20/03/2026
🌙 ঈদ মোবারক 🌙
✨ Ummah Foundation এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।
এই ঈদ বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও মানবতার আলো। 🤲
একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী জনসেবামূলক সংগঠন
20/03/2026
🌙 ঈদ মোবারক 🌙
✨ Ummah Foundation এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।
এই ঈদ বয়ে আনুক শান্তি, ভালোবাসা ও মানবতার আলো। 🤲
18/03/2026
আলহামদুলিল্লাহ 🌙
পবিত্র মাহে রমজানের ২৮তম দিনে উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
ইসিবি চত্বর সুমাত্রা তেলের পাম্প সহ বিভিন্ন স্থানে অবস্থানরত বিভিন্ন গাড়ির ড্রাইভার ভাইদের মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে এই ইফতার পৌঁছে দেওয়া হয়। দিনভর পরিশ্রমের পর তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং সকলকে এই মহৎ কাজে অংশগ্রহণের তাওফিক দান করুন। 🤲
06/03/2026
আলহামদুলিল্লাহ।
Ummah Foundation Bangladesh এর উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজ শিক্ষার্থীদের মধ্য থেকে পরপর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানসহ সেরা ১০ জনকে পুরস্কৃত করা হয়েছে এবং তাদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছেন
Tamim Mridha ভাই (CMO, One Ummah BD)।
এছাড়াও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সেই সকল প্রতিষ্ঠানকে, যারা স্পন্সর হিসেবে পাশে থেকে এই আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন—
One Ummah BD
Brandmark Consultancy Ltd.
Kahf Guard
পাশাপাশি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি Sazzad Ahsan ভাইয়ের প্রতি, (Founder - Brandmark Consultancy Ltd) (Co-Host - 2 Cents Podcast) যিনি আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সকলের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতেও Ummah Foundation এর এমন দ্বীনি ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
04/03/2026
আলহামদুলিল্লাহ,
৪০+ মাদ্রাসার ১৫০+ হিফজ শিক্ষার্থীর অংশগ্রহণে
উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত
হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬ সুন্দর ও সুশৃঙ্খলভাবে চলমান।
আলেম-ওলামায়ে কেরাম ও সম্মানিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
03/03/2026
আগামীকাল শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬।
📅 তারিখ: ০৪ই মার্চ ২০২৬
🕘 সময়: সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
সকলের দোয়া ও উপস্থিতি কাম্য।
03/03/2026
কুরআনের খেদমতের সাথে যারা নিজেদের সম্পৃক্ত করেন, তারা প্রকৃত অর্থেই সৌভাগ্যবান।
আগামীকালের হিফজুল কুরআন প্রতিযোগিতায় স্পন্সর হিসেবে পাশে আছে—
🤝 One Ummah BD
🤝 Brandmark Consultancy Ltd.
🤝 Kahf Guard
দ্বীনি এই উদ্যোগে তাদের সম্পৃক্ততা আমাদের জন্য গর্বের।
আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন এবং কল্যাণের কাজে আরও এগিয়ে যাওয়ার তাওফিক দিন।
02/03/2026
আর মাত্র দুই দিন!
28/02/2026
📢 হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬
আয়োজনে: উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ
স্থান: আল-আমিন জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স, মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট
তারিখ: ৪ মার্চ ২০২৬, বুধবার
পবিত্র কুরআনের হিফজ ও তিলাওয়াতের মান উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।
🔹 প্রতিযোগিতার ধরন: ধারাবাহিকভাবে যেকোনো ৫ পারা
🔹 অংশগ্রহণকারীর বয়স: অনূর্ধ্ব ১৩ বছর
🏆 পুরস্কারসমূহ:
🥇 ১ম পুরস্কার – ১৫,০০০ টাকা
🥈 ২য় পুরস্কার – ১০,০০০ টাকা
🥉 ৩য় পুরস্কার – ৫,০০০ টাকা
🎖 ৪র্থ ও ৫ম – নগদ অর্থ পুরস্কার
📜 ৬৫ নম্বর প্রাপ্ত সকলকে সম্মাননা সনদ প্রদান
🎁 সেরা ১০ জনকে আকর্ষণীয় ক্রেস্ট প্রদান
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম-ওলামায়ে কেরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ।
📞 যোগাযোগ:
01961702264
01636238574
আসুন, আমাদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত করতে এই মহৎ আয়োজনে অংশ নেই এবং অন্যদের জানাতে পোস্টটি শেয়ার করি।
24/02/2026
আলহামদুলিল্লাহ,
Tamim Mridha (Host:The Massage Podcast) ভাইকে আমাদের আসন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় দাওয়াত দেওয়া হয়েছে। তিনি উপস্থিত থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। সাক্ষাতে দাওয়াতি কাজ ও দ্বীনি কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়গ্রাহী আলোচনা হয়েছে। তাঁর দ্বীনের প্রতি আন্তরিকতা ও ইতিবাচক মনোভাব সত্যিই অনুপ্রেরণাদায়ক। আল্লাহ তাআলা তাকে দ্বীনের খেদমতে কবুল করুন।
আলোচনায় ফাউন্ডেশনের সভাপতি Hm Saidur Rahman ও সহ-সেক্রেটারি Sadman Shakir উপস্থিত ছিলেন এবং দাওয়াতি কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
ইনশাআল্লাহ, প্রতিযোগিতা আগামী ৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে।
রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি।
স্পন্সর বা সহায়তার জন্য যোগাযোগ করুন:
📞 01961702264
আপনাদের দোয়া ও সহযোগিতা কাম্য।
19/02/2026
📢 হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬
আয়োজনে: উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশ
স্থান: আল-আমিন জামে মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স, মানিকদি, ঢাকা ক্যান্টনমেন্ট
তারিখ: ৪ মার্চ ২০২৬, বুধবার
পবিত্র কুরআনের হিফজ ও তিলাওয়াতের মান উন্নয়নের লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবে, ইনশাআল্লাহ।
🔹 প্রতিযোগিতার ধরন: ধারাবাহিকভাবে যেকোনো ৫ পারা
🔹 অংশগ্রহণকারীর বয়স: অনূর্ধ্ব ১৩ বছর
🏆 পুরস্কারসমূহ:
🥇 ১ম পুরস্কার – ১৫,০০০ টাকা
🥈 ২য় পুরস্কার – ১০,০০০ টাকা
🥉 ৩য় পুরস্কার – ৫,০০০ টাকা
🎖 ৪র্থ ও ৫ম – নগদ অর্থ পুরস্কার
📜 ৬৫ নম্বর প্রাপ্ত সকলকে সম্মাননা সনদ প্রদান
🎁 সেরা ১০ জনকে আকর্ষণীয় ক্রেস্ট প্রদান
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেম-ওলামায়ে কেরাম এবং সম্মানিত অতিথিবৃন্দ।
📞 যোগাযোগ:
01961702264
01636238574
আসুন, আমাদের সন্তানদের কুরআনের আলোয় আলোকিত করতে এই মহৎ আয়োজনে অংশ নেই এবং অন্যদের জানাতে পোস্টটি শেয়ার করি।
18/02/2026
দেশ ও প্রবাসের সকল মুসলিমকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ❤️