29/03/2026
: If I wanted, I could have left your life long ago..! But I didn't have the heart of stone to forget you! So I have never removed you from my mind, I have only placed you in my pain. I have left your presence in every void.! I don't know if you are happy or not, but I am still falling apart for you every day, dying little by little.! Fate took you away from me, but could not erase you from me. You are not the end of my story, you are the chapter, which does not end even if it is incomplete.! You are the imperfection inside my chest, you are the one who cannot be forgotten after the dream is broken! You are not there, yet you are in my every break, until the last day of my despair.!
27/03/2026
@নিরবতার সঙ্গী আমি🥺❤️🩹::ক্যাপশন.......
আমি অনেক সময় নিজের কাছেই অপরিচিত হয়ে যাই, কারণ দিনের পর দিন এমনভাবে নিজেকে সামলে রাখি যে একসময় ভুলে যাই আমি আসলে কেমন ছিলাম। ভেতরে ভেতরে কত কিছু ভেঙে পড়ে, কত আশা নিঃশব্দে মরে যায়-কিন্তু বাইরে শুধু নির্লিপ্ত একটা মুখ নিয়ে দাঁড়িয়ে থাকি।
আমার কষ্টগুলো কাউকে ডাক দেয় না, কারণ আমি শিখে গেছি সবাই সব কথা বোঝে না।
যে ব্যথা রাতের নিঃশ্বাস ভারী করে তোলে, সেই ব্যথাকেই আমি দিনের আলোয় অস্বীকার করি। হাসির আড়ালে জমে থাকা ক্লান্তি প্রতিদিন আমাকে একটু একটু করে নিঃশেষ করে দেয়।
কিছু স্বপ্ন ছিল যেগুলো পূর্ণ হওয়ার আগেই শুধু দায়িত্ব আর বাস্তবতার চাপে থেমে গেছে। কিছু মানুষ ছিল যাদের কাছে আমি নিজের দুর্বলতাগুলো রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত নিজের কাছেই সবকিছু গোপন রাখতে হয়েছে।
সবচেয়ে কষ্টের বিষয়টা হলো-আমি জানি আমি ভেঙে যাচ্ছি, তবু কাউকে সেটা বোঝাতে পারি না। নীরবতাই এখন আমার সবচেয়ে কাছের সঙ্গী, আর প্রতিটা নতুন দিন
শুধু টিকে থাকার আরেকটা চেষ্টা।🙂💔🥀
19/03/2026
👉সোহেলের শেষ কথা ছিল "আমার বাবা আর বউ কই" তারা বেঁচে আছে তো!
আমার আর ঈদে বাড়ি ফেরা হলোনা।
বাবা আর বউয়ের খবর পাওয়ার আগেই মাত্র ২২ বছর বয়সী সোহেল সবাই কে ছেড়ে চলে গেল। কি নিয়ে বাঁচবে সোহেলের মা!
না আছে স্বামী, আর না থাকলো সন্তান!
প্রিয় স্বামী, সন্তান, অন্তঃসত্তা ছেলের বউ ফিরবে এটা শুনে চোখে মুখে আনন্দ নিয়ে বসে ছিল হয়তো সোহেলের মা। কিন্তু কি থেকে কি হয়ে গেল!
চোখকে বিশ্বাস করতে পারছি না। চোখের সামনে বারবার ভিডিওটা ভেসে উঠছে।
সব থেকে দুঃখের বিষয় সোহেলের পকেটে নাকি ৫০ হা''জা''র ট| ক| ছিল আর সেটাও নাকি নাই।
আল্লাহ এই পরিবারটিকে তুমি ধৈর্য শক্তি দান করো।
অনেক দোয়া সোহেল ও সোহেলের বাবার জন্য আল্লাহ যেন তাদেরকে বেহেস্তে নসিব করে 🤲|
18/03/2026
@😔_😔—আমি বড় একা _😔–😔:এমন ভাবে লিখবো তোমার গল্প....!
যে পড়বে, সে বুকের ভিতর অজানা একটা ব্যথা অনুভব করবে, চোখের পাপড়িতে জমে উঠবে হালকা কুয়াশার মতো জল, মনে হবে-এই ভালোবাসা বুঝি কোথাও গিয়ে থেমে গেছে, ঠিক শেষ পাতার আগেই ভেঙে গেছে এক সুন্দর স্বপ্নের অধ্যায়...!
তারা ছটপট করবে তোমাকে এক নজর দেখার জন্য, আর বলবে-কে সেই ভাগ্যবান, যে এতো গভীর ভালোবাসা পেয়েও তার হয়ে থাকতে পারলো না!
যে ভালোবাসার কদর বুঝতে পারেনি, যে হারিয়ে ফেলেছে এমন একজনকে, যে তাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলো,, যার প্রতিটা ভাবনায় ছিলো সে, যাকে নিয়ে প্রতিমূহূর্ত সে স্বপ্নের সাগরে ডুবে থাকতো...
তোমার গল্পটা যেন এক নীরব আর্তনাদ, যেখানে শব্দ নেই, আছে শুধু অনুভুতির ঝড়-অপেক্ষা, না পাওয়ার যন্ত্রণা, আর না বলা হাজারো কথা।
তুমি ছিলে কারো জীবনের স্বপ্ন, আর সেই স্বপ্নটা আজ শুধু ভাঙা টুকরো হয়ে ছড়িয়ে আছে স্মৃতির গহীনে....
হয়তো কেউ একদিন এই গল্পটা পড়ে নিঃশব্দে চোখের জল মুছবে, আর বলছে-"ভালোবাসা বুঝি এমনও..!😅💔
17/03/2026
@শূন্য অনুভূতি!.🌺:সাল টা হবে প্রায় ২০৬৫ বারান্দায়
চেয়ারে চা খেতে খেতে
হঠাৎ তার কথা মনে পড়ে যাবে। যৌবন কালে একটা বড় আফসোস ছিল সেই আফসোস বৃদ্ধ কালেও কাটেনি হাত টা বুকের ডান দিকে রেখে কান্না করতে করতে বলবো ছিল এক রূপবতী, গুণবতী, মায়াবতী। সেই ২০২২,,২০২৫ সালের আমার চোখে দেখা জেনারেশন এর শ্রেষ্ঠ নারী যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম
কিন্তু আফসোস সেই নারী আমার ভাগ্যে জুটেনি..!!🫠❤️🩹
17/03/2026
@মানুষ বড়ই স্বার্থপর:পৃথিবী এমন এক অদ্ভুত জায়গা— যে পায়,সে যেন সবই পায়। ক্ষমতা, সম্মান, নিরাপত্তা,মানুষের ভালোবাসা সবকিছু তার চারপাশে নিজে থেকেই জড়ো হয়। তার ভুলগুলোও তখন যুক্তি পায়। তার নীরবতাও হয়ে ওঠে
প্রজ্ঞা। সমাজ তার জন্য পথ বানায়, নিয়ম ভাঙলেও তাকে দোষী বলে না...। "আর যে পায় না— তার জন্য এই পৃথিবী ভীষণ নিষ্ঠুর। সে শুধু স্বপ্নই হারায় না, হারায় দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও...। তার পায়ের নিচের মাটিটুকু পর্যন্ত সরে যেতে থাকে প্রতিদিন একটু একটু করে। আত্মসম্মান ক্ষয়ে যায়, মানুষ তা দেখতে পায় না। তার কষ্টের ভাষা কেউ বোঝে না। সে চেষ্টা করে, হোঁচট খায়, আবার দাঁড়াতে চায় কিন্তু, চারপাশে তখন শুধু প্রশ্ন, অবহেলা আর সন্দেহ....!! "এই পৃথিবীতে না-পাওয়ার ব্যথা সবচেয়ে বেশি তখনই পোড়ায়, যখন তুমি জানো—তুমি খারাপ নও, অযোগ্য নও, তবুও তোমার ভাগ্যে কিছুই জোটে না। এখানে পরিশ্রম সবসময় ফল দেয় না, সততা সবসময় নিরাপত্তা দেয় না, আর ধৈর্য সবসময় পুরস্কৃত হয় না ।"সবচেয়ে কষ্টের সত্যটা হলো— পৃথিবী কাউকে তার প্রয়োজন অনুযায়ী দেয় না, দেয় তার অবস্থান অনুযায়ী। যার হাত ভরা, তার হাতেই আবার তুলে দেয়; আর যার হাত ফাঁকা, তার কাছ থেকেই আরও কেড়ে নেয়... "তবুও মানুষ বেঁচে থাকে। হতাশার মধ্যেও বেঁচে থাকে এক মুঠো আশা নিয়ে—হয়তো একদিন এই পৃথিবী তাকেও তার প্রাপ্যটুকু দিবে। তার কাছেও একটু ন্যায্য হবে, হয়তো একদিন পায়ের নিচের মাটিটুকু আর সরে যাবে না...!❤️🩹
14/03/2026
:তোমার তো অনেক সৌভাগ্য তুমি দূরে গিয়েও আমার বুকে থাকো। দোয়া করি সব সময় তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হও তুমি.!!!জীবনে আর কোনো অভিযোগ নেই.!! ভালোবাসার বিনিময়ে দুঃখ কিনেছি.!!
এই যে তুমি আমায় ধরে রাখতে পারলে না, আগলে রাখতে পারলে না, বুকের কাছে যত্নে রাখতে পারলে না- এই ব্যর্থতা শুধু তোমার!
আমি তো কেবল তোমার আপন হতে চেয়েছিলাম শুধুই তোমার হতে চেয়েছিলাম! এটা কি অন্যায় চাওয়া ছিল আমার জন্য? তুমি আমায় অযত্নে অবহেলায় দূরে ঠেলে দিলে, শেষবেলায় খোঁজ নিলে না, মনের ব্যকুলতা জানতে চাইলে না, কষ্টের দিনে দেখা দিলে না-
এই ব্যর্থতা শুধুই তোমার।
আমি তো সেদিনই জিতে গিয়েছিলাম যেদিন তোমায় ভালোবাসতে পেরেছি।
অভাবের এই দুনিয়ায় ক'জন ভালোবাসতে পারে বলো?
ভালোবাসা যে আজকাল দূর্লভ, শুধু তোমার মতোই দূর্লভ! তোমার তো অনেক সৌভাগ্য তুমি দূরে গিয়েও আমার বুকে থাকো। দোয়া করি সব সময় তোমার জন্য পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হও তুমি.!!!
14/03/2026
@𝗥💥:তোমাকে কখনোই বোঝাতে পারলাম না, আমি কতটা ভালোবাসি তোমাকে। মনে মনে হাজার বার চেষ্টা করেছি, তবুও ব্যর্থ হয়েছি। আফসোস, আমার বুকের ভেতরের লুকানো ব্যথাটা তোমাকে দেখাতে পারলাম না। তুমি কখনো বুঝতে পারো নি, তোমার জন্য আমি নিজের কতটা পরিবর্তন করেছি, কোথা থেকে নিজেকে টেনে এনে কোথায় নিয়ে গিয়েছি।
পেছনে ফিরে তাকাতে শিখিনি আমি, কারণ সামনে ছিলে তুমি আমার সব স্বপ্ন, আমার সব আশা। চোখ খোলার পর প্রতিটি ভোরে তোমাকেই খুঁজেছি, তোমার প্রতিচ্ছবিকে ভালোবেসেছি এমন ভাবে, যেমন একজন পথ হারা মানুষ হঠাৎ আলো খুঁজে পেলে আঁকড়ে ধরে।
তোমার জন্য আমি অগণিত কষ্ট নিজের হাতে গ্রহণ করেছি। যন্ত্রণা উপহার হয়ে এসে ছিলো, তবুও আমি হাসি মুখে সেগুলো সহ্য করেছি। কারণ আমার বিশ্বাস ছিল, এই ভালোবাসার শেষ প্রান্তে তোমাকে পাবো। কিন্তু ভাগ্য হয় তো নিষ্ঠুর খেলাই খেলল আমার সাথে। এত কষ্ট সহ্য করেও, এত ত্যাগ করেও শেষ মেশ তোমাকে পেলাম না।
অথচ তোমাকে নিয়েই আমার সব ছিল, তুমি-ই ছিলে আমার ভালোবাসার শেষ ঠিকানা। আজও সেই শূন্যতার ভেতরে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই ভাবি তুমি যদি বুঝতে পারতে আমি তোমাকে কতটা ভালোবেসে ছিলাম, হয় তো আমার এ জীবনের সব ব্যথা অর্থহীন হয়ে যেত,,😅❤️🩹.
📝📝📝 RONU 📝📝
14/03/2026
@ক্যাপশন পুরনো স্মৃতি মন ভাঙ্গে:ভেবে দেখছো! একদিন আমি আর থাকবো না... তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যিই নিঃশ্বাস থেমে যাবে। হয়তো কোনো এক সন্ধ্যায়, তোমার নাম ধরে চোখ ভিজতে ভিজতে আমি চিরতরে হারিয়ে যাবো। তখন চারপাশে কান্নার শব্দ, হাহাকার, মানুষের ভিড়- সবাই বলবে, 'সে আর নেই।' খবরটা বাতাসের মতো তোমার কাছেও পৌঁছে যাবে। সেই মুহূর্তে তুমি কি থেমে যাবে? বুকের ভেতরটা কেমন জানি খালি খালি লাগবে না?
হয়তো তুমি একবার শেষ বারের মতো দেখতে আসবে আমাকে। আসবে তো??
এসে দেখবে- সাদা কাপড়ে ঢাকা আমার নিথর দেহ, চারপাশে কান্নার ঝড়, কোলাহল, আর আমি- নিশ্চুপ, চিরতরে নীরব। যে ঠোঁট একদিন শুধু তোমার নাম উচ্চারণ করতো, আজ তা বন্ধ; যে চোখ একদিন তোমাকে খুঁজে ফিরতো, আজ তা চিরতরে নিভে গেছে। অথচ এই হৃদয়ই ছিলো তোমার জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ।
তুমি যখন আমার দিকে তাকাবে, হয়তো তোমার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে। ভাববে সেই মানুষটাই তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিলো। হয়তো তোমার অশ্রু ঝরবে, কিন্তু আমি তো আর কিছুই দেখতে পাবো না। আমি তখন শুধু নিথর শুয়ে থাকবো, চারপাশের কান্না শুনতে পাবো না, শুধু ঠান্ডা হাওয়ায় মিলিয়ে যাবো।
তখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে- আমি কেন এভাবে চলে গেলাম? কিন্তু উত্তর তোমার হাতে নেই। উত্তর লুকিয়ে থাকবে আমার দীর্ঘ অপেক্ষার রাতগুলোতে, যে রাতগুলোতে আমি তোমার জন্য জেগেছিলাম। লুকিয়ে থাকবে আমার ভেজা বালিশে, যে বালিশ তোমার নাম ধরে কান্না গিলেছিলো। লুকিয়ে থাকবে আমার ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরোতে। তখন তুমি বুঝবে- ভালোবাসা হারিয়ে গেলে কেমন লাগে, অবহেলিত মানুষ একদিন কেমন করে অচেনা হয়ে যায়। তখন হয়তো তুমি আক্ষেপ করবে- যদি একটু আগেই বুঝতে, যদি একটু আগেই ফিরে আসতে! কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আমার জীবন তখন শেষ হয়ে যাবে, শুধু রয়ে যাবে আমার অগাধ ভালোবাসার স্মৃতি, আর তোমার বুকের ভেতরে জমে থাকা অনুশোচনা।
ভাবো তো, তুমি যদি তখন আমার পাশে দাঁড়িয়ে কান্নাভেজা চোখে বলো- 'আমিও তোমাকে সত্যিই ভালোবাসতাম।' আমি কি শুনতে পাবো? না, তখন আমি নীরবতায় হারিয়ে যাবো। তোমার প্রতিটি কথা বাতাসে মিলিয়ে যাবে, তোমার প্রতিটি অশ্রু মাটিতে ঝরে পড়বে, আর আমি থাকবো শুধু এক টুকরো স্মৃতি হয়ে...
14/03/2026
@꧁𓊈𒆜Ronu 𒆜𓊉꧂:আমি জানি, আপনাকে আর পাওয়া হবে না... কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে!
কিন্তু জানেন.?
আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন!
- জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..!😅❤️🩹