প্রবাসী জীবন. ২
আল্লাহ মহান।
12/11/2025
12/11/2025
গণতান্ত্রিক অধিকার হরণ ও নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর প্রতি অনুরোধ রাখা হচ্ছে, আপনারা লক্ষ করুন রাজনীতির সকল নিয়ম-নীতি ও প্রথা লঙ্ঘন করে অগণতান্ত্রিক অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং বাংলাদেশ আওয়ামী লীগের উপর নারকীয় অত্যাচার-নির্যাতন দমন-পীড়ন চালাচ্ছে। অন্যায় ও অন্যায্যভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে জনগণের গণতান্ত্রিক অধিকারের কণ্ঠ রোধ করার অপচেষ্টা করা হয়েছে। একই সাথে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সন্ত্রাসী কায়দায় স্টিম রোলার চালানো হচ্ছে। যথেচ্ছাভাবে মসি ও অসির অপব্যবহার করে নারকীয় দমন-পীড়ন চালানো হচ্ছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিনা মামলায় বা মিথ্যা ও হয়রানিমূলক মামলায় নেতাকর্মীদের নির্বিচারে গণগ্রেফতার এবং দিনের পর দিন অন্যায়ভাবে আটক রাখা হচ্ছে। আইনের শাসনের পরিবর্তে আদালতকে ব্যবহার করছে নিজেদের ইচ্ছা-অভিলাষ হাসিলে। নিজেদের অবৈধ কামনা বাস্তবায়নে তারা একের পর এক প্লট প্রস্তুত করে আওয়ামী লীগকে মিথ্যা অপবাদ দেওয়ার অপচেষ্টা করছে। অথচ জনতার আদালতে এই অবৈধ দখলদার সরকার আজ ঘৃণার কারাগারে বন্দি। তাই এই দানবীয় সরকারের চরম অত্যাচার-নির্যাতন আওয়ামী লীগের জন্য শাপে বর। জুলমবাজ সরকারের বিপরীতে মজলুম জনতার প্রতিনিধি হয়ে উঠছে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লক ডাউন ঢাকা কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঢাকা লক ডাউন কর্মসূচি সফল করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতাকর্মী ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার জনগণের অবিচল আস্থার বিশ্বস্ত ঠিকানা। তাই গণজাগরণের মধ্য দিয়েই এই অবৈধ দখলদার সরকারের সকল চক্রান্তের নগ্ন রূপ উন্মোচিত হবে, ইনশাল্লাহ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১২ নভেম্বর ২০২৫
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Website
Address
Dhaka

12/11/2025