25/09/2021
শুভ জন্মদিন প্রিয় "আমরা করবো জয়"✌
বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের
25/09/2021
শুভ জন্মদিন প্রিয় "আমরা করবো জয়"✌
22/04/2021
আসসালামু আলাইকুম,
সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা,
সম্মানিত গ্রুপ সদস্যবৃন্দ 'আমরা করবো জয়' সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে একটি ক্যাম্পেইন চালু হয়েছে।
➡️ ক্যাম্পেইনের নামঃ ২০ টাকার বাজার।
*২০ টাকার মাধ্যমে একজন হতদরিদ্র মানুষ মোটামুটি ঈদের খাদ্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হবে।
উক্ত ক্যাম্পেইনে “আমরা করবো জয়” পরিবারের সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কামনা করছি।
উক্ত ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য প্রত্যেক সদস্যদের জন্য ১৫০ টাকা এবং বিশেষ সদস্যদের জন্য ৫০০ টাকা শুভেচ্ছা ফি ধার্য করা হয়েছে। দরিদ্রদের সাহায্যার্থে কেউ চাইলে বেশিও দিতে পারেন।
*আমাদের এই ক্যাম্পেইনে যেকোনো শ্রেনী- পেশার মানুষ হতদরিদ্রদের সাহায্য করতে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে যেকেউ ২০০, ৩০০, ৪০০, ৫০০ কিংবা এর অধিক পরিমাণ অর্থ সহায়তা প্রদান করে গরীব, দুস্থ, অসহায় ও অস্বচ্ছল মানুষদের পাশে দাঁড়াতে পারেন।
আপনার সহৃদয় সহায়তা একটি অস্বচ্ছল পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম।
অনুরোধক্রমেঃ-
আরিফ সরদার (প্রতিষ্ঠাতা)
সাবিকুন মিম (প্রতিষ্ঠাতা)
আমরা করবো জয়।
সকলকে ধন্যবাদ ❤️
*শুভেচ্ছা ফি প্রদানের নাম্বারঃ
+8801310882327 (বিকাশ, সাবিকুন মিম)
+8801835327942 (বিকাশ, নগদ, আরিফ সরদার)
যেকোনো দরকারে চাইলে ইনবক্সও করতে পারেন🖤
02/03/2021
ছবিটা কেনো দিয়েছি প্রশ্নটা হয়তো উঠতে পারে??
জ্বী আমি বলছি,
আনুমানিক সন্ধ্যার দিকে আমি বসে আছি টি এস সি তে তো নিপা আপু এসে টাকা চাচ্ছিলো আমি আপুকে বললাম আমি টাকা দিবে কিন্তু একটু কথা বলবো বসো।
সে বসলো কিছু বলল নাহ।
কেন করো এমন একটু তো খারাপ লাগে তাই নাহ??? আরো কিছু বলবো আমাকে আটকিয়ে দিয়ে বললো
তুমি আমাকে যেভাবে ডেকে বললে যে বসো কয়জন ডেকে বলে বলো আর কেন করবো নাহ আমাদের কে কাজ দিবে বলো??
আমি বললাম যদি আমি দেই সে শুধু এইটুকুই বলছে ফোন নাম্বার রেখে দেও যদি কোনো কাজ পাও ফোন দিও আর যদি কাজের মতো কাজ দিতে পারো তাহলে দিও।
যাওয়ার সময় শুধু তাকিয়ে চলে গেছে।
এখন দেখেন আমরা তাদের সাহায্য করছি নাহ শুধু তাদের বদনাম গালাগালি টিস করেই গেলাম কিন্তু কেনো কিছু তো করতে পারেন
আসেন আজকে থেকে আমি আপনি একটু পরিবর্তন হই সব ভুলে একটা কথাই বলি নারী পুরুষ নয় আমরা মানুষ তাই মানুষের জন্য কাজ করবো।
ও হ্যাঁ তাকে আমি কাজ দিবোই।
হ্যাঁ ইনশাআল্লাহ আমরা করবো জয় একদিন।
আমরাই করবো জয়।✌
02/01/2021
আসসালামু আলাইকুম,
ইংরেজি মাসের নতুন বছরের সকলকে শুভেচ্ছা।
আচ্ছা,এবার আসি এই ছবি দেওয়ার কারন,ধানমন্ডি লেকে বসে আড্ডা দেওয়ার সময় Truth or dare খেলার ইচ্ছা জাগে।তো খেলতে যেয়ে একজনকে বলা হয় তুমি ঔ দাদির বেলুন বিক্রি করে দেও।তো যেই কাজ সেই করা। ও বিক্রি করে দিলো যখন তার হাতে টাকাটা দেওয়া হলো সে বলল,মামনি তোমরা কেমনে পারলা আমি সারা সন্ধ্যা বইসা ২ টা বিক্রি করছি কেউ নেয় নাহ,তখন মাথায় কাজ করলো তারে বিক্রি করে দেই পরে ৪ জনই dare নিলো পর পর আর একটাই দাদীর বেলুন বেচেঁ দিতে হবে।তাই করা হলো এই ভাবে ৬ টা বেলুন বেচেঁ তাকে ১৩০ টাকা হাতে দিয়া আসলাম।
আর তার খুশি কে দেখে।
আপনারাও এমন কোনো নাহ কোনো কিছু একদিন না হউক ১ সপ্তাহ একটা ভালো কাজ করবেন।তাহলেই ইনশাআল্লাহ মানুষ বদলে যাবে।
হ্যাঁ আমরা করবো জয়
আমরাই করবো জয়
29/12/2020
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইতি মনি ইভা শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে (SSKMC-05) অধ্যয়নরত।
আমার বড় বোনের মেয়ে বাবু হার্টের জটিল জন্মগত ত্রুটি(Double outlet right ventricle, TOF type,Absent Pulmonary valve syndrome) নিয়ে জন্মগ্রহণ করেছে,এখন ৭মাস৪দিন বয়স, কম্প্লেক্স হার্ট ডিজিজ নিয়ে বেশ কিছু কষ্টকর লক্ষণ নিয়ে বাবুটা বেঁচে আছে।আমার বড় বোনের চোখ দুটো অঝোরে ঝরতে থাকে, গত ৭মাস যাবৎ ভীষণ কষ্ট করতেছি বাচ্চা টাকে নিয়ে।
খুলনা আদ্বদীন মেডিকেল,খুলনা২৫০বেড,ঢাকা শিশু হসপিটাল, ধানমন্ডি ল্যাব এইড,এনআইসিভিডি,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সব জায়গা তে দেখানো হয়েছে।
ডাক্তার রা বলে দিয়েছেন বাবুর সুস্থতা সম্ভব শুধু অপারেশন(ওপেন হার্ট সার্জারী) এর মাধ্যমে, বাংলাদেশে বাবুর অপারেশনের ফলাফল ঝুঁকিপূর্ণ।
স্যাররা বলেছেন, ইন্ডিয়া তেই এ অপারেশন ভালোভাবে সম্ভব।
এখন সমস্যাঃ বাবুটার শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়, বুকটা ডেবে যায়,
দিনের বেশির ভাগ সময়েই নীল হয়ে যায়, খাবার খুব অল্প পরিমাণ খায়,বমি হয় মাঝে মাঝে ই,পাতলা পায়খানা, খুবই অসুস্থ বাবুটা। সাত মাস বয়সে ওজন ৪কেজি।
স্যাররা বলেছেন দ্রুত অপারেশন করাতে। এই ৭মাস যাবৎ অনেক টাকা খরচ হয়েছে,
এখন আমাদের পরিবারের পক্ষে খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
ইন্ডিয়া তে অপারেশন খরচ আনুমানিক ৬লাখ টাকা প্রয়োজন।
আজ ভিডিও কনফারেন্সে ড. দেবী শেঠি বলেছেন,
মামনীর অপারেশন টা জটিল। তাই ইমার্জেন্সি নিয়ে যেতে বলছেন। স্যার সহায়তা করবেন,আশ্বাস দিয়েছেন ইনশাআল্লাহ মামনী সুস্থ হবে।
বর্তমানে আপুর পরিবারের অবস্থা খুব সংকটাপন্ন।
আপনাদের সবার সহায়তায় আল্লাহ সুবহানাহু তায়ালার অশেষ রহমতে আমাদের মামনী টা সম্পূর্ণ সুস্থ হতে পারে।
প্লিজ সাহায্য করতে এগিয়ে আসুন।
বিকাশঃ০১৯৩৭৮৯৩০৩৭(বড় আপু,বারাক্বাহ মামনীর মা)
বিকাশঃ ০১৬৮৮২৩১৩২১(ভাইয়া,বারাক্বাহ মামনীর বাবা)
বিকাশঃ০১৭১৩৫৯০২৯৭(বারাক্বাহ মামনীর মেজো খালা)
নগদঃ ০১৭১৩৫৯০২৯৭(মেজো খালা)
রকেটঃ০১৯৬২৩৮০০৮০৭(আমি,ছোট খালা)
National Bank Limited
A/C name: Md. Badol Mia
A/C no: 1197002506708
Branch: Shakhipur, Shariatpur
Janata Bank Limited
A/C name: Beauty Begum
A/C NO: 9647-0
Branch: Damudya, Shariatpur
21/12/2020
আমরা করবো জয় সংগঠন থেকে আজ শরিয়তপুরের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা Mondip Gharai স্যার কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
স্যার আমাদের সংগঠনের সকল কার্যক্রমে পাশে থাকবে এবং আমাদের স্কুলও পরিদর্শন করবে। অসংখ্য ধন্যবাদ স্যার কে।
#আমরা_করবো_জয়
27/11/2020
আলহামদুলিল্লাহ,
সখিপুরে ২০ টাকার স্কুল চালু হলো আজ থেকে।
বাচ্চাদের করোনা সচেতনতা ও সাবান দিয়ে হাত ধোঁয়া শেখালাম।