BCS & JOB Preparation

Directions

BCS & JOB Preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS & JOB Preparation, Library, Dhaka.

23/10/2025
23/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Sinrat Liza Islam, Rakib Chowdhury, Muktadir Hossain Sajib

রসায়নের নোবেল পুরস্কার
10/10/2025

রসায়নের নোবেল পুরস্কার

10/09/2025

ডাকসু (DUCSU)

প্রশ্ন: এবারের(২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র কততম নির্বাচন অনুষ্ঠিত হয়-
উত্তর: ৩৮তম।

প্রশ্ন: ৩৮তম ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ৯ সেপ্টেম্বর ২০২৫ ( ভিপি- সাদিক কায়ুম নির্বাচিত)

প্রশ্ন: স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কয়টি?
উত্তর: ৮টি।(বাকী ৩০টির ব্রিটিশ আমলে ১৪ টি ও পাকিস্তান আমলে ১৬টি)

প্রশ্ন: ডাকসু প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯২৪ সালে।

প্রশ্ন: ডাকসুর প্রথম নির্বাচন হয় কবে?
উত্তর: ১৯৫৩ সালে।

প্রশ্ন: ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন কে?
উত্তর: নুরুল হক নুর।

প্রশ্ন: ডাকসুর প্রথম ভিপি ছিলেন কে?
উত্তর: তোফায়েল আহমেদ।

প্রশ্ন: ডাকসুর মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: ২৫ জন।

প্রশ্ন: ডাকসুর সভাপতি কে হন?
উত্তর: উপাচার্য।

প্রশ্ন: ডাকসুর সহ-সভাপতি (VP) কে নির্বাচিত হন?
উত্তর: সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত প্রতিনিধি।

প্রশ্ন: ডাকসুর জিএস মানে কী?
উত্তর: জেনারেল সেক্রেটারি (সাধারণ সম্পাদক)।

প্রশ্ন: ডাকসুর এজিএস মানে কী?
উত্তর: সহ-সাধারণ সম্পাদক (Assistant General Secretary)।

প্রশ্ন: ডাকসু নির্বাচন পরিচালনা করে কারা?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশ্ন: ১৯৯০ সালের পরে ডাকসু নির্বাচন বন্ধ ছিল কেন?
উত্তর: রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক জটিলতা।

প্রশ্ন: ডাকসুর মূল কাজ কী?
উত্তর: ছাত্রদের স্বার্থ রক্ষা ও নেতৃত্বের বিকাশ।

Copy

09/09/2025

১। ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী?
উত্তরঃ যুক্তরাষ্ট্র✔
২। জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
উত্তরঃ ব্রিটেন ✔
৩। Wall street কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক ✔
৪। গ্রেড বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে✔
৫। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ আফ্রিকা ✔

15/08/2025

থাইল্যান্ডের এক কুমির খামারে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি-ঠাট্টা, আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন:

"এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে, তবে তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!"

ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুরের পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।

কিন্তু হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ যে স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!

কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি! সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই।

কোম্পানির এমডি নিজে এগিয়ে এসে ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগল। সবাই বিজয়ীকে প্রশংসায় ভাসাচ্ছে।

কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”

সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!

সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”

Address

Dhaka

Opening Hours

Monday 12:00 - 00:00
Tuesday 12:00 - 00:00
Wednesday 12:00 - 00:00
Thursday 12:00 - 17:00
Friday 12:00 - 00:00
Saturday 12:00 - 00:00
Sunday 12:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS & JOB Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category