16/04/2026
ধার্মিকতাই ভালো আচরণের নিশ্চয়তা দেয় না
ইবন নাসর আল-ফাকিহ (রহ.) বলেন:
“আমি এমন এক নারীকে বিয়ে করেছিলাম, যিনি আল্লাহর কিতাবের (কুরআন) হাফেজা এবং মুয়াত্তা মালিক (বিখ্যাত হাদিস গ্রন্থ) তার মুখস্থ ছিল। ইবাদতে ছিলেন অত্যন্ত যত্নশীল।
তবুও, এসব কিছু থাকা সত্ত্বেও আমি তার সাথে টানা তিন দিনও প্রকৃত সুখ অনুভব করিনি।”
[আবু বকর আল-মালিকি, ‘রিয়াদ’, ২/১৮৬]
বাস্তবতা হলো: জ্ঞান বা ইবাদত থাকলেই সুন্দর চরিত্র (আখলাক) নিশ্চিত হয় না।
একজন ব্যক্তি প্রতিদিন ১০০ রাকাআত নামাজ পড়তে পারেন, কিন্তু পরিবারের হক আদায় না করতে পারেন, কৃপণ হতে পারেন, বা রাগের বশে স্ত্রী-সন্তানের সাথে খারাপ আচরণ করতে পারেন।
একজন নারী প্রতিদিন ১০০ পৃষ্ঠা কুরআন পড়তে পারেন, কিন্তু অকৃতজ্ঞ হতে পারেন, গীবত করতে পারেন, ঝগড়া-বিবাদ সৃষ্টি করতে পারেন, কিংবা স্বামীকে কষ্ট দিতে পারেন।
তাই জীবনসঙ্গী বা সঙ্গীনী নির্বাচন করার সময় এমন কাউকে বেছে নিন, যার মধ্যে একসাথে রয়েছে—
দ্বীনদারিতা (ধর্মপরায়ণতা)
জ্ঞান
এবং উত্তম আখলাক (সুন্দর চরিত্র)
কারণ প্রকৃত পরিপূর্ণতা এই তিনটির সমন্বয়েই আসে।
আর যে ব্যক্তি এমন সমন্বিত গুণের অধিকারিনী কোনো জীবনসঙ্গিনী পেলো সে তো সফলদের একজন। আলহামদুলিল্লাহ।
পোস্টটি Mohmand Afghan থেকে নিয়ে অনুবাদ করে কিছুটা পরিবর্ধন ও পরিমার্জন করা হয়েছে।
16/04/2026
খাইবার যুদ্ধের অবরোধ চলাকালীন একদিন ইয়াসার নামক এক কৃষ্ণবর্ণের রাখাল রাসূলুল্লাহ (সা)-এর কাছে এলেন। ইয়াসার ছিলেন খাইবারের এক ইহুদীর পারিশ্রমিকভুক্ত রাখাল। তিনি এক পাল ছাগল চরাতেন। তিনি রাসূলুল্লাহ (সা)-এর সামনে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, "আপনি কিসের দাওয়াত দেন?"
রাসূলুল্লাহ (সা) তাকে ইসলামের পরিচয় দিলেন এবং এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানালেন। ইয়াসার তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করলেন। ঈমান আনার পরপরই তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন:
> "হে আল্লাহর রাসূল! এই ছাগলগুলো আমার কাছে গচ্ছিত আমানত। এখন এগুলোর ব্যাপারে আমি কী করব?"
>
রাসূলুল্লাহ (সা) যুদ্ধের কঠিন পরিস্থিতিতে থাকা সত্ত্বেও এবং মুসলিম বাহিনী তখন চরম খাদ্য সংকটে থাকা সত্ত্বেও তাঁকে বললেন:
> **"তুমি ছাগলগুলোর মুখ মদীনার দিকে ঘুরিয়ে দাও এবং সেগুলোকে হাঁকিয়ে দাও। আল্লাহ সেগুলোকে তাদের মালিকের কাছে পৌঁছে দেবেন।"**
রাসূলুল্লাহ (সা)-এর এই নির্দেশে ইয়াসার এক মুঠো মাটি নিয়ে ছাগলগুলোর দিকে ছুড়ে মারলেন এবং বললেন, "তোমাদের মালিকের কাছে ফিরে যাও। আল্লাহর কসম, আমি আর তোমাদের সঙ্গী হব না।" আশ্চর্যজনকভাবে আল্লাহর কুদরতে একটি ছাগলও পথ হারালো না, বরং সবগুলো সরাসরি কেল্লার ভেতরে তাদের মালিকের কাছে পৌঁছে গেল।
যুদ্ধ তখনো তুঙ্গে। ইয়াসার (রা) মুসলিমদের কাতারে শামিল হলেন এবং লড়াই শুরু করলেন। কিছু সময় পর তিনি শাহাদাত বরণ করেন। আশ্চর্যের বিষয় হলো, এই সাহাবী তাঁর জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করার বা একটি সিজদাহ করারও সুযোগ পাননি, কিন্তু ঈমান এবং আমানত রক্ষার এক অনন্য উদাহরণ রেখে গেছেন।
রাসূলুল্লাহ (সা) তাঁর লাশ দেখে বললেন, "আল্লাহ তাকে অনেক সম্মান দান করেছেন। সে অল্প আমল করে অনেক বড় প্রতিদান লাভ করল।"
এই ঘটনাটি আর-রাহীকুল মাখতূম গ্রন্থে আমানত রক্ষা এবং ইসলামের ইনসাফ বোঝাতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের পশুগুলোকে গনিমতের মাল হিসেবে না নিয়ে বরং মালিকের আমানত হিসেবে ফেরত দেওয়ার এই শিক্ষা পৃথিবীর ইতিহাসে বিরল।
উৎস: আর-রাহীকুল মাখতূম (মহিমান্বিত ফোয়ারা) — শাইখ সফিউর রহমান মোবারকপুরী।
15/04/2026
🌿 লাউ কি সবজি? রাসুল (সাঃ)-এর প্রিয় খাবার সম্পর্কেও জানুন 🌿
লাউ আমাদের পরিচিত একটি সবজি। বৈজ্ঞানিকভাবে এটি ফলের শ্রেণিতে পড়লেও রান্নার কাজে ব্যবহারের কারণে আমরা এটিকে সবজি হিসেবেই গ্রহণ করি। লাউ পুষ্টিকর, হজমে সহায়ক এবং শরীর ঠান্ডা রাখতে খুবই উপকারী।
🍲 রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রিয় খাবার: লাউ (দুব্বা/কুমড়া জাতীয়)
হাদিসে বর্ণিত আছে যে, নবীজি (সাঃ) লাউ পছন্দ করতেন—
📖 হাদিস:
আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন—
“আমি একবার নবী (সাঃ)-এর সাথে খাবার খাচ্ছিলাম। সেই খাবারে লাউ ছিল। আমি লক্ষ্য করলাম, তিনি থালার চারপাশ থেকে লাউ খুঁজে খাচ্ছেন। তখন থেকে আমিও লাউ পছন্দ করতে শুরু করি।”
— সহীহ বুখারী, হাদিস নং ৫৪৩৬
✨ শিক্ষা:
➡️ প্রিয় নবী (সাঃ)-এর সুন্নাহ অনুসরণ করা আমাদের জন্য বরকতের উৎস।
➡️ সাধারণ খাবারেও রয়েছে স্বাস্থ্য ও সুন্নাহর সমন্বয়।
➡️ লাউ একটি সহজলভ্য কিন্তু অত্যন্ত উপকারী খাদ্য।
🤲 আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।
#সুন্নাহ #লাউ #ইসলামিক_পোস্ট #হাদিস #স্বাস্থ্য
15/04/2026
হাসনাত আবদুল্লাহ আজ সংসদে দাঁড়িয়ে স্পিকার ও মন্ত্রীর কাছে ভিক্ষা চাইলো৷ তিনি বলেন এলাকায় মুখ দেখাতে পারি না এটার জন্যে৷
হাসনাত বলেন, "কুমিল্লা সিলেট মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন৷ এটা চিটাগং ও সিলেট চলাচলের জন্য একমাত্র রাস্তা। প্রায় ১০ লক্ষ মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে।
কিন্তু এই রাস্তা কতটা প্রশস্ত জানেন? মাত্র ১৮ ফিট! একারণে প্রায় প্রতিদিনই এক্সিডেন্ট হয়। আজও এই রাস্তায় তিনটি তাজা প্রাণ ঝরে গেছে। কেবল আজ নয়, এমন ঘটনা প্রতিদিনের। কেবল চলতি মাসেই ২৩ জন মা%রা গেছেন৷
সারা জীবন দেখে আসলাম নেতারা জনগনের সবকিছু কাইড়া নেয়৷ জনগন নেতাদের কাছে ভিক্ষা চায়৷ আজ দেখলাম নেতা সংসদে ভিক্ষা চাচ্ছে তার এলাকার মানুষের জন্যে৷ এমন নেতাই তো আমরা চেয়ে ছিলাম ❤
15/04/2026
স্বীকার করতেছে লীগ যা করছে তা করা তাদের জন্য বৈধ এবং তা তারা করতেই পারে!
15/04/2026
পৃথিবীর সবথেকে নির্বোধ,ভন্ড, মূর্খ হচ্ছে ধর্মের লেবাস ধারণ করা ধর্মজীবি পীর, বক্তা হুজুর, মোল্লা মৌলবী সম্প্রদায়। কারণ....
ওরা কুরআন শিক্ষা করে কুরআন তেলাওয়াত করতে পারে, অগণিত কথিত হাফেজ কুরআন মুখস্থও পড়তে পারে, অথচ পবিত্র কুরআনে মহান আল্লাহ কি বলেছেন! তা জানে না, বোঝে না, মানে না। কারণ....
ওরা কুরআন মাতৃভাষায় শব্দ অর্থ শহ বুঝে শিক্ষা করে না, দেয় না। কারণ ওরা কুরআনের ভাষার শব্দের গ্রামারই জানেনা। গোটা দেশের মধ্যে একটা মাদ্রাসারাও নেই যে, সেখানে কুরআন মাতৃভাষায় শব্দ অর্থ শহ বুঝিয়ে শিক্ষা দেওয়া হয়। কি অদ্ভুত ব্যাপার....
ধর্মজীবি মোল্লারা যখন কুরআন শিক্ষা দেয়, তেলাওয়াত করে, তারাবি নামাজে খতম দেয় , শুক্রবার জুম্মায় খুতবা দেয়, তখন শুধু চিৎকার ও শব্দ শোনা যায়, কিন্তু কি বলা হচ্ছে, তা যে পড়ে বা শোনায় সেও বোঝেনা, যারা শোনে তারাও বোঝে না। যা..
ইসলামের নামে শত শত বছর ধরে চলে আসছে । কারণ মূর্খ ভন্ড ধর্মজীবি মোল্লারা এই নির্বোধ অন্ধ নিয়ম চালু করে রেখেছে ইবলিশ রচিত নকল হাদিসের দলিল দিয়ে, যা ওরা মাতৃভাষায় বুঝে শিক্ষা করে। কিন্তু...
কুরআন মাতৃভাষায় শব্দ অর্থ শহ বুঝে শিক্ষা না করার কারণে, কুরআন তেলাওয়াত বা শিক্ষা করার সময় শুধু চিৎকার ও শব্দ করে ও শোনে, কিন্তু কি বলা হয়েছে, তা বোঝে না, জানেনা। অথচ পবিত্র কুরআনে মহান আল্লাহ বলছেঃ
------ আয়াত গোপনকারী কাফিরদের উপমা ঠিক এমন, যেমন কেউ চিৎকার ও শব্দ ছাড়া আর কিছুই বুঝতে পারে না, এমন জন্তুর পিছনেই ধাওয়া করছে। ওরা বধির, বোবা, অন্ধ। ওরা যে মোটেই বুদ্ধি খাটাবে না। [সূরা নং-০২, আয়াত -১৭১, আল কুরআন ]
উক্ত আয়াতে মহান আল্লাহ অর্থ না বুঝে ও না বুঝিয়ে যারা চিৎকার ও শব্দ করে পড়ে বা তেলাওয়াত করে বা খুতবা(ভাষণ) দেয় তাদেরকে মহান আল্লাহ আয়াত গোপনকারী কাফির বলেছেন এবং তাদেরকে মানুষ না বলে, জন্তুর সাথে তুলনা করেছেন। আর এই জন্তুর পিছনে ধাওয়া করে বধির, বোবা, অন্ধরা। অর্থাৎ ধর্মজীবি পীর, বক্তা হুজুর, মোল্লা মৌলবীদের অন্ধ অনুসারীরা।
মহান আল্লাহ বলেনঃ
---- আর আমি বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই প্রেরণ করি, সে তার জাতির মাতৃভাষায় তাদেরকে বিস্তারিত ভাবে বুঝিয়ে দেয়। [সূরা নং- ১৪, আয়াত -০৪, আল কুরআন। তাছাড়া...
একটু বিবেক খাটিয়ে চিন্তা করুন! যে শোনালো সেও কিছু বুঝলো না, এবং যারা শুনলো, তারাও কিছু বুঝলো না। এ কেমন বর্বর অন্ধতা?
পৃথিবীর সব গ্রন্থই মানুষ শিক্ষা করে, পড়ে জানার জন্য বোঝার জন্য। আর মহা গ্রন্থ আল কুরআন পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ পড়ে, তেলাওয়াত করে, অথচ কি বলা হচ্ছে, তা জানে না বোঝে না। কারণ....
কুরআনের আয়াত গোপনকারী ধর্মজীবি মোল্লারা ইবলিশ রচিত নকল হাদিসের দলিল দিয়ে বলে, কুরআন বুঝে না পড়লেও প্রতি হরফ বা অক্ষরে দশ (১০)নেকি। অথচ মহান আল্লাহ বলছে আয়াত গোপনকারী কাফির।
15/04/2026
ছবিটা তুরস্কের Akkuyu নিউক্লিয়ার প্ল্যান্টের স্যাটেলাইট ইমেজ। আর ছবিটা পোস্ট করেছে Shay Gal। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির এক্সটার্নাল রিলেশন্সের ভাইস প্রেসিডেন্ট।
ছবিটার সাথে সে লিখেছে:
ইরান ছিল শুধু ট্রায়াল। কিন্তু এখন তুরস্কের ফাইলও ওপেন করা হয়েছে।
আক্কুইউ, সাইপ্রাস, সোমালিয়া, হামাস - এসব জায়গায় তুরস্কের উপস্থিতি এবং ফান্ডিংকে থ্রেট হিসেবে বর্ণনা করে সে দাবি করেছে, এগুলো কোনো সাময়িক এক্সাইটমেন্ট না। এগুলো হচ্ছে তুরস্কের দীর্ঘমেয়াদী প্রস্তুতির অংশ।
সে লিখেছে, এরদোয়ান লিবিয়া এবং কারাবাখে তার অতীত ভূমিকার মাধ্যমে তার পরিকল্পনা স্পষ্ট করেছেন। ফলে এগুলোকে ইসরায়েল এখন আর শুধু কথা হিসেবে না, বাস্তব অপারেশনাল ইনপুট হিসেবে দেখছে।
সে দাবি করেছে, ইরানের ক্ষেত্রে যে কৌশল প্রয়োগ করা হয়েছিল, সেটাই এখন তুরস্কের দিকেও প্রয়োগ করা হচ্ছে।
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, কৌশলগত অবস্থান এবং সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি - সব মিলিয়ে এগুলোকে সে শুধু আঞ্চলিক ইস্যু নয়, বরং ইউরোপীয় নিরাপত্তার বিষয় হিসেবে ব্যাখ্যা করেছে।
ইরানের পর ইসরায়েল যে বাকি মুসলিম রাষ্ট্রগুলোর উপর নজর দিবে - বিশেষ করে পাকিস্তান এবং তুরস্কের উপর - এটা জানাই ছিল। কিন্তু তাদের অ্যাকাউন্টগুলো যে ইরান যুদ্ধ শেষ হওয়ার আগেই তুরস্কের বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ করতে শুরু করবে, সেটা আশা করিনি।
15/04/2026
দৈনিক ইত্তেফাক রিপোর্ট আপনার কি মনে হয়?
15/04/2026
রাসূলুল্লাহ (স:)বলেছেন,
স্ত্রীলোক তার সন্তানের উপর যতটা
15/04/2026
🫶🫶🫶🫶🫶🫶❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍
Day and night view of the Royal Clock Tower 🌙
15/04/2026
আগে আওয়ামী করতো,কিন্তু বর্তমানে বিএনপি করে; এমন একজন কে গতোকাল 'কৃষক' বানিয়ে বিএনপি একটা ধরা খাইলো!!!
কাল 'কৃষক কার্ড' দিলো বিএনপি। এই লোক কে 'কৃষক' সাজিয়ে আনা হয়েছিলো৷ উনি খুব স্মার্ট ভাবে মাইকে বললেন ''আমি একজন কৃষক৷ আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। নিজের ১৩ শতাংশ এবং অন্যের ৬ বিঘা জমি বর্গা চাষ করি। আমার ৩ টি গরু আছে। আজকের দিন টি আমাদের সবচেয়ে স্মরণীয় দিন,এতোদিন আমাদের কোনো স্বীকৃতি ছিলোনা৷ আজকে মাননীয় প্রধানমন্ত্রী স্বীকৃতি দিলো। এই কার্ডের মাধ্যেমে আমি সরকারি প্রনোদনা পাবো, সার পাবো,বীজ পাবো ব্লা ব্লা ব্লা।'
ঘটনা ঘটে গেছে এরপর! সোস্যাল মিডিয়ার যুগ না এটা? মানুষজন খুঁজে খুঁজে বের করে ফেলছে এই লোক আসলে কৃষক ই না! উনি আগে আওয়ামী লীগ করতো, বিভিন্ন দেশেও ঘুরে আসছে। মোটামুটি পাওয়ার ও আছে!
মাইকে ঠিকঠাক বলার জন্য আর প্রধানমন্ত্রী'র প্রশংসা করার জন্য উনাকে ধরে নিয়ে আসা হইলো এবং উনি পুরা দল কেই 'ধরাই' দিলেন!🤭