20/06/2025
শিক্ষার্থীদের জন্য সাইবার টিনসের সচেতনতা ক্যাম্পেইন শুরু হলো। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিসের এই উদ্যোগে ক্যাম্পেইনটি পরিচালনা করে সাইবার টিনস। প্রায় ১৫০ জন স্কুল এবং কলেজের শিক্ষার্থী অংশগ্রহণ করে । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব মোখতার আহমেদ । প্রতিটি জেলা এবং উপজেলায় ক্যাম্পেইনটি খুব তাড়াতাড়ি শুরু হবে । সাইবার টিনস এতো দিন শিশু নিখোঁজ প্রতিরোধে Amber Alert এবং শিশু সুরক্ষার জন্য একাই একশো ক্যাম্পেইন সফলতার সাথে পরিচালনা করে এসেছে সেজন্য সাইবার সচেতনতা ক্যাম্পেইন কার্যক্রম নিয়মিত আয়োজন করা যায়নি।
