সাধারণ বীমা কর্পোরেশন

সাধারণ বীমা কর্পোরেশন

Share

Sadharon Bima Corporation is the only state owned non-life insurer and largest contributor of insura

22/12/2024

সাধারণ বীমা কর্পোরেশন ২০২৪-২৫ অর্থ বছরে লভ্যাংশ বাবদ ৫০.০০ (পঞ্চাশ) কোটি টাকা ২২/১২/২০২৪ খ্রি. তারিখ রবিবার মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এর নিকট সাধারণ বীমা কর্পোরেশন এর চেয়ারম্যান, সচিব (অবসরপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জয়নুল বারী হস্তান্তর করেন। ২০২৪ আয় বছরে লভ্যাংশ ছাড়াও আয়কর ও মূসক হিসেবে সাধারণ বীমা কর্পোরেশন ২৪৬,৬২,০০,০০০.০০ ( দুইশত ছেচল্লিশ কোটি বাষট্টি লক্ষ) টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ব্যবস্থাপনা পরিচালক, সাধারণ বীমা কর্পোরেশন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Photos from সাধারণ বীমা কর্পোরেশন's post 04/07/2024

বাংলাদেশের একমাত্র পুনঃবীমাকারী সংস্থা এবং বীমা কর্পোরেশন আইন-২০১৯ অনুযায়ী সকল সরকারী সম্পত্তির একমাত্র বীমাকারী ও দেশে কার্যরত ৪৫টি বেসরকারী নন-লাইফ বীমাকারীর অন্ততঃ ৫০ভাগ ঝুঁকির একচ্ছত্র পুনঃবীমাকারী। এ সংস্থার ঝুঁকি ধারণক্ষমতার সীমাই বাংলাদেশের ঝুঁকি ধারণক্ষমতার সীমা হিসেবে বিবেচিত। দেশের সকল বৃহৎ মেগা প্রজেক্টের সমুদয় ঝুঁকি অত্র সংস্থার একার পক্ষে বহন করা সম্ভবপর নয় বিধায় এর গৃহীত প্রিমিয়ামের বৃহদাংশ আবার আন্তর্জাতিক পুনঃবীমা বাজারে প্রত্যর্পণ (cede) করতে হয়।

এ অবস্থায়, সাধারণ বীমা কর্পোরেশন এর আর্থিক সক্ষমতা ও ঝুঁকি ধারণক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক মূদ্রার বহির্গমণ নিয়ন্ত্রণ এবং সার্বিকভাবে মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং Financial Institutions Division, Ministry of Finance (বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার) আন্তরিক সহযোগিতায় সাধারণ বীমা কর্পোরেশনের পরিশোধিত মূলধন ৫০০ কোটি হতে ৯০০ কোটি এবং অনুমোদিত মূলধন ১,০০০ কোটি হতে ১,৫০০ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ বিষয়ে আজ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখা হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কর্পোরেশনের পক্ষ হতে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাননীয় সচিব মহোদয় ও মাননীয় অর্থ মন্ত্রী মহোদয়ের প্রতি। এছাড়া, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার অতিরিক্ত সচিব মহোদয়গণকে এবং যুগ্ম-সচিব মহোদয়কে। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিচালনা বোর্ডের মান্যবর চেয়ারম্যান মহোদয় ও পরিচালক মহোদয়বৃন্দকে।

12/06/2024

সাধারণ বীমা কর্পোরেশন কর্তৃক বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাট্রিজ কর্পোরেশনের প্রতিনিধি জনাব মোঃ সাইফুল ইসলাম, সহঃ চিফ একাউন্ট্যান্ট এর নিকট বীমা দাবী টা. ৩, ০৬, ৬৭, ১৯৫ (তিন কোটি ছয় লক্ষ সাতষট্টি হাজার একশত পচানব্বই) এর চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর কালে সাধারণ বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার জনাব ওয়াসিফুল হক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Photos from সাধারণ বীমা কর্পোরেশন's post 21/05/2024

সাধারণ বীমা কর্পোরেশনের পক্ষ থেকে পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মহোদয় কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সদ্য যোগদানকৃত সচিব জনাব মোঃ আবদুর রহমান খান, এফসিএমএ’কে অদ্য ২১.০৫.২০২৪ তারিখে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

01/12/2023

সাধারণ বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী (গ্রেড-১৪) পদে নিয়োগের লক্ষ্যে 0১-১২-২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল

Photos from সাধারণ বীমা কর্পোরেশন's post 15/08/2023

জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ বীমা কর্পোরেশন এ অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

Photos from সাধারণ বীমা কর্পোরেশন's post 05/08/2023

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - এর জৈষ্ঠ্যপুত্র বীর মুক্তিযুদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল - এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বেলাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীগন উপস্তিত ছিলেন।

25/06/2023

সাধারণ বীমা কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি

24/05/2023
Photos from সাধারণ বীমা কর্পোরেশন's post 14/05/2023

স্বাধীনতার পর বীমার সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে ১৯৭২ সনে রাষ্ট্রপতির ৯৫নং আদেশ বলে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা শিল্পকে জাতীয়করণ করেন। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১৪ মে) বাংলাদেশের সকল ধরনের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (অ্যাক্ট নং ৬) এর অধীনে সাধারণ বীমা কর্পোরেশন গঠিত হয়।

সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও সৈয়দ বেলাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, সাবীক মহোদয়ের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ বীমা কর্পোরেশনের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সম্মানিত বীমা গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


33 Motijheel
Dhaka
1000