22/10/2025
দেশব্যাপী চলমান ধর্ষণকান্ডে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত — ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে দেশব্যাপী চলমান ধর্ষণকাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুর আল্লাহ করিম বাসস্ট্যান্ড থেকে টাউন হল মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি অগ্রসর হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিব।
তার বক্তব্যে তিনি বলেন,
“আমরা দেখেছি সম্প্রতি গাজীপুরের এক মাদ্রাসাছাত্রী হিন্দুত্ববাদীদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। আরও দেখেছি, জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের হাতেও এক কিশোরী ধর্ষিত হয়েছে। তদুপরি, দেশের শীর্ষ বিদ্যাপীঠ বুয়েটের ছাত্র শ্রীশান্ত রায় এক তরুণীকে ধর্ষণের পর প্রকাশ্যে তার স্বীকারোক্তি দিচ্ছে, অথচ প্রশাসন এখনো ন্যায়বিচার নিশ্চিতে ব্যর্থ।
যারা এই দেশের রক্ত ও ইজ্জতের বিনিময়ে গদি দখল করেছেন, যদি তাদের কাছে মানুষের মর্যাদার কোনো মূল্য না থাকে — তবে এদেশের মাটিতে তাদের আসন টিকবে না।”
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জিয়াউর রহমান তানজিম, ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক আদনান রাফি, এবং মহানগর ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ধর্ষণমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত, কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেরক:
মিডিয়া ও প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর পশ্চিম
22/10/2025
দেশব্যাপী চলমান ধর্ষণকান্ডে প্রশাসনের উদাসীনতার প্রতিবাদ ও ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
স্থান: আল্লাহ করিম জামে মসজিদ
সময়: আজ বাদ আছর
17/10/2025
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে হিন্দু যুবক কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে আয়োজিত "মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে" বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের স্কুল কলেজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শেখ সাআদ।
17/10/2025
গাজীপুরে মাদ্রাসাছাত্রী গণধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফত ছাত্র মজলিসের মানববন্ধন
১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
আজ শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে গাজীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরে মাদ্রাসার এক নিরপরাধ ছাত্রীকে অপহরণ করে নৃশংসভাবে গণধর্ষণের ঘটনা শুধু অমানবিক নয়, এটি পুরো জাতিকে লজ্জিত করেছে। এমন জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু নির্যাতনের সংখ্যা বাড়ছে, যা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্যই গভীর উদ্বেগের বিষয়। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল শাহরিয়ার আলম, স্যার এ এফ রহমান হল সংসদের পাঠকক্ষ সম্পাদক ওয়াসির আল মাসতুর, এবং বায়তুল মাল বিভাগের দায়িত্বশীল আলী হোসেন তন্ময় প্রমুখ।
16/10/2025
এইচ.এস.সি, আলিম ও সমমান পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!
তোমাদের স্বপ্নে সাজুক পৃথিবী,
তোমাদের সাফলতায় হাসুক পৃথিবী।
জীবনের এই গুরুত্বপূর্ণ মাইলফলকে তোমাদের প্রচেষ্টা ও পরিশ্রম হোক আগামীর পথচলার প্রেরণা।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সর্বদা তোমাদের পাশে।
#অভিনন্দন #খেলাফতছাত্রমজলিস
14/10/2025
মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধীন মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে ১২ই অক্টোবর রোজ রবিবার জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের স্কুল কলেজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শেখ সাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
14/10/2025
ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে সহযোগী সংগঠক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে ১০ই অক্টোবর ২০২৫ রোজ শুক্রবার মোহাম্মদপুর হলিউম্মাহ মিলনায়তনে সহযোগী সংগঠক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
উক্ত সম্মেলনে শাখার সহযোগী সংগঠকদের ব্যক্তিগত নেজামুল আমল, ঢাকা মহানগর পশ্চিমের বিগত সময়ের কার্যক্রম ও আগামী দিনের বিভিন্ন কর্মসূচী ও পরিকল্পনা নিয়ে পর্যালোচনা ও সহযোগী সংগঠকদের মতামত গ্রহণ করা হয়। সর্বশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
10/10/2025
ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
আজ শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে অধস্তন শাখাগুলোর দায়িত্বশীলদের নিয়ে এক পরিপূর্ণ শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
দারসুল কোরআন পেশের মাধ্যমে শুরু হওয়া সভায় শাখাগুলোর ত্রৈমাসিক প্রতিবেদন পেশ ও পর্যালোচনা, ইহতেসাব, দৃষ্টি আকর্ষণ এবং সমাপনী আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিব।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। সভা শুরুতে দারসুল কোরআন পেশ করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুক। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি জিমামুল হক আনাস, সাংগঠনিক সম্পাদক আদনান রাফি, এবং বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
09/10/2025
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে দাওয়াতি মিছিল অনুষ্ঠিত
ঢাকা, বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫):
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মোহাম্মদপুর থানা পূর্বের উদ্যোগে আজ বিকাল পাঁচটায় একটি দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়।
দাওয়াতি মিছিলটি শাখা সভাপতি মাহফুজুর রহমান এর নেতৃত্বে মোহাম্মদপুর আল্লাহ করিম বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে টাউন হল মোড় পর্যন্ত অগ্রসর হয়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হুসাইন হাসিব।
বক্তব্যে তিনি বলেন,
“সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধের গভীর অবক্ষয়ের প্রতিচ্ছবি।
এ অবক্ষয় থেকে উত্তরণের একমাত্র পথ হলো আল্লাহভীতি ও শরিয়াভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা। সুন্দর, সমৃদ্ধ ও নৈতিকতাসম্পন্ন বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শই পারে প্রকৃত দিকনির্দেশনা দিতে।
এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আগামী প্রজন্মকে যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্বে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানা শাখার সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ৩১ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক হাফেজ রায়হান মোল্লা, এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল সদস্যবৃন্দ।
03/10/2025
মোহাম্মদপুর থানার উদ্যোগে কর্মী কর্মশালা অনুষ্ঠিত
সংগঠনের প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের অধস্তন মোহাম্মদপুর থানার উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী ১ম,২য় ৩য় ও ৪র্থ কর্মী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ই অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে নির্দেশনা প্রদানের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এরপর বিভিন্ন বিষয়ে আলোচনা, গ্রুপ আলোচনা, অধ্যয়ন ও পরীক্ষা হয়ে ৫ই সেপ্টেম্বর শুক্রবার এহতেসাব,পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনের মাধ্যমে কর্মশালা সমাপ্ত হয়।
সমাপনী অধিবেশনে শাখা সভাপতি মাহিদ বিন হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আদনান রাফি।
এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবিব,বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের মুহতারাম সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাগফুর এজাজ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সাখাওয়াত হোসাইন হাসিব, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য জিয়াউর রহমান সহ মহানগর ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।