03/10/2024
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি, সেপ্টেম্বর-২০২৪
অনলাইনে আবেদন শুরু ০১ অক্টোবর ২০২৪ এবং শেষ ১৫ অক্টোবর ২০২৪
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।
#সেবার_ব্রতে_চাকরি
14/02/2024
নিয়োগ বিজ্ঞপ্তির সময়সূচি
বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারী ২০২৪ পরীক্ষার শরীয়তপুর জেলার সময়সূচি ২০, ২২ ও ২৩ ফেব্রুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হবে
19/01/2024
ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনে আবেদন শুরু ১৯ জানুয়ারি ২০২৪ এবং শেষ ০৭ ফেব্রুয়ারি ২০২৪
29/09/2023
অদ্য ইং ২৯/০৯/২০২৩ তারিখ জাজিরা থানা এলাকায় পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)/ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, জাজিরা থানা মহোদয়ের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানাধীন লাউখোলা এলাকা হইতে ৪ কেজি গাঁজাসহ আসামী ১। বাদশা সরদার(৫০), পিতা- মৃত হেলাল উদ্দিন সরদার, গ্রাম-জয়সাগর, ২। মো: স্বপন মাদবর(৩২), পিতা- মৃত আলাউদ্দিন মাদবর, গ্রাম-চর লাউখোলা, উভয় থানা-জাজিরা, জেলা- শরীয়তপুরদ্বয়কে গ্রেফতার করা হইয়াছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
29/07/2023
#মাদকবিরোধী #অভিযানে #শরীয়তপুর #জেলা #পুলিশের #সাফল্য
শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহবুবুল আলম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জাজিরা থানার নেতৃত্বে এএসআই বেলাল ও সঙ্গীয় ফোর্সসহ ২৯/০৭/২০২৩ তারিখ জাজিরা থানাধীন বড় গোপালপুর পাচু মাতবর কান্দি এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী ১/ সালমা (৩২) স্বামী, মনির মাদবর, সাং,পাচু মাদবর কান্দি, থানা জাজিরা, জেলা শরীয়তপুর কে ১২৮২ (এক হাজার দুইশ বিরাশি) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ৩,৮৪,৬০০/- টাকা।
জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।
10/05/2023
অদ্য ইং ১০/০৫/২০২৩ তারিখ জাজিরা থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান অত্র থানা এলাকার চৌকিদার দফাদারদের থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া থানা পুলিশকে এলাকার গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে সহায়তা করার নির্দেশনা প্রদান করেন।