09/07/2026
“জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র ২০২১ বাস্তবায়নের উদ্দেশ্যে আর্থিক প্রাক্কলনসহ কর্মপরিকল্পনা" বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে সম্মেলন কক্ষ, রংপুরে ০৯ জুলাই ২০২৬ তারিখে বিভাগীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
#কর্মশালার সম্মানিত প্রধান অতিথি-
জনাব মোঃ শহিদুল হাসান এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর;
সভাপতি-জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, যুগ্মসচিব, পিএসবি, স্থানীয় সরকার বিভাগ;
#বিশেষ অতিথি
বিশেষ অতিথির বক্তব্য:
জনাব মোঃ আবু জাফর, পরিচালক, স্থানীয় সরকার, রংপুর;
জনাব মোঃ আব্দুল মোতালেব সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর;
জনাব মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), রংপুর।
#সঞ্চালনায়: স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট অধিশাখার উপসচিব জনাব সুয়ে মেন জো;
উপস্থিত ছিলেন-প্রতিনিধি, চট্টগ্রাম বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অংশগ্রহণকারীগণ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ওয়াশসেক্টরে কর্মরত বেসরকারি সংস্থার প্রতিনিধগণ।
কর্মশালায় তুলে ধরা হয় যে,
স্থানীয় সরকার বিভাগের অনুমোদনক্রমে ‘জাতীয় মাসিক স্বাস্থ্যবিধিব্যবস্থাপনা কৌশলপত্র ২০২১” শিরোনামে একটিকৌশলপত্র ইতোমধ্যে মুদ্রণ ও প্রকাশনা সম্পন্ন করে সকল অংশীজনদের মধ্যে বিতরণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে এ কৌশলপত্রটির একটি অবহিতকরণকর্মশালারও আয়োজন করা হয়েছিল। কর্মশালায় সংক্ষিপ্ত আকারে একটি উপস্থাপনা প্রদান করেন #জনাব এস. এম. মনিরুজ্জামান, ন্যাশনাল কনসালটেন্ট, পিএসবি।
কর্মশালায় আলোচনা ও উপস্থাপনায় তুলে ধরা হয় যে, এই কৌশলপত্র প্রথমবারের মত মাসিকস্বাস্থ্যবিধি ব্যবস্থাপনাকে একটি বহুখাতভিত্তিক উন্নয়ন ইস্যু হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেখানে স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, সামাজিক সুরক্ষা, পানি-স্যানিটেশন ও জেন্ডার সমতার বিষয়গুলো সমন্বিতভাবে অন্তর্ভুক্তহয়েছে। কৌশলপত্র প্রণয়নই শেষ নয়, বাস্তবায়নই হচ্ছে মূল চ্যালেঞ্জ ও সাফল্যের চাবিকাঠি। সেই প্রেক্ষাপটে কর্মশালার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জাতীয় MHM কৌশলপত্র বাস্তবায়নের জন্য প্রণীত প্রাক্কলিত কর্মপরিকল্পনা (Estimated Action Plan) একটি বাস্তবভিত্তিক রোডম্যাপ হিসেবে কাজ করবে। এ কর্মপরিকল্পনাটি অবহিতকরণের জন্য এ কর্মশালা।
কর্মপরিকল্পনাপ্রণয়নের ক্ষেত্রে সরকার, উন্নয়ন সহযোগী, বেসরকারিসংস্থা, সুশীল সমাজ ও কারিগরি বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টা একটি দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরিকরেছে। এ ধরনের অংশীদারিত্বই আমাদের SDG ৬, SDG ৩, SDG ৪ এবং SDG ৫ অর্জনের পথে এগিয়ে নিয়ে যাবে।
মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা এখন আর কোনো ট্যাবুনয়। এটি স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিকঅন্তর্ভুক্তি এবং নারীর ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণউপাদান। নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ মাসিকস্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব এবং নৈতিক অঙ্গীকার।
কর্মশালার মাধ্যমে গঠনমূলক মতামত, পরামর্শ ও সুপারিশ নেয়া হয়, যাতে কর্মপরিকল্পনাটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। সরকার এককভাবে নয়, বরং সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বয়ের মাধ্যমেই জাতীয় মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশল বাস্তবায়নে অগ্রসর হওয়া যায়।
মান্যবর প্রধান অতিথি বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধানগণকে অনুরোধ করেন এবং এ বিষয়ে স্যানিটারি প্যাডসহ মাসিক সামগ্রী বিতরণমূলক প্রকল্প গ্রহণ ও যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে তুলে ধরেন।
সভাপতি মহোদয় মাসিক স্বাস্থ্যবিধি দিবস ২০২৬ উদযাপন এবং এ কর্মশালায় প্রাপ্ত মতামতসমূহ বাস্তবায়নের বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হবে মর্মে তুলে ধরেন।