জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খিলগাঁও থানা

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খিলগাঁও থানা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খিলগাঁও থানা, Political organisation, Dhaka.

01/02/2024
Photos from জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খিলগাঁও থানা's post 17/09/2022

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আজ ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার আব্দুল্লাহ কনভেনশন হলে “বর্তমান প্রেক্ষাপটে উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

29/05/2022

এ মহতি আয়োজনের কথা জেনে সবারই ভালো লাগবে।

ইনশাআল্লাহ, ওলামা সম্মেলন সফল হবে আর নাস্তিক ও বাতিল মালরা সিগনাল পাবে।

16/05/2022

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের সাংবাদিক সম্মেলন থেকে সর্বধারার ওলামায়ে কেরাম ও নাগরিক সমাজের পক্ষ থেকে ঘোষিত দাবী ও কর্মসূচি-

১) যারা কথিত শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে দেশের সম্মানিত আলেমদের সম্মানহানি করেছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, দেশবাসীর সামনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে; তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২) যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক সংঘাতের দেশ হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায়, তাদের কার্যক্রমকে তদন্তের আওতায় আনতে হবে এবং তাদের গতিবিধিকে গোয়েন্দা নজরদারীর আওতায় আনতে হবে।

৩) যারা মাঠ প্রশাসনের এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের নামে উদ্দেশ্যমূলক অবৈধ তৎপরতা চালিয়েছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

৪) দেশের সম্মানিত আলেমদের বিরুদ্ধে হয়রানীমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৫) কারাবন্দী সকল মজলুম আলেমদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

৬) ওয়াজ মাহফিল নিছক একটি ধর্মীয় অনুষ্ঠান। তাই সারা দেশে ওয়াজ মাহফিল সকল প্রশাসনিক বিধি নিষেধের আওতামুক্ত রাখতে হবে।

৭) সারা দেশের আলেম ওলামা ও মাদরাসার বিরুদ্ধে সকল প্রকার হয়রানী বন্ধ করতে হবে।

৮) আল্লাহ, রাসূল (স.), ধর্মীয়-রাজনৈতিক ও সামাজিক সম্মানীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে মানহানিকর শব্দের ব্যবহার নিষিদ্ধে আইন করতে হবে এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

আমরা ঘাদানিকের প্রতিবেদনের পূর্ণরূপ হাতে পেয়ে বিস্তারিত পর্যালোচনা করে এর বিরুদ্ধে সামাজিক, আইনগত ও সাংস্কৃতিকভাবে মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় :

কর্মসূচি-
১) নাগরিক মতবিনিময়- ২৮ মে শনিবার
২) ওলামা সম্মেলন- ২ জুন বৃহঃস্পতিবার

ওলামা সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।

15/05/2022

১১৬ জন আলেম এবং ১০০০ মাদরাসার বিরুদ্ধে তথাকথিত "গণকমিশন" দুদক, স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং মানবাধিকার কমিশনে শ্বেতপত্র প্রদানের প্রতিবাদে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে সাংবাদিক সম্মেলন।

সময়- আগামী ১৬ মে, সোমবার, দুপুর ১২ টায়

স্থান-রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন

ইসলাম,দেশ,মানবতা ও সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি কথিত গণকমিশনের বিরুদ্ধে সবাই সোচ্চার হই।

আয়োজনে-জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ

Photos from জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খিলগাঁও থানা's post 28/03/2022

👉প্রেস ব্রিফিংয়ে ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত জাতীয় মহাসমাবেশ ৩১ মার্চ'২২ বৃহস্পতিবারের পরিবর্তে ১ এপ্রিল'২২, শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka