12/01/2023
পৃথিবীর উপহার
★ যে মানুষটি সারাজীবন সবার কাছে নিজেকে ভালোমানুষ হিসেবে উপস্থাপন করলো,সবার উপকার করলো, শুধু একটি ভুলের কারণে সবাই তাকে হাজারো অপমান উপহার দিলো!
-বলো পৃথিবী এটা কী তার উপহার ছিলো?-
★যে মানুষটা সবার বিপদে পাশে থেকে সাহায্য করে গেলো ভালোবাসা দিয়ে আগলে রাখলো...কিন্তু...সেই মানুষটার বিপদে কেনো সবাই তাকে ভুলে গেলো অথবা ভয় পেলো! -বলো পৃথিবী এটা কী তার উপহার ছিল? -
★যে মানুষটা সবার কষ্ট গুলোকে হালকা করে সবার মুখে
হাসি এনে দেয়...কেনো সে মানুষটাকে নিজের কষ্ট গুলোকে
বুকের মাঝে লুকিয়ে রেখে সবার সামনে মিথ্যে হাসি হেসে
যেতে হয়...নিঝুম রাতে চোখের জল ফেলতে হয়!
-বলো পৃথিবী এটা কী তার উপহার ছিল?-
যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে সবার ঘরে শান্তি এনে দিলো,...কেনো সেই মানুষটা নিজের ঘরে শান্তি খুঁজে পেলোনা!
-বলো পৃথিবী এটা কী তার উপহার ছিল?-

12/01/2023
12/01/2023
12/01/2023
12/01/2023