চোখ ওঠা রোগ হলে করনীয় 🎙️
https://fb.watch/fVvXxDtkMU/
Hello Dhaka
"হ্যালো ঢাকা" একটি অনলাইন ভিত্তিক সামাজিক প্লাটফর্ম।
আশা জাগানিয়া সংবাদ! আন্তরিক ধন্যবাদ পুলিশ উপপরিদর্শক মিলটন কুমার দেব দাস 💐
💐ধন্যবাদ ডেইলি ষ্টার সংবাদটি সবার সামনে উপস্থাপন করার জন্য।
27/07/2022
⌛️ জেনে রাখুন ⏳ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা
🛎 ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ কি?
ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার কামড়ে মানুষের শরীরে সংক্রমিত হয়। এডিস মশা সাধারনত ভোরে এবং সন্ধ্যায় কামড়ায়।
🛎 ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে করনীয়ঃ
• বাড়ির ভেতর/বাহির/ছাদ এবং আনাচে-কানাচে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্র ও প্যাকেটসমূহ ডাষ্টবিনে ফেলে দিন।
• অব্যবহৃত গাড়ির টায়ার, নির্মানকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, কাচ/প্লাষ্টিকের বোতল/ক্যান, বিস্কুট বা চিপস এর প্যাকেট, গাছের কোটর, পরিত্যাক্ত বা ভাংগা হাড়ি, ডাবের খোসা ইত্যাদিতে ৩ (তিন) দিনের বেশি যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন এবং প্রয়োজনে অপসারন করুন।
• বেজমেন্ট, কারপার্কিং, বালতি, ড্রাম, গাছের টব, ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের নীচের পানি কোনভাবেই যেন একনাগাড়ে ৩ (তিন) দিনের বেশি না জমে থাকে, সেদিকে লক্ষ্য রাখুন।
• দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
• “এডিস মশা” ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের একমাত্র বাহক, তাই এই মশা দমনই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের প্রধান উপায়।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সাধারন লক্ষনঃ
• অতি মাত্রায় জ্বর।
• মাথা ব্যাথা, চোখের পিছনে ব্যাথা, পেটে ব্যাথা, মাংসপেশী ও হাড়ে ব্যাথা, বমি-বমি ভাব।
• শরীরে হামের মত লাল লাল দানা দেখা দেওয়া।
• চিকুনগুনিয়া জ্বরের ক্ষেত্রে আর্থালজিয়া/আর্থাইটিস হয়ে থাকে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের ব্যবস্থাপনাঃ
• অধিকাংশ ক্ষেত্রে ডেঙ্গুজ্বর ৭ (সাত) দিনের মধ্যে এমনিতেই সেরে যায়।
• রোগিকে বিশ্রামে রাখতে হবে এবং প্রচুর পানি ও তরল খাবার খাওয়াতে হবে।
• দ্রুত জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে শরীর ও মাথা মোছাতে হবে। প্যারাসিটামল জাতীয় ঔষধ দেয়া যেতে পারে, তবে এসপিরিন জাতীয় ঔষধ কোনভাবেই খেতে দেয়া যাবে না।
• মারাত্বক (হেমোরেজিক) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে রোগীকে অবিলম্বে হাসপাতালে/ডাক্তারের কাছে নিতে হবে।
• চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর আর্থালজিয়া/আর্থাইটিস (অস্থি সংযোগে ব্যাথা) বা অন্য কোন জটিলতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
🎙 জনস্বার্থেঃ হ্যালো ঢাকা
আহসান মঞ্জিল দেখতে গিয়েছেন কে কে? 👓
মাটি দিয়ে খেলা 🥰 কার কার মনে পড়ে?
😥
10/05/2021
আম নিয়ে ঐতিহাসিক একটি মজার ঘটনা তুলে ধরছি🥭 —মোগল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর তাঁর শাহি দরবারে একবার এক ভোজন সভার আয়োজন করলেন। বড় বড় রাজন্যবর্গ দাওয়াত পেলেন। সম্রাটের অত্যন্ত প্রিয়ভাজন বীরবলও সেই অনুষ্ঠানে রয়েছেন। বীরবল তৃপ্তির সঙ্গে তাঁর ভোজন পর্ব শেষ করলেন। সম্রাটের কাছে বিনয়ের সঙ্গে জানালেন, তাঁর পেটে আর জায়গা ফাঁকা নেই। এমন সময় একজন পরিবেশনকারী পাত্রে আম রেখে গেলেন। বীরবল পাকা আম দেখে লোভ সামলাতে পারলেন না। তিনি বেশ কয়েক টুকরা আম খেয়ে ফেললেন। ঘটনাটি সম্রাটের দৃষ্টি এড়াল না। সম্রাট একটু রাগের ভঙ্গিতে বীরবলের দিকে দৃষ্টি ফেরালেন। বীরবল সম্রাটের কাছে গিয়ে অনুনয়ের সঙ্গে বলতে থাকলেন, মহামান্য সম্রাট যখন রাস্তা দিয়ে কোথায়ও যেতে শুরু করেন, সেই রাস্তাটি মানুষের ভিড়ে যতই ব্যস্ত থাকুক, সঙ্গে সঙ্গেই ফাঁকা হয়ে যায়। আপনি যেমন আমাদের সম্রাট, তেমনিভাবে আম হচ্ছে ফলের মধ্যে সম্রাট বা রাজা। আপনাকে যেমনভাবে আমরা রাস্তা ছেড়ে দিই, তেমনি আমকে দেখে পেট আপনা–আপনি তার মধ্যে জায়গা করে দিয়েছে।
আকবর-বীরবলের এই গল্প নিছক একটি গল্প নয়; আম সত্যি সত্যিই ফলের রাজা।
🥭 আম গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের ফলগুলোর মধ্যে একটি প্রাচীন ফল। ফলটি প্রায় ছয় হাজার বছর আগে থেকে চাষ হয়ে আসছে।
11/02/2021
বাংলাদেশ 🇧🇩 কোভিড-১৯ ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করুন।
সুরক্ষা : কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...
17/06/2020
সেই ১৯৭২ সালের চলচ্চিত্রের পোষ্টার!
ওরা ১১ জন ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ১৯৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত, স্বাধীনতাত্তোর প্রথম চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ছবিতে কয়েকজন মুক্তিযোদ্ধা অভিনয় করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু, মুরাদ, হেলাল ও নান্টু। এছাড়াও ছবির প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, আলতাফ, মুরাদ, নান্টু ,বেবী, আবু, খলিলউল্লাহ খান সহ আরও অনেকে।
16/06/2020
মনে পরে? 🥰
13/06/2020
মাস্ক পরায় সচেতনতা
মেঘলা আকাশ...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1205
