DU Islamic Library

Directions Website Contact the organization

DU Islamic Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DU Islamic Library, Library, University of Dhaka, Dhaka.

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরি
আলোকিত জ্ঞানের উন্মুক্ত কারিগর।

DU Islamic Library হলো ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল পরিচালিত বছরব্যাপী চলমান কার্যক্রমের সবচেয়ে বড় প্রতিফলন। বর্তমানে প্রায় ৯ টি হলে আমাদের এই কার্যক্রম চলমান, আলহামদুলিল্লাহ।

আবু সাইদ খুদরী (রা.) হতে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ❝যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহাফ তিলাওয়...
16/10/2026

আবু সাইদ খুদরী (রা.) হতে বর্ণিত, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,

❝যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা এক জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবেন।❞

— বাইহাকী, হাদিস : ৬২০৯

#সীরাহ

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির (ফিমেল) সেপ্টেম্বর,২০২৬- এর হলভিত্তিক বই পড়ানো, সেরা পাঠিকা ও সেরা ভলান্টিয়ারদের ত...
06/10/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির (ফিমেল) সেপ্টেম্বর,২০২৬- এর হলভিত্তিক বই পড়ানো, সেরা পাঠিকা ও সেরা ভলান্টিয়ারদের তালিকা প্রকাশ করা হলো।

আল্লাহ সকলের ইলম ও কাজে বারাকাহ দান করুন।

আলহামদুলিল্লাহ!'আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৬' থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির ফিমেল জোনের এবারের সংগ্রহ। এ ...
03/10/2026

আলহামদুলিল্লাহ!

'আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৬' থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির ফিমেল জোনের এবারের সংগ্রহ।

এ যাত্রায় জানা-আজানা যে সকল সম্মানিত ব্যক্তি আমাদের সঙ্গী ছিলেন,আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবাইকে কল্যাণকর প্রতিদান দিক।আমিন।

আলহামদুলিল্লাহ!সফলভাবে সম্পন্ন হলো ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ রচিত 'খুশু-খুযু' বইয়ের উপর ফিমেল জোনের দ্বিতীয় পাঠচক...
20/09/2026

আলহামদুলিল্লাহ!
সফলভাবে সম্পন্ন হলো ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ রচিত 'খুশু-খুযু' বইয়ের উপর ফিমেল জোনের দ্বিতীয় পাঠচক্র আয়োজন।

আমরা শিখেছি কিভাবে সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ করা যায়, সালাতকে কীভাবে প্রাণবন্ত করে আল্লাহর সামনে উপস্থাপন করা যায়।
জেনেছি,খুশু-খুযুর সাথে সালাত আদায় কিভাবে চূড়ান্ত প্রতিদানের দিন অন্যদের তুলনায় আমাদের মর্যাদা বৃদ্ধি করবে।

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সবাইকে আলোচনা থেকে শিক্ষা নেওয়ার এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমীন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হৃদয়ে প্রশান্তি চাইতেন তখন বিলাল রাযিয়াল্লাহু আনহুকে বলতেন-يَا بِلَالُ ، أَقِم...
18/09/2026

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হৃদয়ে প্রশান্তি চাইতেন তখন বিলাল রাযিয়াল্লাহু আনহুকে বলতেন-
يَا بِلَالُ ، أَقِمُ الصَّلَاةَ أَرِحْنَا بِهَا

'বিলাল, সালাত দ্বারা আমার অন্তরকে প্রশান্ত করো। ক্লান্তি থেকে মুক্তি দাও'[আবূ দাঊদ,৪৯৮৫]

অর্থাৎ, 'আযান দাও। সালাত কায়েম করো। যাতে দুনিয়ার ব্যস্ততা থেকে একটু মুক্তি পাই। যেভাবে ক্লান্ত মুসাফির বাড়ি পৌঁছার পর প্রিয়জনের সাক্ষাতে পথের কষ্ট, গ্লানি ও অবসাদ ভুলে যায় এবং এর দ্বারা শান্তি লাভ করে।

অথচ আমাদের মন সালাতে দাঁড়ালেই কেমন যেন উথালপাথাল করে । বিক্ষিপ্ত ভাবনায়, বিচ্ছিন্ন চিন্তায় আবদ্ধ হয় মনোযোগের সমস্ত আয়োজন। কেন যেন সালাতে দাঁড়ালেই আমরা ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। যে মহান বাদশাহর দরবারে হাত পাতব বলে জায়নামাজ বিছাই, খানিক বাদে সেই জায়নামাজ মুখরিত হয় আমাদের অন্তরের সব অবান্তর কলরবে।

সালাতের মাধ্যমে কিভাবে প্রশান্তি লাভ করা যায়, আমাদের সালাতকে কীভাবে প্রাণবন্ত করে আল্লাহর সামনে উপস্থাপন করা যায়-তা'ই জানতে ও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরি(ফিমেল) আয়োজন করছে-

ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ রচিত 'খুশু-খুযু' র উপর "বইপাঠ ও আলোচনা" সভার

🗓️তারিখ: ২০ সেপ্টেম্বর,রোববার
⏰সময়-দুপুর ২:০০টা
📌স্থান:ঢাবি কেন্দ্রীয় মসজিদ(মেয়েদের অংশ)

আপনার উপস্থিতি আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে, ইনশাআল্লাহ।

আব্দুল্লাহ আল মাসুদের লেখা 'কুরআন বোঝার মজা' পাওয়া যাচ্ছে সূর্য সেন হল ইসলামিক লাইব্রেরিতে। এই বই পাশাপাশি রয়েছে কুরআন...
14/09/2026

আব্দুল্লাহ আল মাসুদের লেখা 'কুরআন বোঝার মজা' পাওয়া যাচ্ছে সূর্য সেন হল ইসলামিক লাইব্রেরিতে। এই বই পাশাপাশি রয়েছে কুরআন বিষয়ক আরো অনেক বইয়ের বৈচিত্র্যময় কালেকশন।

বইয়ের লিংক থাকছে কমেন্টে।

আমি একজন ব্যক্তিকে চিনি যে জু'মআর দিন নবীজি ﷺ এর ১০০০ বার দুরুদ পাঠ করে এবং বহু বছর ধরে সে এমন করছে যা কখনও বাদ দেয়নি,এক...
11/09/2026

আমি একজন ব্যক্তিকে চিনি যে জু'মআর দিন নবীজি ﷺ এর ১০০০ বার দুরুদ পাঠ করে এবং বহু বছর ধরে সে এমন করছে যা কখনও বাদ দেয়নি,

একদা আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এত দুরুদ পাঠ করে কি ফায়েদা পেয়েছ?

তার জবাব-
আল্লাহর কসম! আমি নবীজি ﷺ এর উপর দুরুদ পাঠ করে আল্লাহর কাছে হাজত পূরণের জন্য প্রার্থনা করি, দিনের সূর্য অস্ত হওয়ার আগেই আল্লাহর রহমতে আমার উদ্দেশ্য পূরণ হতে শুরু করে...

– শায়েখ নাবুলুসী (হাফিযাহুল্লাহ)

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির (ফিমেল) আগস্ট,২০২৬- এর হলভিত্তিক বই পড়ানো, সেরা পাঠিকা ও সেরা ভলান্টিয়ারদের তালিকা...
06/09/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক লাইব্রেরির (ফিমেল) আগস্ট,২০২৬- এর হলভিত্তিক বই পড়ানো, সেরা পাঠিকা ও সেরা ভলান্টিয়ারদের তালিকা প্রকাশ করা হলো।

আল্লাহ সকলের ইলম ও কাজে বারাকাহ দান করুন।

জেনে নিন, কোথায় পাবেন আপনার কপি!
29/08/2026

জেনে নিন, কোথায় পাবেন আপনার কপি!

Address

University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when DU Islamic Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DU Islamic Library:

Shortcuts

Share

Category