02/05/2020
ঘনিয়ে আসা সন্ধ্যা, আমাদের প্রানের কুমিল্লা।
আমাদের কুমিল্লা
02/05/2020
ঘনিয়ে আসা সন্ধ্যা, আমাদের প্রানের কুমিল্লা।
24/04/2020
23/04/2020
#কুমিল্লা_শিশু_পার্ক
09/04/2020
#আজকের_কুমিল্লার_চিত্র
27/03/2020
কি ভাবছেন? ঢাকা? না! এই জায়গাটা আমাদের প্রানের শহর কুমিল্লা।
30/07/2018
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “সহকারি শিক্ষক” পদে নিয়োগের আবেদন।
"আজ গরীব বলে" "আজ কালো বলে" "আজ বড় লোক হলে" "আজ এইচএসসি পরীক্ষার্থী বলে" "আজ বাঙ্গালী বলে" "আজ চাঁটগাইয়া বলে" "আজ নোয়াখাইল্যা বলে" "আজ সিলডি বলে" "আজ কোটিপতি হলে" "আজ ফেসবুকের মালিক হলে" "আজ বিল গেটস হলে" -ইত্যাদি ইভেন্ট খোলা হল। লক্ষ্যণীয়,
-এসব ইভেন্টের হোষ্টদের কেও কেও দু'একটা পোষ্ট দিলেও ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে তেমন একটা সোচ্চার না। মেন্টালিটি বুঝাই যায়!
-এসব ইভেন্ট রাতারাতি খোলা হয়েছে প্রচুর পরিমাণে খোলা হয়েছে যেন রাতারাতি ইস্যু পরিবর্তিত হয় এবং একটা ইভেন্টে রিপোর্ট করে বন্ধ করলে আরো পাঁচটা চালু থাকে।
-প্রচন্ড মাষ্টারমাইন্ড কাজ করেছে এর পিছনে এবং আমরা হুজুগে বাঙ্গালি তাদের সহজ ও নিশ্চিত শিকার! কেননা তারা জানত এসব করে তারা চলমান আন্দোলনকে ডাইভার্ট করতে পারবে এবং আনফরচ্যুনেটলি তারা সফল।
তবে দোষ তাদের কম, আমাদেরই বেশি। কেন? কারণ আমরা যদি এসবে সায় না দিতাম তাহলে তারা পাত্তা না পেয়ে এসব বন্ধ করতে বাধ্য হত। অথচ আমরা কি করেছি? এসব ইভেন্টে পোষ্ট করেছি, যে ফেসবুক আইডি এক্টিভ করার পর থেকে প্রোফাইল পিকচার বদলানো ছাড়া আর কিছুই করেনি তাদেরও দেখেছি এসব ভাওতাবাজির ইভেন্টে দিনে দশ/বারো টা পোষ্ট দিতে।
সামনে আসছে পহেলা বৈশাখ, আমরা গোল্ড ফিশ মেমোরির বাঙ্গালি ভুলে গিয়েছি কি ঘটেছিল টিএসসি চত্বরে আমাদের বোনদের সাথে। আফসোস! আবারো ঘটবে এবং আরো ভয়ংকরভাবে ঘটবে। কেননা আমরা এখন নারী নির্যাতন ভুলে নিজেদের ক্রিয়েটিভিটর ভুল চর্চা করছি এবং এটাই চেয়েছ ওসব ইভেন্টগুলো।
আসুন সতর্ক হই, পরিস্থিতি বুঝি এবং ফাঁদে যে পা দিচ্ছি তা চোখ খুলে দেখি!!!
26/03/2016
কুমিল্লা শহরের সেই ঐতিহ্যবাহী “ মাতৃ ভান্ডার ” যার মিষ্টি বিশেষ করে রসমলাই দেশ ব্যাপী খ্যাত ।
সবার ধারণা এই দোকানটি হয়তো অনেক বড় বা জাকজমক পূর্ণ হবে ।কিন্তু দোকানের হাল ঠিক তার উল্টো । আঠেরো শতক থেকে দোকানে তেমন কোন আমুল পরিবর্তন সাধিত হয়নি ।অবকাঠামো যেমন অপরিবর্তিত রয়েছে ,ঠিক তেমনি ভাবে ঐতিহ্যের স্বাদ আজও অপরিবর্তিত ।
তবে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের দু’পাশে এমন অনেক মাতৃ ভান্ডার দেখা যায় যাদের চাকচিক্য দেখে বোঝার উপায় নেই তারা আসল না। ” নিমসার ” পর থেকে এস দোকান চোখে পরে ।”
” মাতৃ ভান্ডার ” এর আসল স্বাদ নিতে হলে আপনাদের আসতে হবে ” কুমিল্লা শহরের” প্রাণ কেন্দ্র “ মনোহর পুর” ।কালি বাড়ির বিপরিতে ছোট একটি দোকান হল দেশ খ্যাত রসমলাই এর দোকান
22/03/2016
কুমিল্লা সেনানীবাসের ভেতরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রোববার রাতে (২০ মার্চ) ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ ছাত্রী ও নাট্যকর্রমীর লাশ উদ্ধার করে।
নিহতের নাম সোহাগী জাহান তনু (১৯)। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ছাত্রী এবং একই কলেজের নাট্য সংগঠন ‘ভিক্টোরিয়া কলেজ থিয়েটার' (ভিসিটি)-এর সদস্য। সোহাগী কুমিল্লার তিতাস উপজেলার বাসিন্দা ইয়ার হোসেনের মেয়ে। ইয়ার হোসেন ময়নামতি সেনানিবাস এলাকায় অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। সেই সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। দুই ভাই ও এক বোনের মধ্যে সোহাগী মেঝো। 'ভিক্টোরিয়া কলেজ থিয়েটার' (ভিসিটি)-এর এক সদস্য জানান যে, পরিবারের অস্বচ্ছলতার কারণে সোহাগী পাড়াশোনার পাশিপাশি বাসার কাছে অলিপুর গ্রামেই এক বাসায় টিউশনি করে লেখাপড়ার খরচ চালিয়ে আসছিল।
ঘটনার দিন ২০ মার্চ বিকেল সাড়ে ৫ টার দিকে প্রতিদিনের মতো সোহাগী ঘর থেকে বের হন। বাসায় ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে। কিন্তু চেষ্টা ব্যর্থ হলে যে বাসায় টিউশনি করতেন সেখানে খোঁজ নিয়ে জানা যায় যে সন্ধ্যা সাড়ে ৭ টায় ওই বাসা থেকে তিনি বের হয়ে গেছেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে ময়নামতি সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউসের পানির ট্যাংক সংলগ্ন স্থানে সোহাগীর মৃতদেহ পাওয়া যায়। গলাকাটা মৃতদেহ নগ্ন অবস্থায় কালভার্টের পাশে ঝোপঝাড়ের ভেতর পড়েছিলো। নাক দিয়ে রক্ত ঝরছিলো। মোবাইল ফোনটিও পড়েছিল পাশে। মৃতদেহ উদ্ধার করে প্রথমে সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে ভিসিটির সদস্যরা অভিযোগ করেন, হত্যার বিষয়ে সোহাগীর পরিবার যেন কোনো তথ্য দিতে না পারে, সেজন্য দিনভর তাদের নজরদারীতে রাখা হয়। বন্ধ করে রাখা হয় তাদের মোবাইল ফোনও। এমনকি সোহাগীর সহপাঠীদেরও সেখানে যেতে দেয়া হয়নি। এ ব্যাপারে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘আমি ঘটনাস্থল গিয়েছি। সোহাগীর মরদেহ দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।’ সোহাগী হত্যার ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
09/01/2016
আগামীকাল ১০ জানুয়ারি রবিবার কুমিল্লা কলেজ থিয়েটারের ৪র্থ বর্ষ পূর্তি অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন অভিনেতা আব্দুল আজিজ সহ কুমিল্লার গুণী নাট্যজনরা। উৎসবে সকলে আমন্ত্রিত।
উদ্বোধনঃ ১০ টায়
আনন্দ র্যালীঃ১০.১৫মি
সাংস্কৃতিক অনুষ্ঠানঃ১০.৩০মি
নাটকঃ১২.২০মিনিট
Admin Ashiq Payel
12/03/2015
কুমিল্লার তরুণদের নির্মিত নাটক
'' অতঃ পর What? এর
ডিভিডি পাওয়া যাচ্ছে
যোগাযোগঃ পিন্টু সরকার, কান্দিরপার,কুমিল্লা>01825-505574