Anisur rhaman loton

Anisur rhaman loton

Share

প্রতিটা মানুষের পাশে সব সময় আছি।

12/04/2025

মার্চ ফর গা'যা
আলহামদুলিল্লাহ

08/01/2025

বোলিং অ্যাকশনের পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব
পাশাপাশি শতশত উইকেট, বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা— তবে ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে নানা বিতর্কে ম্লান মিস্টার সেভেন্টি ফাইভ, সাকিব আল হাসান। তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাবেক বাংলাদেশি অধিনায়ক। পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা উতরে না যাওয়া পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন এই অলরাউন্ডার।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই। বুধবার (৮ জানুয়ারি) জানা গেছে, দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেননি সাকিব।

এদিকে ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা সাকিব, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। সেই সঙ্গে প্রধান নির্বাচক অনেকটা বিস্ময় প্রকাশ করেছেন সাকিব বোলিং পরীক্ষায় পাশ না করায়।

সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন, সাকিবের ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, ভেরি শকিং (বিস্ময়কর)।

তবে সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক। তবে লিপু সাকিবের ব্যপারে ফের খোঁজ করবেন জানিয়ে বলেছেন, আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবর্তীন হয়েছেন কি না, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি। চেন্নাইয়ে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। সেটির ফলাফল আসেনি এখনও।

05/09/2024
15/07/2024

২৫ শে মার্চ না ১৫ জুলাই
বাংলাদেশ 💔

20/05/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী ও প্রতিবাদী বিপ্লবী নেতা যিনি সর্বদাই ন্যায়ের পথে অটুট যিনি ইরানের সর্বোচ্চ দ্বিতীয় নেতা এবং ইরানের সর্বোচ্চ নেতার পরবর্তী উত্তরসূরী তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায়। তার সাথে থাকা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাল খামেনির প্রতিনিধি,ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের প্রদেশের পূর্ব আজারবাইজারের গভর্নর মারা যায়।
সমগ্র মুসলিম বিশ্ব শোকাহত।

সত্যিই আপনার মত নেতা যা করেছে তা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে আজীবন।

Photos from Anisur rhaman loton's post 17/05/2024

"কীর্তিমানের মৃত্যু নাই"
মানুষ বেঁচে থাকেন হাজার হাজার বছর তার কাজের মাধ্যমে।।
তেমনি একজন মহৎ পুরুষ
আলহাজ্ব শামসুর রহমান (শাহাজাদা মিয়া)।।গোসাইরহাট, শরীয়তপুরের কৃতি সন্তান।।
***গোসাইরহাট বাসী আজ অভিভাবকহীন***
এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন জীবন যুদ্ধে বিজয়ী হওয়া কৃতি মান এক মহাবীর মরহুম জনাব-
আলহাজ্ব শামসুর রহমান (শাহজাদা মিয়া)।
১৯৪২ সালে ঐতিহাসিক হাটুরিয়া মিয়া বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন শাহজাদা মিয়া, এবং তাঁর মৃত্যু ১৩ মে ২০২৪ ইং।
ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল, কঠোর পরিশ্রমী ও নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী এবং কঠিন পরিশ্রমী।
স্বাধীনতার পরবর্তী সময়ে যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের অসহায় জনগণের ব্যক্তিগত, পারিবারিক সামাজিক রাজনৈতিক ও ভঙ্গুর অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশ ও দেশের প্রতিটি বঞ্চিত নাগরিকদের শিক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে ১৯৭৩ সালে বাংলাদেশ কর্মকমিশন(PSC)'র মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েও মাত্র চার বছর চাকরি করে ১৯৭৭ সালে অবসর নিয়ে শুরু করেন আত্মা কেন্দ্রিক কর্মসংস্থান, প্রতিষ্ঠিত করেন ------
বে-গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিঃ।
বর্তমানে বে-গ্রুপে প্রায় ১০ হাজার লোকের কর্মসংস্থান এর পাশাপাশি তিঁনি তাঁর মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে এলাকায় হাজার হাজার শিক্ষিত অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান এর পাশাপাশি তাদের জন্য ব্যবস্থা করেছেন দু'বেলা দুমুঠো ভাতের।
এলাকার মানুষের মৌলিক অধিকার রক্ষার্থে তিনি ছিলেন সচেষ্ট।
তাঁর জীবনে আয়ের অধিকাংশই ব্যয় হয়েছে মানুষের মৌলিক অধিকার ও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও বেকারত্ব এবং অসহায় মানুষের অসহায়ত্ব দূরীকরণের লক্ষ্যে।
ব্যক্তিগত জীবনে তিনি প্রায় ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সহ শত-শত মসজিদ মাদ্রাসা এতিমখানা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সহায়তা দান করেন। হাজার হাজার এতিমের ও অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য তিনি ছিলেন একজন মাথার উপর ছাদ সূলভ।
নিঃসন্দেহে আমরা গোসাইরহাট বাসী তাকে হাড়িয়ে আজ অভিভাবকহীন হয়ে গেলাম।
তাই মহান আল্লাহর দরবারে বিনীত অনুরোধ জানাচ্ছি, হে আল্লাহ তুমি তোমার এ-ই বান্দার জীবনের যেকোনো একটি আমলের উছিলায় তাঁর জীবনের সমস্ত গুনাহগারী মাফ করে দিয়ে তার কবরে হাশরে মিজানে পুলসিরাত সহ সর্ব জায়গায় নাজাত দিয়ে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।(কপি পোস্ট)

08/03/2024

আগামী ৯ই মার্চ রোজঃ শনিবার গোসাইরহাট ঐতিহাসিক ফুটবল ময়দানে "আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ইং" এর ফাইনাল খেলায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ও
নায়ক শাকিল খান। আপনারা সকলেই সবন্ধবে আমন্ত্রিত।

26/02/2024

গ্রামীন ক্রিকেট খেলা





Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka