29/05/2026
"১১ এপিবিএন,উত্তরা,ঢাকা কর্তৃক আয়োজিত ঈদুল আজহা /২০২৬ প্রীতিভোজ অনুষ্ঠান"
অদ্য ২৮/০৫/২০২৬ খ্রি: রোজ বৃহস্পতিবার ১১ এপিবিএন কর্তৃক প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১১ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মাহফুজা আক্তার শিমুল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সহেলী ফেরদৌস, পিপিএম সেবা (অতিরিক্ত ডিআইজি) প্রশাসন মহোদয়। এছাড়াও প্রীতিভোজ অনুষ্ঠানে ১১ এপিবিএন এর সকল অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।
23/05/2026
বিএসটিআই এর সাথে ১১ এপিবিএন, উত্তরা, ঢাকা এর যৌথ অভিযান"
অদ্য ২৩/০৫/২০২৬ তারিখ রোজ শনিবার ১১ এপিবিএন এর এসআই (নিরস্ত্র) হেলেনা পারভিন এর নেতৃত্বে একটি টিম বিএসটিআই এর সাথে ঢাকার খিলগাঁও থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ (২৭) ধারায় অপরাধ করার দায়ে ৫০,০০০/-টাকা জরিমানা করে ০১ (এক) টি মামলা দায়ের করা হয়।
21/05/2026
"১১ এপিবিএন, উত্তরা, ঢাকা কর্তৃক আয়োজিত ০৫ (পাঁচ) দিন মেয়াদী আইন বিষয়ক প্রশিক্ষণ সম্পূর্ণ হয়"।
১১ এপিবিএন এর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে গত ১৭/০৫/২০২৬ তারিখ হতে ২১/০৫/২০২৬ তারিখ পর্যন্ত ০৫ (পাঁচ) দিন মেয়াদী " আইন বিষয়ক প্রশিক্ষণ" সমাপ্ত হয়েছে। উক্ত কোর্সে অত্র ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ সমাপ্তে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) জনাব সুরঞ্জনা সাহা। উক্ত প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তানিয়া ইসলাম, সহকারী পুলিশ সুপার এবং সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন জনাব আকলিমা আক্তার,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)।
17/05/2026
"১১ এপিবিএন, উত্তরা, ঢাকা কর্তৃক আয়োজিত ০৫(পাঁচ) কার্যদিবস আইন বিষয়ক প্রশিক্ষণ"
১১ এপিবিএন এর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অদ্য ১৭/০৫/২০২৬ হতে ২১/০৫/২০২৬ তারিখ পর্যন্ত ০৫ (পাঁচ) কার্যদিবস আইন বিষয়ক প্রশিক্ষণে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে ১১ এপিবিএন এর সহ-অধিনায়ক জনাব মাহফুজা আক্তার শিমুল (পুলিশ সুপার) প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত কোর্সে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তানিয়া ইসলাম সহকারী পুলিশ সুপার এবং সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন জনাব আকলিমা আক্তার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ।
10/05/2026
পুলিশ সপ্তাহ/২০২৬ উপলক্ষে ১১ এপিবিএন এর আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহকৃত ১১ এপিবিএন, উত্তরা, ঢাকার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
10/05/2026
"আমার পুলিশ, আমার দেশ
সবার আগে বাংলাদেশ "
পুলিশ সপ্তাহ/২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় অনলাইনে যুক্ত ১১ এপিবিএন, উত্তরা, ঢাকার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
06/05/2026
"১১ এপিবিএন,উত্তরা,ঢাকা কর্তৃক আয়োজিত মে /২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা"
অদ্য ০৬/০৫/২০২৬ তারিখ রোজ বুধবার ১১ এপিবিএন এর অধিনায়ক মোছা: তাসলিমা খাতুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের সভাপতিত্বে এপ্রিল /২০২৬ মাসের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় অধিনায়ক মহোদয়, কল্যাণ সভায় উপস্থিত সকল পদমর্যাদার সদস্যদের কাছে তাদের বেতন, রেশন ও পোষাক সংক্রান্ত কল্যাণমূলক প্রস্তাব থাকলে তা উপস্থাপন করতে বলেন এবং পরবর্তীতে তিনি আভিযানিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়নের জন্য দিক নির্দেশনা প্রদানসহ সকল সদস্যরা যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে যথাযথভাবে পালন করেন সে বিষয়েও নির্দেশনা প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় এপ্রিল /২০২৬ মাসে পরিচালিত ১১ এপিবিএন প্রশাসনিকসহ আভিযানিক কার্যক্রম যেমন মোবাইল ফোন উদ্ধার, মানব পাচার প্রতিরোধ, সাইবার ক্রাইম দমন, পেট্রল ডিউটি সহ অন্যান্য সকল কার্যক্রমের উপর আলোকপাত করা হয়।
03/05/2026
"১১ এপিবিএন কর্তৃক হারানো মোবাইল উদ্ধার"
চলতি বছরের এপ্রিল মাসে দেশের বিভিন্ন থানায় হারানো ১৫ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত গ্রাহকের কাছে হস্তান্তর করেছে ১১ এপিবিএন (নারী ব্যাটালিয়ন) উত্তরার সাইবার টিম। অধিনায়ক জনাব মোছাঃ তাসলিমা খাতুন (অতিরিক্ত ডিআইজি) মহোদয়ের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় ১১ এপিবিএন (নারী ব্যাটালিয়ন)। অদ্য ০৩/০৫/২০২৬ তারিখ প্রকৃত মালিকদের নিকট মোবাইল ফোন হস্তান্তর করেন জনাব সুরঞ্জনা সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম)। তিনি বলেন, দেশের নাগরিকদের সেবায় ১১ এপিবিএন (নারী ব্যাটালিয়ন) এর সাইবার টিম তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করবে। মোবাইল ফোনের প্রকৃত মালিকরা তাদের হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
26/04/2026
"১১ এপিবিএন, উত্তরা, ঢাকা কর্তৃক আয়োজিত ০৫ (পাঁচ) দিন মেয়াদী অপারেশনাল ও তদন্ত কার্যক্রমসমূহের সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সমূহের তত্ত্বীয় প্রশিক্ষণ"
১১ এপিবিএন এর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অদ্য ২৬/০৪/২০২৬ হতে ৩০/০৪/২০২৬ তারিখ পর্যন্ত ০৫ (পাঁচ) দিন মেয়াদী " অপারেশনাল ও তদন্ত কার্যক্রমসমূহের সাথে সংশ্লিষ্ট আইন ও বিধি সমূহের তত্ত্বীয় প্রশিক্ষণে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে ১১ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মাহফুজা আক্তার শিমুল প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত কোর্সে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব শিপ্রা রানী দাস অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন জনাব তানিয়া ইসলাম, সহকারী পুলিশ সুপার ।
21/04/2026
"১১ এপিবিএন,উত্তরা,ঢাকা কর্তৃক আয়োজিত ০১(এক) দিন মেয়াদী ফার্স্ট এইড সংক্রান্ত প্রশিক্ষণ"
১১ এপিবিএন এর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে অদ্য ২১/০৪/২০২৬ ইং তারিখ (১ দিন মেয়াদী) ফার্স্ট এইড সংক্রান্ত প্রশিক্ষণে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের প্রশিক্ষণ প্রদান শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে ১১ এপিবিএন এর সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মাহফুজা আক্তার শিমুল প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত কোর্সে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব, শিপ্রা রানী দাস, (অতিরিক্ত পুলিশ সুপার) এবং সহকারী কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন জনাব তানিয়া ইসলাম ( সহকারী পুলিশ সুপার ) ও ডা: উম্মে সাদিয়া ।