16/11/2025
——From WeMuslim, an app integrating essential functions such as Athan, Qibla and Quran. Click the link to download, https://t.wemuslim.com/E76hvHWu
islam is the best religion
16/11/2025
——From WeMuslim, an app integrating essential functions such as Athan, Qibla and Quran. Click the link to download, https://t.wemuslim.com/E76hvHWu
আপনি ফজরে উঠতে পারেন না, কিন্তু একটা জব ইন্টারভিউ থাকলে ঠিকই ঘুম ভেঙ্গে যায়। এলার্ম ছাড়া কিংবা এলার্ম দেয়া থাকলেও ফজরে আপনার ঘুম ভাঙ্গে না। অথচ সকালে ফ্লাইট থাকলে ঠিকই জেগে ওঠেন। প্রিয় দলের ফুটবল ম্যাচ থাকলেও ঘুম ভেঙ্গে যায় একা একাই ।
সমস্যাটা ঠিক কোথায় বুঝতে পেরেছেন? সমস্যা হলো আপনার প্রায়োরিটি লিস্টে আল্লাহর পজিশন এখনো নাম্বার ওয়ানে আনতে পারেন নাই! যদি পারতেন, তাহলে এলার্ম ছাড়াই উঠতে পারতেন!
আসেন আজ একটা ছোট্ট লিস্ট বানাই। কীসের লিস্ট? ফজর না পড়লে আপনি যা যা হারাচ্ছেন সেটার লিস্ট।
⚠️১. দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টা হারাচ্ছেন। সায়েন্স বলে - ভোরবেলা ব্রেইন থাকে সবচেয়ে ফ্রেশ। উইলপাওয়ার থাকে সর্বোচ্চ। ডিপ ওয়ার্ক করার জন্য এটা বেস্ট টাইম। অথচ আপনি সেই সময়টা কাটাচ্ছেন বিছানায়!
⚠️২. বরকত পাওয়ার শ্রেষ্ঠ সময়টা মিস করছেন। আপনি যতই পরিশ্রম করুন, যতই স্মার্ট ওয়ার্ক করুন - বরকত ছাড়া লাইফে কক্ষনো প্রশান্তি আসবে না! সারাদিন ব্যস্ত থাকবেন কিন্তু কিছুতেই আত্মতৃপ্তির ঢেকুর উঠবে না!
⚠️৩. আল্লাহর সাথে সম্পর্ক ভালো করার সুযোগ হারাচ্ছেন। আপনি যখন ঘুমের মজা ছেড়ে কেবল তাঁরই জন্য উঠবেন, তখন তাঁর সাথে সম্পর্কও হবে আরো গভীর। আরো আপন। আরো মধুর ।
নিশ্চয়ই মনে মনে ভাবছেন, ভাই এসব তো সবই জানি, কিন্তু উঠতে পারি না! ঠিক আছে এবার বলছি কীভাবে উঠবেন।
▪️স্ট্র্যাটেজি ১: ভোরে ওঠার চেষ্টা বাদ দিন। রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন।
সাহাবীরা ইশার পর খুব কম কথা বলতেন। কারণ তারা জানতেন ফজরে উঠতে হবে। আর আমরা? রাত ১২টা পর্যন্ত ফোন স্ক্রল করি! তারপর বলি ফজরে উঠতে পারি না! তাই আজ রাত থেকে ট্রাই করুন: ১০টার মধ্যে ফোন রেখে দিতে। ১১টার মধ্যে ঘুমিয়ে যেতে।
▪️স্ট্র্যাটেজি ২: এলার্মের স্মার্ট ইউজ করুন।
একটা এলার্ম না। ৩টা এলার্ম দিন: প্রথমটা ফজরের ৩০ মিনিট আগে। দ্বিতীয়টা ফজরের ১৫ মিনিট আগে। তৃতীয়টা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে। আর এলার্মটা বেশ দূরে রাখুন। হাতের কাছে থাকলে অফ করে আবার ঘুমিয়ে যাবেন!
▪️স্ট্র্যাটেজি ৩: একাউন্টাবিলিটি পার্টনার
একা পারছেন না? একজন ফ্রেন্ড কে বলুন। একে অপরকে কল দিয়ে তুলবেন। গ্রুপ ক্রিয়েট করুন নাম Fajr Warriors। ট্রাস্ট মি, এই স্ট্র্যাটেজি খুব ভালো কাজ করে।
▪️স্ট্র্যাটেজি ৪: প্রথম তিনদিন বেশি কষ্ট হবে আগে থেকেই মেনে নিন
মাথায় রাখুন: ফার্স্ট ডে = Hardest. সেকেন্ড ডে = Harder। থার্ড ডে = Hard. ৪র্থ দিন থেকে Moderate. ৭ম দিন থেকে Normal. আর ২১তম দিনে একদম Habit!
স্ট্র্যাটেজি ৫: ভিজুয়াল রিমাইন্ডার ইউজ করুন।
ফোন এর ওয়ালপেপারে লিখে রাখুন: ফজর মিস = দিন মিস। স্টিকি নোট লাগান আয়নায়। ঘুমের আগে বারবার এই কথাগুলো নিজেকে মনে করিয়ে দিন।
এই পোস্ট পড়ার পর ১ জনও যদি আগামীকাল ফজর পড়ে, তবেই এই পোস্ট সার্থক! আর আপনি যদি সেই ১ জন হন, তাহলে আপনার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে এই একটা অভ্যাসের কারণে ইনশাআল্লাহ!
ফজর মানে ডিসিপ্লিন। ফজর মানে উইলপাওয়ার। ফজর মানে কানেকশন উইথ আল্লাহ। ফজর মানে বারাকাহ। ফজর মানে সাক্সেস। সবচেয়ে বড় কথা: ফজরে ওঠাই আপনার জন্য হতে পারে লাইফ চেঞ্জিং হ্যাবিট!
বাই দা ওয়ে, আমরা একটা প্রাইভেট কমিউনিটি তৈরি করার চেষ্টা করছি। আমাদের ৬ মাসের সিগনেচার কোর্স, Prophetic Productivity Masterclass-এ যারা ইনরোল করেছেন, তাদের লাইফ আরো প্রশান্তিময়, বারাকাহময় বানাতে নানান রকমের লার্নিংস শেখানোর পাশাপাশি হ্যাবিট বিল্ডআপ নিয়েও তাদের সাথে কাজ করা হচ্ছে।
আমাদের এই যাত্রায় যুক্ত হতে পারেন আপনিও! বিস্তারিত কমেন্টে।
দেখা হবে আগামীকাল ফজরে! ইনশাআল্লাহ!
সংগ্রহীত
15/10/2025
নারীর ক্ষমতা
==========
জনপ্রিয়তার গগনে থাকা আবু ত্বহা আদনান, সকলের পরিচিত ভাইরাল রিপন ভিডিও, কিংবা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো—সকলেই নিজের পরিবারতন্ত্রেই আটকে গেছেন। সুতরাং ঘরের রানীদেরকে তাঁদের ন্যায্য অধিকার দিন, তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে।
['আয়িশাহ্ (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে স্বীয় পরিবারের নিকট উত্তম। আর আমি আমার পরিবারের নিকট সর্বোত্তম। আর যখন তোমাদের যে কেউ মারা যায়, তখন তার (নিন্দা করা) হতে বিরত থাক।"
(তিরমিযী, দারিমী)
“ডিজিটাল ডিটক্স উইকেন্ড” আয়োজন করা
সপ্তাহে একদিন বা দুইদিন ডিজিটাল ডিভাইস বন্ধ রেখে একসাথে সময় কাটানো।
কীভাবে করবেন:
বাচ্চাদের নিয়ে বোর্ড গেম, গল্প বলা, বা রান্নার আয়োজন করতে পারেন। ডিম মামলেট, নুডুলস রান্না, ভত্তা সানা করতে দিন।
ইসলামিক কুইজ বা পাজল তৈরি করে মজার পরিবেশ তৈরি করতে পারেন।
সন্ধ্যায় একসাথে কোরআন তিলাওয়াত ও হাদিসের গল্প শোনার সেশন করুন।
উপকারিতা:
পরিবারের সাথে মানসম্মত সময় কাটবে। নিজেরাও ডিভাইস মুক্ত থাকার কল্যান অনুভব করবো। প্রয়োজনে আগেই এনাউন্সমেন্ট থাকবে উমুক দিন চব্বিশ ঘন্টা আমাদের ফোনে পাওয়া যাবেনা। ওয়াইফাই নেট টিভি ওফ থাকবে।
বাচ্চারা ডিভাইসের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা থেকে বের হতে পারবে।
হাই মোঃ সাইফুল্লাহ হুজুর
ইসলাম কত সুন্দর
আল্লাহ আপনি সকলকে জামাআতে সালাত আদায় করার তাওফিক দান করুন।
26/03/2022
শা'বান মাসের শেষ সময়গুলো পার করছি আমরা৷ এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শয়তান এই সময়টায় আপনাকে অনেকবেশি জ্বালাতন করবে। সে আপনাকে ফিসফিসিয়ে বলবে, 'আর ক'দিন বাদেই তো রোজা। রোজা রেখে তুমি তো অমুক কাজটা করতে পারবে না। সেই কাজটা এখন করে নাও'।
'রোজা রেখে তুমি অমুক মুভিটা দেখবে কীভাবে বলো তো? এখনই বরং দেখে ফেলো ঝটপট'।
'ওই যে নাটকটা নতুন এলো, রোজা রেখে নাটকটা না দেখাই ভালো হবে, বুঝলে? তারচে বরং এখন দেখে ফেলো সেটা'।
শয়তান আপনাকে এভাবেই প্রলুব্ধ করবে। শুধু তো তা-ই নয়, যদি কোন গোপন পাপাচারে লিপ্ত থাকেন আপনি, হতে পারে অশ্লীল কোন বিষয় সেটা, শয়তান আপনাকে ফুসলাবে অধিকহারে সেটা উপভোগ করে নেওয়ার জন্যে। সেই পাপাচারে আপনাকে ডুবিয়ে রাখতে শয়তান ঢাল বানাবে রামাদানকে। 'রামাদানে করা যাবে না' 'রামাদানে দেখা যাবে না' ইত্যাদি নানান বাহানায় সে আপনাকে ভুলিয়ে পাপের রাজ্যে অবগাহন করিয়ে ছাড়বে।
শয়তান এই ফুসলানিটা শা'বানের শেষ সময়গুলোতেই বেশি দেয়। কারণ— সে চায় না আপনি পূর্ণ উদ্যম নিয়ে রামাদানকে বরণ করেন।
বুঝলেন না তো, তাই না? বুঝিয়ে বলছি।
শয়তান চাইবে না আপনি শা'বান মাসে অধিক পরিমাণ তাহাজ্জুদ, অধিক পরিমাণ যিকির-আযকার, অধিক পরিমান সিয়াম, অধিক পরিমাণ সাদাকাহ করতে করতে রামাদানকে বরণ করেন। শয়তান খুব ভালো করেই জানে— আপনি যদি পূর্ণ উদ্যমের সাথে রামাদানকে বরণ করেন, অর্থাৎ শা'বান মাসে ব্যাপক আমল করতে করতে রামাদানে ঢুকেন, তাহলে রামাদানে আপনার আমলের মাত্রা বহু বহুগুণ বেড়ে যাবে। এটা একেবারে ধ্রুব সত্য কথা! শা'বান মাসজুড়ে আপনি তাহাজ্জুদ-যিকির-আযকার-সাদাকাহতে কাঠিয়েছেন, কিন্তু রামাদান কাটাচ্ছেন একেবারে যেন-তেন ভাবে, এমনটা কখনোই হবে না। শা'বান মাসটাকে যদি আপনি আমল-ময় রাখতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আপনার রামাদান মাসটাকে আরো অধিক আমল-ময় করার সুযোগ তৈরি করে দেবেন।
শা'বানে অনেক বেশি আমল করতে করতে পূর্ণ উদ্যম নিয়ে যদি আপনি রামাদানে প্রবেশ করেন, তখন রামাদানে আপনাকে ঘায়েল করা শয়তানের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। যদিও আমরা জানি রামাদান মাসে শয়তানকে শেকলবন্দী করে ফেলা হয়, কিন্তু সারাবছরজুড়ে দিয়ে আসা তার ওয়াসওয়াসাগুলো আপনার কিন্তু পিঁছু ছাড়বে না। সেইটা হলো আপনার নফস। যখনই আপনার শা'বান মাসটা ভালো কাটবে, শয়তানের সেই ওয়াসওয়াসা তখন আপনার বেলায় অকেজো হয়ে পড়বে অনেকটাই।
ঠিক এই কারণেই শয়তান আপনাকে শা'বান মাসে অধিক বেশি বিভ্রান্ত করবে। অধিক পরিমাণে আপনাকে পাপের গহ্বরে ডুবাতে চাইবে সে।
ভাবুন তো— কেউ একজন রামাদানের আগের দিনও ইন্টারনেটে অশ্লীল ছবিতে চোখ ডুবিয়ে রেখেছে, তার দ্বারা কি সম্ভব পরের রাত থেকে বিনয়-বিগলিত হয়ে তাহাজ্জুদে আল্লাহর সামনে দাঁড়ানো? অনেকটাই অসম্ভব। কারণ— ইবাদাতের জন্য যে তাড়না দরকার, যে মধুরতা না পেলে ইবাদাত পানসে লাগে, সেই তাড়না, সেই মধুরতা তার অন্তরে বিদ্যমান থাকে না। ফলে সে ভাবে— 'রামাদান তো মাত্রই শুরু হলো। পুরো একমাস হাতে আছে। আস্তেধীরে শুরু করবো সব আমল। এই তো আগামিকাল থেকে...'।
সেই 'আগামিকাল' অনেকক্ষেত্রেই আর আসে না তার কাছে। একসময় সে আবিষ্কার করে— রামাদানের আর মাত্র কয়েকটা দিন বাকি, অথচ তার এখনো তেমন কিছুই করা হয়ে উঠেনি!
এই যে একটা উদ্যম নিয়ে সে আসতে পারেনি, ঠিক এই কারণেই সে রামাদানটাকে হারিয়ে ফেলে।
নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম রামাদান মাসের বাইরে শা'বান মাসেই সবচেয়ে বেশি সিয়াম রাখতেন। তিনি কেনো এটা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, বুঝতে পারছেন তো?'
শা'বানের শেষ সময় চলছে। শয়তানকে আর কোন সুযোগ নয়। পূর্ণ উদ্যম নিয়ে রামাদানকে বরণ করতে আজ থেকে লেগে পড়ি, চলুন...