Eden Mohila College BNCC Platoon

Eden Mohila College BNCC Platoon

Share

In 1979 this platoon was created at Eden Women's College. EMC currently has three platoons.

Photos from Eden Mohila College BNCC Platoon's post 23/04/2026

পরিবার!আনন্দ, উৎসব বা দুঃখ কোনো কিছুর অনুপস্থিতি সেখানে নেই।কি নেই পরিবারে?হাসি,ঠাট্টা থেকে শুরু করে ঝগড়া বিবাদ সবই উপস্থিত। এইযে এত সব উদাহরণ শুধু কি একটা পরিবারের সাথেই যায়?!তাহলে অবশ্যই ইডেন প্লাটুন একটা পরিবার থেকে কম কিছু না।

গত ০১/১২/২০২৫ তারিখে ইডেন প্লাটুনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত আয়োজিত অনুষ্ঠানে প্লাটুন কমান্ডার পিইউও উম্মে হাবিবা ম্যাম এবং পিইউও আছমা খানম ম্যামের উপস্থিতিতে ক্যাডেট আন্ডার অফিসার তাসফিয়া রহমান রূপন্তী(২০২৪-২০২৫) ক্যাডেট আন্ডার অফিসার নুসরাত জাহান তিশা(২০২৫- বর্তমান) কে প্লাটুনের দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানটি ২টি ব্যাচের সুন্দরতম মূহুর্তের সাক্ষী হিসেবে স্মৃতিতে থাকবে।

সুন্দর এবং আনন্দের পরিপূর্ণতায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।ইডেন প্লাটুনের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ক্যাডেটদের প্রতি দিকনির্দেশনা হিসেবে একটা কথাই বলা যায়,প্লাটুনকে একটি পরিবারের মতো পরিপূর্ণ রেখো।

সবাইকে ধন্যবাদ

Photos from Eden Mohila College BNCC Platoon's post 21/04/2026

বর্ষবরণ ১৪৩৩

শুভ্র,আনন্দময় ও সুন্দরতম একটি দিন।গত ১৪ এপ্রিল ২০২৬ রমনা রেজিমেন্ট কতৃক আয়োজিত বিএনসিসি হ্যাডকোয়াটার -এ উদযাপিত হয় নববর্ষ ১৪৩৩।

উক্ত অনুষ্ঠানে প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ (বিজিবিএমএস,পিবিজিএমএস,এনডিসি,পিএসসি)স্যার।তিনি অনুষ্ঠানটি উপভোগ করেন এবং রমনা রেজিমেন্ট সহ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ কারী সকল ক্যাডেটদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজ প্লাটুন থেকে ক্যাডেট আন্ডার অফিসার নুসরাত জাহান তিশা সহ মোট ৩ জন ক্যাডেট অংশগ্রহণ করেন এবং সার্বিকভাবে অনুষ্ঠানটির দায়িত্ব পালনের মাধ্যমে সম্পূর্ণ করেন।

শুভ্র বর্ষ হতে শুরু হোক আনন্দঘন যাত্রা।সুন্দর হোক জীবনের প্রতিটি পথচলা।সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

ধন্যবাদ

Photos from Eden Mohila College BNCC Platoon's post 21/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ইডেন মহিলা কলেজে আয়োজিত হয় শিক্ষক শিক্ষার্থীদের সম্মিলিত র‍্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ সার্বিক কাজে অংশগ্রহণ করেন এবং সুষ্ঠু ভাবে দায়িত্ব পালন করেন।

Photos from Eden Mohila College BNCC Platoon's post 04/04/2026

গত ২৬শে মার্চ মাননীয় রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবনে আয়োজিত হয় "মহান স্বাধীনতা ও জাতীয় দিবস " ২০২৬ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন এর ক্যাডেট আন্ডার অফিসার নুসরাত জাহান তিশা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।

Photos from Eden Mohila College BNCC Platoon's post 03/04/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড -২০২৬

দীর্ঘ আঠারো বছর পর ২৬ মার্চ ২০২৬, জাতীয় প্যারেড স্কয়ারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্যারেড অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড এর সালাম গ্রহণ করেন।

ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন থেকে ক্যাডেট কর্পোরাল মোছাঃমুক্তা আক্তার উক্ত কুচকাওয়াজ প্যারেডে অংশগ্রহণ করে সুষ্ঠু ও সফলভাবে কুচকাওয়াজ প্যারেড সম্পূর্ণ করে।

উল্লেখ্য গত ৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত তেজগাঁও পুরাতন এয়ারপোর্ট এ ন্যাশনাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

26/03/2026
22/03/2026

"BNCC DAY"

Bangladesh National Cadet Corps (BNCC) is a paramilitary volunteer force for students (Army, Navy, Air Force) established on March 23, 1979, by merging the UOTC, Bangladesh Cadet Corps, and Junior Cadet Corps. Bncc develops leadership, patriotism, and volunteerism among youth, providing elementary military training (Army, Navy, and Air Force wings).

BNCC Day is observed annually on March 23 to celebrate its founding and commitment to building future leaders through discipline and training.

Photos from Eden Mohila College BNCC Platoon's post 22/03/2026

অমর একুশে বই মেলা - ২০২৬ শৃঙ্খলা ও নিরাপত্তায় ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ।

গত ২৬-০২-২০২৬ তারিখ থেকে জাতীয় বইমেলা শুরু হয় এবং শেষ হয় ১৫-০৩-২০২৬ তারিখে। বইমেলায় নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন থেকে ক্যাডেটরা বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে থাকে।

Photos from Eden Mohila College BNCC Platoon's post 21/02/2026

রক্তে রাঙা ভোরের আলো একুশেরই গান,
শহীদের ডাকে কাঁদে আজো বাংলার প্রাণ।
নীরব ভোরে ঝরে পড়ে একুশের সেই স্মৃতি,
শহীদের রক্তে লেখা হয়েছিলো মায়ের ভাষার গীতি।

বাংলা আমার দৃপ্ত স্লোগান
ক্ষিপ্ত তীর ধনুক..

২১ ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।সকল শহীদদের স্মরণে ইডেন মহিলা কলেজে এই দিনটি পালন করা হয়।প্রভাত ফেরীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরবর্তীতে ইডেন মহিলা কলেজ শহীদ মিনারে সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড.হোসনে আরা পারভীন ম্যাম পুষ্পস্তবক অর্পণ করেন।সেই সাথে উক্ত দিবসে পতাকা উত্তোলন এবং সভা আয়োজিত হয়। ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও উম্মে হাবিবা ম্যাম এবং পিইউও আছমা খানম ম্যাম বিএনসিসির পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, আয়োজিত অনুষ্ঠানের সকল কার্যক্রম সম্পন্ন করেন।

একটি জাতির প্রকৃত স্বাধীনতা তখনই পূর্ণতা পায়,যখন ভাষার অধিকার নিশ্চিত হয়। ২১শে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে, মাতৃভাষার মর্যাদার জন্য যেকোনো ত্যাগই শ্বাশত।

ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা...

Photos from Eden Mohila College BNCC Platoon's post 17/02/2026

১৬/০২/২০২৬ তারিখে ক্যাডেটদের ক্যাডেট কর্পোরাল হতে ক্যাডেট সার্জেন্ট পদের জন্য পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।উক্ত পরীক্ষায় প্লাটুন কমান্ডার পিইউও উম্মে হাবিবা ম্যাম এবং পিইউও আছমা খানম ম্যাম সহ একজন সামরিক প্রশিক্ষক উপস্থিত ছিলেন।তাদের উপস্থিতির মাধ্যমে পরীক্ষার সকল প্রক্রিয়া(লিখিত,ড্রিল,ভাইবা)সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Photos from Eden Mohila College BNCC Platoon's post 27/01/2026

কেন্দ্রীয় ক্যাম্পিং -২০২৫/২৬(সেনা)

সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন।

গত ১৪ জানুয়ারি ২০২৬ সাভারের বাইপাইলস্থ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান 'জেনারেল ওয়াকার-উজ-জামান', এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং এই সংস্থার সকল সদস্যকে অভিনন্দন জ্ঞাপন করেন।

উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর সামরিক সচিব; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়; বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক; সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; বিএনসিসির অফিসার ও ক্যাডেটগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলহামদুলিল্লাহ,অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠানে ইডেন মহিলা কলেজ প্লাটুন হতে ক্যাডেট আন্ডার অফিসার 'নুসরাত জাহান তিশা' শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে পুরস্কৃত হয় এবং মহিলা কন্টিজেন্ট কমান্ডার হিসেবে সফলভাবে ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন করেন।

গত ৬ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬(সেনা)অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পিং এ ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন হতে ০৫ জন ক্যাডেট অংশগ্রহণ করে এবং সুষ্ঠুভাবে ক্যাম্প সম্পন্ন করে।

উল্লেখ্য :উক্ত ক্যাম্পিং এ আন্তঃরেজিমেন্ট প্রতিযোগিতা ২০২৫ এ সার্বিকভাবে "রমনা রেজিমেন্ট" চ্যাম্পিয়ন রেজিমেন্ট হওয়ার গৌরব অর্জন করে।

ধন্যবাদ

Photos from Eden Mohila College BNCC Platoon's post 25/01/2026

আন্তঃরেজিমেন্ট ব্যান্ড প্রতিযোগিতা ২০২৫ -এ রমনা রেজিমেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গত ০৭/০১/২০২৬ কেন্দ্রীয় ক্যাম্পিং ২৫/২৬- এ অনুষ্ঠিত হয় আন্তঃরেজিমেন্ট ব্যান্ড প্রতিযোগিতা ২০২৫।উক্ত প্রতিযোগিতায় ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন থেকে "ক্যাডেট কর্পোরাল সাদিয়া আফরীন আদীবা এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল ইসরাত জাহান লিনা" অংশগ্রহণ করেন যেখানে রমনা রেজিমেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Azimpur, Lalbag
Dhaka
1205