26/06/2025
আসসালামু অলাইকুম, শরীর টা ভালো ছিলো না।
তাই পোষ্টটি দিতে একটু সময় লাগলো। হ্যা, আমাদের ওয়াদা মতো আমরা ছয় প্রকারের এক হাজার চারা গাছ বিনা মুল্যে বিতরন করার জন্য ২৪ শে জুন ২০২৫ এ হাজির হয়েছি। আমাদের এসব কর্মকাণ্ডের পেছনে সামান্যতম রাজনৈতিক এবং ব্যাক্তিগত কোন লাভ কাজ করে না। কিন্তু আমার বেশ পরিশ্রম হয়। টাকা সব আমার নয়। এবার আমরা খুবই সীমিত কিছু আপন লোকের সহায়তা পেয়েছি। তার মধ্যে অন্যতম জনাব, মো:দেলোয়ার হোসেন সাহেব,( জাতীয় দুলাভাই), আমাদের সহপাঠী বন্ধু রেহানা, ছোট বোন সীমা খান , জনাব আকতার খান, বাদবাকি আমি। চারা গাছ গুলি বিভিন্ন স্কুলে পাঠানোর সুবিধার্থে এক টা সেন্ট্রাল পয়েন্ট অর্থাৎ সীমার বাড়ীর সামনে গাছগুলি রেখেছিলাম। অন্য কোন রকম উদ্দেশ্য কাজ করেনি। তার পরেও সকল কে ধন্যবাদ, যারা এই মহতি কাজে অংশ নিয়েছেন। শোকরিয়া আল্লার কাছে, আমরা আমাদের ওয়াদা মতো কাজ সম্পন্ন করতে পেড়েছি ।
17/06/2025
আসসালামু অলাইকুম,
প্রিয় সুধী,
মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের এ বছরের চারা গাছ বিতরণের আয়োজন চূড়ান্ত করতে পেরেছি। আসছে ২৪ শে জুন সকাল ১০ টায় শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চারা
গাছ বিতরণ ও রোপনের কাজ শুরু করতে যাচ্ছি। প্রিয় বড় ভাই জনাব, মো দেলোয়ার হোসেন সাহেব বিতরণ কাজ শুভ উদ্ভোদন করবেন বলে সম্মতি দিয়েছেন। বিতরণের উদ্দেশ্যে আমাদের কাছে মজুদ থাকবে কাঠবাদাম গাছের চারা ৭০০ টি
আম্রপালি আম গাছের চারা ৫০ টি
বকুল ফুল গাছের চারা ৫০ টি
জাম গাছের চারা ৫০ টি
মেহগনি গাছের চারা ১০০ টি
দেশী নিম গাছের চারা ৫০ টি
সর্ব সাকুল্যে : ১০০০ টি গাছের চারা বিতরণ করা হবে, ইনশাআল্লাহ ।
যাদের আর্থিক সহায়তায় আমাদের এ প্রকল্প বাস্তবায়ন হতে যাচ্ছে তাদের সকল কে আন্তরিক ধন্যবাদ। গত বছরে যারা এমনিভাবে অংশ গ্রহন করেছিলেন, তাদের কেও ধন্যবাদ। আসছে ২৪ জুন সকল অংশ গ্রহণকারীদের কে আমাদের বিতরণ কাজ চলাকালীন সময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ করছি।
Plantation for Oxygen এর পক্ষে
অরুন ঢালী
14/06/2025
ইহাকেও কৃষ্ণচূড়া গাছ বলা হয়।
২০০ চারা হস্তান্তর করা হয়েছে।
12/06/2025
ঢাকা থেকে আধ ঘন্টায় যাওয়া যায়, আমাদের গর্বের পদ্মা সেতুর কাছে। রাস্তা অনেক বড় হয়েছে, গাড়ীর চলাচল বেড়েছে শতগুন। সমগ্র দেশ এর সুবিধা পেলেও মরতে যাচ্ছি আমরা। এই মহাসড়কের দু পাশে কার্বনডাইঅক্সাইড ও অক্সিজেন এর ভারসাম্য বজায় রাখার জন্য যত বৃক্ষরাজি থাকার কথা, তা কিন্তু নেই। ফলে আমাদের এলাকা বায়ুদূষণের কারনে ঢাকার পরেই আমাদের স্থান। বায়ুদূষণ রোধ কল্পে আমাদের সামান্য আয়োজন , কিছু চারা গাছ বিনা পয়সায় বিতরন করা। এতে অবশ্যই বায়ু দূষণ কিছুটা হলেও কমবে। তাই আসুন, আমাদের সাথে অংশ গ্রহন করুন। আমাদের পুর্বপুরুষের এলাকা আমরা দূষণের হাত থেকে রক্ষার চেষ্টা করি।
05/06/2025
আজ বিশ্ব পরিবেশ দিবস।
পরিবেশের ভারসাম্য রক্ষা করে গাছ। অথচ সারা বিশ্বে প্রতি মিনিটে আড়াই লক্ষ গাছ কেটে ফেলা হচ্ছে। সেদিকে নজর দেয়া জরুরি ,
আমাদের সরকার পড়ে আছে প্লাষ্টিক নিয়ে, যা আমদানি করতে হয়। আবার এরাই প্লাস্টিকের ব্যাবহার কে বেআইনি বলে।
গাছ বৃদ্ধির ব্যাবস্থা করুন।
পরিবেশ বাঁচান।
28/12/2024
এ দুষণ রোধের একমাত্র এবং প্রধান উপায় হচ্ছে প্রচুর বৃক্ষ রোপন ।
07/10/2024
হেমলতা আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ২৫০ টি মেহগনির চারা গাছ বিনামূল্যে বিতরণের সময়।
ছবি তুলেছেন : আমাদের অন্যতম সাথী রিনা বেগম।
01/10/2024
বিনামূল্যে চারাগাছ পাওয়ার পরে, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের উচ্ছ্বসিত, শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীবৃন্দ। তারিখ ১লা অক্টোবর । স্থান : যোগ্ণীপাশা,থানা : ফুলতলা, জেলা : খুলনা। আজকের সম্পুর্ন অর্থায়ন করেছেন, আমাদের ই এক অংশীদার জনাব, মাসুম সাহেব।
01/10/2024
চারাগাছ বিতরনের প্রাক্কালে আমাদের অংশীদার জনাব, মাসুম সাহেব সহ স্কুলের শিক্ষকবৃন্দ ।
01/10/2024
শেষ হয়েও হলো না শেষ।
ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরনের জন্য আমাদের এক টি দল চলে গিয়েছে খুলনা জেলার , ফুলতলা থানার অন্তর্গত যোগ্ণীপাশা গ্রামের
ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে । সার্বিক দায়িত্বে ছিলেন আমাদের ই এক অংশীদার জনাব, মাসুম সাহেব। আজ ১লা অক্টোবর / ২০২৪।জনাব মাসুম সাহেবের অর্থায়নে ২০০ ( দুইশত) বড় সাইজের আমের চারা নিয়ে উপস্থিত ।