক্তে রঞ্জিত হলো স্বাধীনতার পথ, তার ত্যাগ কখনো বৃথা যেতে পারে না।"

"রক্ত দিয়ে যারা লিখেছে এক নতুন ইতিহাস, তাদের স্বপ্ন হারাবে না কোনোদিন।"

ইনশাআল্লাহ, ওসমান হাদি , আবরার ফাহাদের রেখে যাওয়া স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে।

22/08/2024

বন্যা কবলিত মানুষদের জন্য ফ্রী ইন্টারনেট ও মিনিট!

গ্রামীণফোন

অফার : ১০ মিনিট + ৫০০ এমবি
কোড : *121*5050 #

রবি

অফার : ২০ মিনিট + ২৫০ এমবি
কোড : *212*1 #

বাংলালিংক

অফার : ১০ মিনিট + ৫০০ এমবি
কোড : *121*900*3 #

[সকল অফারের মেয়াদ ৩ দিন]

শুধুমাত্র ফেনী,নোয়াখালী, কুমিল্লা পাবে।

22/08/2024

যারা কুমিল্লা গোমতী নদীর তীরবর্তী অঞ্চলে আছেন তাদের আশ্রয়কেন্দ্রে আসার প্রয়োজন হলে, কুমিল্লা জিলা স্কুল এন্ড কুমিলা হাই স্কুল এ চলে আসবেন ✌️সেখানে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সেখানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর শিক্ষাথীরা রয়েছে । যারা তথ্য টি দেখছেন তারা বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ও সময়মতো আশ্রয়কেন্দ্র এ আসতে পারেন❣️💯👍🫵

বিস্তারিত প্রয়োজনে----আপাতত নিম্নের তাদেরকে কল দিবেন। কুমিল্লায় বন্যায় আটকে থাকা অথবা জরুরি প্রয়োজনে এবং আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। ★আশ্রয় কেন্দ্র★ : কুমিল্লা জিলা স্কুল এবং কুমিল্লা হাই স্কুল।

পালপাড়া রেল গেইট শুকনো খাবার সংরক্ষণ করা আছে। একান্ত জরুরি হলে সেখানেই জানাবেন।

বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম-
কুমিল্লা
০১৩৩৪-৬১৬১৫৯
০১৩৩৪-৬১৬১৬০

( সার্বিক পরিস্থিতি জানতে অথাবা সেনাবাহিনী
ফায়ার সার্ভিসের জন্য :- 01746178903)

* দেলোয়ার :+8801835346094
১. আবদুল্লাহ আল নোমান- 01307886773
২. নাদিম- 01911063941
৪. মো: রাহীম 01879543732
৫.মো:এমরান -01993194505
৬.আরাফ ভূইয়া-01849655026
৭.তরিকুল হক -০১৭০৬৯৮৪৩৪৯
৮. মোশারফ হোসেন-০১৭৩০৮৯৭০৫৮
৯. নাজিম-০১৮২৩১৫৬৮০৪
১০.মুনতাসির - 01646247500
১১. জিল্লুর - 01865201794
১২.মারুফ -০১৮২৯০৭৩৭১৪
১৩.আব্বাস-০১৮১৮১৫০২৪৯
১৪. আলামিন- ০১৭১০৪০০৩৪২
১৫.সিফাত : 01620739895
১৬. তালহা:- +8801813615482
১৭. স্বরুপ :- +8801616265066
ধন্যবাদ সবাইকে❤️

03/11/2023
28/10/2023

২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তালিকা প্রকাশ করা হয়। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। তারমধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০২৪ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছরও বরাবরের মতো সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশের ছুটি আট দিন।সাধারণ ছুটি হচ্ছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ৫ এপ্রিল জুমাতুল বিদা, ১১ এপ্রিল ঈদুল ফিতর, ১ পহেলা মে দিবস, ২২ মে বুদ্ধপূর্ণিমা (বৈশাখি পূর্ণিমা), ১৭ জুন ঈদুল আজহা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২৬ আগস্ট জন্মাষ্টমী, ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ১৩ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।
নির্বাহী আদেশে ছুটি হচ্ছে ২৬ ফেব্রুয়ারি শবেবরাত, ৭ এপ্রিল শবেকদর, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১০ এবং ১২ এপ্রিল ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ১৬ এবং ১৮ জুন ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং ১৭ জুলাই আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ঐচ্ছিক ছুটির মুসলিম পর্বের মধ্যে রয়েছে- ৯ ফেব্রুয়ারি শবেমেরাজ, ১৩ এপ্রিল ঈদুল ফিতরের তৃতীয় দিন, ১৯ জুন ঈদুল আজহার তৃতীয় দিন, ৫ সেপ্টেম্বর আখেরি চাহার সোম্বা এবং ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহম। হিন্দু পর্বের ঐচ্ছিক ছুটির দিনগুলোর মধ্যে রয়েছে- ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, ৮ মার্চ শিবরাত্রী ব্রত, ২৫ মার্চ দোলযাত্রা, ৬ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, ২ অক্টোবর মহালয়া, ১১ ও ১২ অক্টোবর দুর্গাপূজা (অষ্টমী ও নবমী), ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা এবং ৩১ অক্টোবর শ্যামাপূজা।

এ ছাড়া ১ জানুয়ারি ইংরেজি নববর্ষ, ১৪ ফেব্রুয়ারি ভস্ম বুধবার, ২৮ মার্চ পূণ্য বৃহস্পতিবার, ২৯ মার্চ পূণ্য শুক্রবার, ৩০ মার্চ পূণ্য শনিবার, ৩১ মার্চ ইস্টার সানডে এবং ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন) হচ্ছে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি।

ঐচ্ছিক ছুটির বৌদ্ধ পর্বের মধ্যে রয়েছে- ২৩ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি, ২০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা, ১৬ সেপ্টেম্বর মধু পূর্ণিমা এবং ১৬ অক্টোবর প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা)।

পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে- ১২ ও ১৫ এপ্রিল বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর অনুরূপ সামাজিক উৎসব।

ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে। সব কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে।

যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে- সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে। প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

28/10/2023
Want your business to be the top-listed Government Service in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Suagonj
Cumilla
3504