বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Bangladesh Food Safety Authority জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, ঢাকা
জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকল সংস্থা, খাদ্যশিল্প ও খাদ্য ব্যবসায়ী এবং সুশীল সমাজের সহযোগিতায় যথাযথ বিজ্ঞানভিত্তিক বিধি-বিধান তৈরি ও কার্যকর প্রয়োগ এবং খাদ্য শৃঙ্খল পরিবীক্ষণ এবং খাদ্য ব্যবস্থাপনার সাথে নিয়োজিত সংস্থাসমূহের কার্যক্রম ফলপ্রসূভাবে সমন্বয়ের মাধ্যমে জীবন ও স্বাস্থ্য সুরক্ষা করা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্দেশ্য ও অঙ্গীকার।
16/10/2023
মনিটরিং কার্যক্রম:
স্থান: জয়পাড়া বাজার, দোহার।
তারিখ: ১২/১০/২০২৩
উপজেলা প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও নিরাপদ খাদ্য পরিদর্শকের সাথে আলোচনা ও পরামর্শক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক জনাব বি. এম. মশিউর রহমানের নেতৃত্বে ঢাকা জেলা নিরাপদ খাদ্য অফিসারের উপস্থিতিতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনটি রেস্তোরাঁ পরিদর্শন করে বেশকিছু ত্রুটি পাওয়া যায়। ইতিপূর্বে সংশোধনের পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করা হলেও কোনো উন্নতি পরিলক্ষিত হয়নি। পুনরায় পরামর্শ ও সংশোধনের জন্য একমাস সময় প্রদান করা হয়।
12/09/2023
সাভার উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা কর্মসূচি
সাভারে নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষকদের নিয়ে জনসচেতনতামুলক কর্মসূচি অনুষ্ঠিত বাংলা ফটো নিউজ : নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা জেলা কার্যালয় আয়োজিত উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক....
03/09/2023
আগস্ট, ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিম্নমানের খাদ্য প্রস্তুত, মজুদ ও বিক্রয়ের অপরাধে ০৬ জেলায় ১৮টি প্রতিষ্ঠানকে ৩৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ - Bangladesh Food Safety Authority ।এছাড়া, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
08/08/2023
শোকবার্তা:
বরগুনা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ এর স্ত্রী জনাব মোর্শেদা আক্তার গতকাল রাত দশটায় বরিশাল ইসলামিয়া হাসপাতালে ইন্তেকাল করেন। এতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃৃপক্ষের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
25/07/2023
মনিটরিং কার্যক্রম: সাভার
তারিখ: ২৩/০৭/২০২৩
কোরবানির মাংস নিরাপদ রাখতে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় করণীয়
01/04/2023
দুধে ভেজাল সংক্রান্ত ১৬১৫৫ এ অভিযোগের ভিত্তিতে ০১/০৪/২০২৩ খ্রি. তারিখে অভিযান পরিচালনা করা হয়।
স্থানঃ কিছুক্ষণ ভবন, আলামিন মাদ্রাসার পাশে, সাভার ইপিজেড এর সামনে, আশুলিয়া, সাভার।
পদক্ষেপঃ
১. অভিযোগকারী এবং অভিযুক্ত ব্যক্তির সামনে দুধের নমুনা সংগ্রহ করা হয় (পরীক্ষার জন্য)।
২. অভিযুক্ত ব্যক্তির খামার পরিদর্শন (রোয়াইল, ধামরাই) করা হয় তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা কার্যালয়ে কর্মরত নিরাপদ খাদ্য অফিসার জনাব মোছাঃ রৌশন আরা বেগমের নের্তৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসলাম উদ্দিন, মনিটরিং অফিসার; সাভার ও ধামরাই উপজেলায় কর্মরত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং সাপোর্টিং স্টাফ।
18/02/2023
গত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সাভার উপজেলা প্রসাশনের হল রুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প কর্তৃক আয়োজিত এবং সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলার জনপ্রতিনিধি, দপ্তর প্রধান, খাদ্য ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিনের জন্য আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত সচিব, জনাব মোঃ ইসমাইল হোসেন এনডিসি, খাদ্য মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মানিত সদস্য জনাব মো: রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সম্মানিত মেয়র জনাব আব্দুল গনি। সভাপতির আসন অলংকৃত করেছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাভার, ঢাকা।
কর্মশালার স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব অমিতাভ মন্ডল, পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে ছিলেন জনাব মোছাঃ রৌশন আরা বেগম, নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
22/11/2022
গত ২১/১১/২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ঢাকা কর্তৃক আয়োজিত সাভার উপজেলার আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাভার,ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ কামরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাভার। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব ফারুক আহমেদ, প্রধান শিক্ষক, আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়, সাভার, ঢাকা। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব মোছাঃ রৌশন আরা বেগম, নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে নিরাপদ খাদ্য কি? খাবার কিভাবে অনিরাপদ হতে পারে? কেন আমাদের নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে? ভেজাল ও দূষিত খাবার গ্রহণ করলে শরীরের কী ক্ষতি হয়, সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ কেন প্রয়োজনীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য সংশ্লিষ্ট সচেতনতামূলক টিভিসি দেখানো হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন লিফলেটও বিতরন করা হয়।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি তাদের বক্তব্যে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতি নেন। স্কুলচত্তরের আশেপাশে র্যালি এবং শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
"নিরাপদ খাদ্য আইন-২০১৩ মেনে চলি
সুস্থ জাতি গঠন করি"
15/11/2022
গত ১৩/১১/২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় ঢাকা কর্তৃক আয়োজিত ধামরাই উপজেলার আব্দুস সোবহান মডেল হাই স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারজানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), ধামরাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহীন আশরাফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ধামরাই। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব সেলিনা আক্তার, প্রধান শিক্ষক, আব্দুস সোবহান মডেল হাই স্কুল। মুল প্রবন্ধ উপস্থাপনা করেন জনাব মোছাঃ রৌশন আরা বেগম, নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা জেলা কার্যালয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
15/11/2022
গত ০৮ নভেম্বর ২০২২ তারিখ মঙ্গলবার ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা কর্তৃক আয়োজিত "জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতামূলক কর্মসূচি" অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
BSL Office Complex, Building No-02(level-4), 119, Kazi Nazrul Islam Sarak, Dhaka-1000
Dhaka
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 00:30 |
| Sunday | 09:00 - 17:00 |
