MD Ashrafur Rahman

MD Ashrafur Rahman

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Ashrafur Rahman, Public & Government Service, Md. Ashrafur Rahman Bony, Dhaka.

Photos from MD Ashrafur Rahman's post 19/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে।

Photos from MD Ashrafur Rahman's post 18/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Rules of Business 1996-এর Rule 3(iv) অনুযায়ী প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে বর্ণিতভাবে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন মর্মে সরকারি গেজেট।

17/02/2026

জীবনের প্রকৃতিই হল একের পর এক সম্ভাবনার দিকে এগিয়ে চলা। অথচ আপনার মনস্তাত্ত্বিক কাঠামো জীবনের চেয়ে চেনা গণ্ডির আরামকেই বেশি পছন্দ করে।

Photos from MD Ashrafur Rahman's post 22/01/2026

ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ জারি।

11/01/2026

জেলা প্রশাসকের অনুমতি ব্যাতিরেকে আবাদযোগ্য জমির উপরি স্তর কর্তন করা দণ্ডনীয় অপরাধ। ( সর্বোচ্চ ২ বৎসর কারাদণ্ড)

Photos from MD Ashrafur Rahman's post 09/01/2026

গুরুত্বপূর্ণ সংশোধন নিবন্ধন আইন ১৯০৮
১.আইনগত অস্পষ্টতা দূর করে
ডিজিটাল মাধ্যমে দলিল দস্তাবেজ নিবন্ধন করা।
২ নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ফলে সৃষ্ট অচলাবস্থা দূর করে ধারা ৫২ক সংশোধন।
নিজ নামে অথবা পৈতৃক জমি হলে পিতার নামে খতিয়ান থাকলে বিক্রি/দান/হেবা করার শব্দ যুক্ত করন(যদি হস্তান্তর লিখলে ভালো হতো।
৩ সাব রেজিস্ট্রার এর অবহেলায় কোন ফি আদায় না হলে সাব রেজিস্ট্রার নিজে থেকে প্রদানের বাধ্যবাধকতা।
৪ বায়না দলিল সম্পাদনের ৩০ দিনের বদলে ৬০ দিনে নিবন্ধন বাধ্যতামূলক
৫ বিদেশে থেকে আগত দলিল ৪ মাসের বদলে ৬ মাসে নিবন্ধন বাধ্যতামূলক
৬ দলিল নিবন্ধনে বিরোধ আপীল ৪৫ দিনে নিস্পত্তি।

09/01/2026

1️⃣ Case (কেস) — মামলা
2️⃣ Lawsuit (ল’স্যুট) — দেওয়ানি মামলা
3️⃣ Arrest (এরেস্ট) — গ্রেপ্তার
4️⃣ Custody (কাস্টডি) — হেফাজত
5️⃣ FIR (এফআইআর) — প্রাথমিক অভিযোগ
6️⃣ Complaint (কমপ্লেইন্ট) — অভিযোগ
7️⃣ Judge (জাজ) — বিচারক
8️⃣ Court (কোর্ট) — আদালত
9️⃣ High Court (হাই কোর্ট) — উচ্চ আদালত
🔟 Supreme Court (সুপ্রিম কোর্ট) — সর্বোচ্চ আদালত
1️⃣1️⃣ Police (পুলিশ) — পুলিশ
1️⃣2️⃣ Charge (চার্জ) — অভিযোগ
1️⃣3️⃣ Charge sheet (চার্জশিট) — অভিযোগপত্র
1️⃣4️⃣ Lawyer (লইয়ার) — আইনজীবী
1️⃣5️⃣ Advocate (অ্যাডভোকেট) — উকিল
1️⃣6️⃣ Hearing (হিয়ারিং) — শুনানি
1️⃣7️⃣ Remand (রিমান্ড) — জিজ্ঞাসাবাদের হেফাজত
1️⃣8️⃣ Detention (ডিটেনশন) — আটক
1️⃣9️⃣ Trial (ট্রায়াল) — বিচার কার্যক্রম
2️⃣0️⃣ Verdict (ভারডিক্ট) — রায়
2️⃣1️⃣ Bail (বেইল) — জামিন
2️⃣2️⃣ Bail application (বেইল অ্যাপ্লিকেশন) — জামিন আবেদন
2️⃣3️⃣ Bail bond (বেইল বন্ড) — জামিননামা
2️⃣4️⃣ Bail granted (বেইল গ্রান্টেড) — জামিন মঞ্জুর
2️⃣5️⃣ Bail rejected (বেইল রিজেক্টেড) — জামিন নামঞ্জুর
2️⃣6️⃣ Interim bail (ইন্টারিম বেইল) — অন্তর্বর্তী জামিন
2️⃣7️⃣ Anticipatory bail (অ্যান্টিসিপেটরি বেইল) — আগাম জামিন
2️⃣8️⃣ Warrant (ওয়ারেন্ট) — গ্রেপ্তারি পরোয়ানা
2️⃣9️⃣ Summon (সামন) — তলব
3️⃣0️⃣ Notice (নোটিশ) — নোটিশ
3️⃣1️⃣ Evidence (এভিডেন্স) — প্রমাণ
3️⃣2️⃣ Witness (উইটনেস) — সাক্ষী
3️⃣3️⃣ Statement (স্টেটমেন্ট) — জবানবন্দি
3️⃣4️⃣ Confession (কনফেশন) — স্বীকারোক্তি
3️⃣5️⃣ Investigation (ইনভেস্টিগেশন) — তদন্ত
3️⃣6️⃣ Inquiry (ইনকোয়ারি) — অনুসন্ধান
3️⃣7️⃣ Crime (ক্রাইম) — অপরাধ
3️⃣8️⃣ Criminal (ক্রিমিনাল) — অপরাধী
3️⃣9️⃣ Accused (অ্যাকিউজড) — অভিযুক্ত
4️⃣0️⃣ Victim (ভিকটিম) — ভুক্তভোগী
4️⃣1️⃣ Punishment (পানিশমেন্ট) — শাস্তি
4️⃣2️⃣ Sentence (সেন্টেন্স) — দণ্ড
4️⃣3️⃣ Life imprisonment (লাইফ ইমপ্রিজনমেন্ট) — যাবজ্জীবন কারাদণ্ড
4️⃣4️⃣ Fine (ফাইন) — জরিমানা
4️⃣5️⃣ Appeal (অ্যাপিল) — আপিল
4️⃣6️⃣ Petition (পিটিশন) — আবেদন
4️⃣7️⃣ Affidavit (অ্যাফিডেভিট) — হলফনামা
4️⃣8️⃣ Law (ল’) — আইন
4️⃣9️⃣ Legal notice (লিগ্যাল নোটিশ) — আইনি নোটিশ
5️⃣0️⃣ Constitution (কনস্টিটিউশন) — সংবিধান
5️⃣1️⃣ Section (সেকশন) — ধারা
5️⃣2️⃣ Act (অ্যাক্ট) — আইন
5️⃣3️⃣ Ordinance (অর্ডিন্যান্স) — অধ্যাদেশ
5️⃣4️⃣ Code (কোড) — বিধি
5️⃣5️⃣ Penal code (পিনাল কোড) — দণ্ডবিধি
5️⃣6️⃣ Civil case (সিভিল কেস) — দেওয়ানি মামলা
5️⃣7️⃣ Criminal case (ক্রিমিনাল কেস) — ফৌজদারি মামলা
5️⃣8️⃣ Jurisdiction (জুরিসডিকশন) — এখতিয়ার
5️⃣9️⃣ Bench (বেঞ্চ) — বিচারক প্যানেল
6️⃣0️⃣ Bar Association (বার অ্যাসোসিয়েশন) — আইনজীবী সমিতি
6️⃣1️⃣ Public prosecutor (পাবলিক প্রসিকিউটর) — রাষ্ট্রপক্ষের আইনজীবী
6️⃣2️⃣ Defense lawyer (ডিফেন্স লইয়ার) — আসামিপক্ষের আইনজীবী
6️⃣3️⃣ Cross-examination (ক্রস এক্সামিনেশন) — জেরা
6️⃣4️⃣ Objection (অবজেকশন) — আপত্তি
6️⃣5️⃣ Order (অর্ডার) — আদালতের আদেশ
6️⃣6️⃣ Judgment (জাজমেন্ট) — রায়
6️⃣7️⃣ Legal aid (লিগ্যাল এইড) — আইনগত সহায়তা
6️⃣8️⃣ Evidence Act (এভিডেন্স অ্যাক্ট) — সাক্ষ্য আইন
6️⃣9️⃣ Habeas Corpus (হ্যাবিয়াস কর্পাস) — বেআইনি আটক সংক্রান্ত আবেদন
7️⃣0️⃣ Contempt of court (কনটেম্পট অব কোর্ট) — আদালত অবমাননা
7️⃣1️⃣ FIR copy (এফআইআর কপি) — এফআইআর অনুলিপি
7️⃣2️⃣ Police station (পুলিশ স্টেশন) — থানা
7️⃣3️⃣ Case diary (কেস ডায়েরি) — মামলা নথি
7️⃣4️⃣ Seizure list (সিজার লিস্ট) — জব্দ তালিকা
7️⃣5️⃣ Charge framing (চার্জ ফ্রেমিং) — অভিযোগ গঠন
7️⃣6️⃣ Acquitted (অ্যাকুইটেড) — খালাসপ্রাপ্ত
7️⃣7️⃣ Convicted (কনভিক্টেড) — দোষী সাব্যস্ত
7️⃣8️⃣ Pending case (পেন্ডিং কেস) — বিচারাধীন মামলা
7️⃣9️⃣ Legal procedure (লিগ্যাল প্রসিডিউর) — আইনি প্রক্রিয়া
8️⃣0️⃣ Justice (জাস্টিস) — ন্যায়বিচার
8️⃣1️⃣ Rule of law (রুল অব ল’) — আইনের শাসন
8️⃣2️⃣ Investigation officer (ইনভেস্টিগেশন অফিসার) — তদন্ত কর্মকর্তা
8️⃣3️⃣ Police report (পুলিশ রিপোর্ট) — পুলিশ প্রতিবেদন
8️⃣4️⃣ Arrest warrant (এরেস্ট ওয়ারেন্ট) — গ্রেপ্তারি পরোয়ানা
8️⃣5️⃣ Search warrant (সার্চ ওয়ারেন্ট) — তল্লাশি পরোয়ানা
8️⃣6️⃣ Public interest litigation (পিআইএল) — জনস্বার্থ মামলা
8️⃣7️⃣ Legal rights (লিগ্যাল রাইটস) — আইনি অধিকার
8️⃣8️⃣ Fundamental rights (ফান্ডামেন্টাল রাইটস) — মৌলিক অধিকার
8️⃣9️⃣ Law enforcement (ল’ এনফোর্সমেন্ট) — আইন প্রয়োগ
9️⃣0️⃣ Prosecution (প্রসিকিউশন) — রাষ্ট্রপক্ষ
9️⃣1️⃣ Defense (ডিফেন্স) — আত্মপক্ষ সমর্থন
9️⃣2️⃣ Court order (কোর্ট অর্ডার) — আদালতের আদেশ
9️⃣3️⃣ Case dismissed (কেস ডিসমিসড) — মামলা খারিজ
9️⃣4️⃣ Legal system (লিগ্যাল সিস্টেম) — বিচার ব্যবস্থা
9️⃣5️⃣ Evidence submission (এভিডেন্স সাবমিশন) — প্রমাণ দাখিল
9️⃣6️⃣ Judicial system (জুডিশিয়াল সিস্টেম) — বিচার বিভাগ
9️⃣7️⃣ Rule (রুল) — বিধি
9️⃣8️⃣ Regulation (রেগুলেশন) — প্রবিধান
9️⃣9️⃣ Justice delayed (জাস্টিস ডিলেইড) — বিলম্বিত বিচার
🔟0️⃣Justice denied (জাস্টিস ডিনাইড) — ন্যায়বিচার বঞ্চিত

07/01/2026

জমির দলিলে ব্যবহৃত ১৩০টি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিন ।
প্রতিটি শিক্ষিত মানুষের জন্য এই শব্দগুলোর অর্থ জানাটা খুব জরুরি!
''''''''''"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
১। মৌজা = গ্রাম।
২। জে.এল নং = মৌজা নং/গ্রাম নম্বর।
৩। ফর্দ = দলিলের পাতা।
৪। খং = খতিয়ান।
৫। সাবেক = আগের/পূর্বের বুজায়
৬। হাল = বর্তমান।
৭। বং = বাহক, অর্থাৎ যিনি নিরক্ষর ব্যক্তির নাম লিখে।
৮। নিং = নিরক্ষর।
৯। গং = আরো অংশীদার আছে।
১০। সাং = সাকিন/গ্রাম।
১১। তঞ্চকতা = প্রতারণা।
১২। সনাক্তকারী = যিনি বিক্রেতাকে চিনে।
১৩। এজমালী = যৌথ।
১৪। মুসাবিদা = দলিল লেখক।
১৫। পর্চা = বুঝারতের সময় প্রাথমিক খতিয়ানের যে নকল দেওয়া হয় তাকে পর্চা বলে।
১৬। বাস্তু = বসত ভিটা।
১৭। বাটোয়ারা = বন্টন।
১৮। বায়া = বিক্রেতা।
১৯। মং = মবলগ/মোট
২০। মবলক = মোট।
২১। এওয়াজ = সমপরিমাণ কোন কিছু বদলে সমপরিমাণ কোন কিছু বদল করাকে এওয়াজ বলে।
২২। হিস্যা = অংশ।
২৩। একুনে = যোগফল।
২৪। জরিপ = পরিমাণ।
২৫। এজমালী = কোনো ভূমি বা জোতের একাধিক শরীক থাকিলে তাহাকে এজমালী সম্পত্তি বা এজমালী জোত বলে।
২৬। চৌহদ্দি = সীমানা।
২৭। সিট = নকশার অংশ বা মৌজার অংশের নকশাকে সিট বলে।
২৮। দাখিলা = খাজনার রশিদ।
২৯। নক্সা = ম্যাপ।
৩০। নল = জমি পরিমাপের নিমিত্তে তৈরী অংশ দণ্ড।
৩১। নাল = চাষাবাদের উপযোগী ভূমি।
৩২। পিং = পিতা।
৩৩। জং = স্বামী।
৩৪। দাগ নং = জমির নম্বর।
৩৫। এতদ্বার্থে = এতকিছুর পর।
৩৬। পত্র মিদং = পত্রের মাধ্যমে।
৩৭। স্বজ্ঞানে = নিজের বুঝ মতে।
৩৮। সমূদয় = সব কিছু।
৩৯। ইয়াদিকৃত = পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করিলাম।
৪০। পত্র মিদং = পত্রের মাধ্যমে।
৪১। বিং = বিস্তারিত।
৪২। দং = দখলকার।
৪৩। পত্তন = সাময়িক বন্দোবস্ত।
৪৪। বদল সূত্র = এক জমি দিয়া অন্য জমি গ্রহণ করা।
৪৫। মৌকুফ = মাপ। রোক = নগদ।
৪৬। দিশারী রেখা = দিকনির্দেশনা।
৪৭। ভায়া = বিক্রেতার পূর্বের ক্রয়কৃত দলিল।
৪৮। দান সূত্র = কোনো ভূমি দলিল মূলে দান করিলে দান গ্রহণকারী দান সূত্রে ভূমির মালিক বলিয়া গন্য হয়।
৪৯। দাখিল খারিজ = কোনো জোতের ভূমি ও জমা হইতে কতেকাংশ ভূমির খরিদ্দার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যাক্তিকে পৃথকভাবে নাম জারি করিয়া দিলে তাহাকে দাখিল খারিজ বলে।
৫০। তফসিল = তালিকা, কোনো দলিলের নিম্নভাগে লিখিত সম্পত্তির তালিকাকে তফসিল বলে।
৫১। খারিজ = যখন কোনো সরকার বা জমিদার কোনো প্রজাকে তাহার অংশীদারের জমা হইতে পৃথকভাবে খাজনা দিবার অনুমতি দেন তখন তাহাকে খারিজ বলে।
৫২। খতিয়ান = প্রত্যেক মৌজার এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে রেকর্ড সৃষ্টি করা হয় তাহাকে খাতিয়ান বলা হয়। খতিয়ানে তৌজি নম্বর, পরগনার নাম, জে.এল বা গ্রামের নাম, খতিয়ান নম্বর, স্বত্ত্বের বিবরণ মালিকের নাম, তাহার পিতা ও গ্রামের নাম, দাগ নম্বর, প্রত্যেক দাগের উত্তর সীমানা, ভূমির প্রকার অর্থাৎ (ডাঙ্গা, ধানী, ডোবা, পতিত, গর্ত, হালট, ইত্যাদি) দখলকারের নাম, ভূমির ষোল আনা পরিমাণ, হিস্যা ও হিস্যা মত পরিমাণ একর লিখিত থাকে।
৫৩। জরিপ = সাধারণত কর নির্ধারণ ভিত্তিতেই এই সার্ভে করা হইয়া থাকে।
৫৪। এওয়াজ সূত্র = সমপরিমাণ কোনো ভূমি বা জিনিসের বদলে সমপরিমাণ কোনো ভূমি বা জিনিস প্রাপ্ত হইলে তাহাকে এওয়াজ সূত্রে প্রাপ্ত বলা হয় ইহাকে বদল সূত্রও বলে।
৫৫। অছিয়তনামা = যদি কোনো ব্যাক্তি মৃত্যুর পূর্বে তাহার ওয়ারিশ বা আত্বীয় স্বজনকে তার স্থাবর- অস্থাবর সম্পত্তির বাটোয়ারা সম্পর্কে দলিল মূলে কোনো নির্দেশ দিয়া যান তবে তাহাকে অছিয়তনামা বলে। মৃত্যুর পর উক্ত অছিয়ত প্রবলের জন্য জেলা জজ সাহেব হইতে অনুমতি লইতে হয় হিন্দু ধর্মে উহাকে উইল বলে।
৫৬। তফসিল = বিক্রিত জমির তালিকা।
৫৭। নামজারী = অন্যান্য অংশীদার থেকে নিজের নাম খতিয়ানে খোলাকে নামজারী বলে।
৫৮। অধীনস্থ স্বত্ত্ব = উপরিস্থিত স্বত্ব বা জমিদারী স্বত্বের অধীনে কোনো স্বত্ত্ব সৃষ্টি করিলে তাহাকে অধীনস্থ স্বত্ত্ব বা নীচস্থ স্বত্ত্ব বলে।
৫৯। আলামত = ম্যাপের মধ্যে গাছপালা, বাড়ীঘর, মন্দির, মসজিদ, গোরস্থান, জলভূমি, ইত্যাদি বুঝাইবার জন্য ব্যবহৃত চিহ্নকে আলামত বলে।
৬০। আমলনামা = কোনো ব্যক্তি অন্যের নিকট হইতে কোনো ভূমি নিলাম বা খোস – খরিদ করিয়া ভূমিতে দখল লওয়ার যে দলিল প্রাপ্ত হয় তাহাকে আমনামা বলে।
৬১। আসলি = মূল ভূমি।
৬২। আধি = উৎপন্ন ফসলের অর্ধেক ভূমির মালিক, অর্ধেক প্রজায় রাখিলে তাহাকে আধি বা বর্গ বলে।
৬৩। ইজারা = ঠিকা। নির্দিষ্ট খাজনায় নির্দিষ্ট সময়ের জন্য তালুক বা মহলাদির বন্দোবস্ত দেওয়া বা নেওয়া।
৬৪। ইয়াদদন্ত = স্মারকলিপি।
৬৫। ইন্তেহার = ঘোষণাপত্র।
৬৬। এস্টেট = ১৭৯৩ সালে সরকার বাহাদুর যে সমস্ত মহাল স্থায়ীভাবে বন্দোবস্ত দিয়াছেন তাহাদিগকে জমিদারী বা এস্টেট বলে।
৬৭। ওয়াকফ = ধর্মীয় কাজের উদ্দেশ্যে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তি।
৬৮। কিত্তা = চারিটি আইন দ্বারা বেষ্টিত ভূমি খন্ডকে এক একটি কিত্তা বা পট বলে।
৬৯। কিস্তোয়ার জরিপ = গ্রামের অন্তর্গত জমিগুলো কিত্তা কিত্তা করে জরিপ করার নাম কিস্তোয়ার
৭০। কিস্তি = নির্দিষ্ট তারিখ অনুযায়ী টাকা দিবার অঙ্গীকার বা ব্যবস্থা।
৭১। কায়েম স্বত্ত্ব = চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া ভূমিকে কায়েম স্বত্ত্ব বলে।
৭২। কবুলিয়ত = মালিকের বরাবরে স্বীকারোক্তি করিয়া কোনো দলিল দিলে তাহাকে বকুলিয়ত বলে। কবুলিয়াত নানা প্রকার। যথা- রায়তি, দর রায়তি, কোর্ফা ও আদি বর্গা কবুলিয়াত।
৭৩। কটকোবালা = সুদের পরিবর্তে মহাজনের দখলে জমি দিয়া টাকা কর্জ করত: যে দলিল দেওয়া হয় তাহাকে কটকোবালা বল।
৭৪। কান্দা = উচ্চ ভূমি। গোবামের সন্নিকটস্থ ভূমিকেও কান্দা বলে।
৭৫। কিসমত = মৌজার অংশকে কিসমত বলে।
৭৬। কোলা ভূমি = বসত বাড়ীর সংলগ্ন নাল জমিকে কোলা ভূমি বলে।
৭৭। কোল = নদীর কোনো ছোট অংশ তাহার প্রধান স্রোতের সহিত বা হইতে সংযুক্ত হইয়া গেলে তাহাকে কোল বলে।
৭৮। খানাপুরী = প্রাথমিক স্বত্ত্ব লিপি। ইহা রেকর্ড অব রাইটস তৈরির ধাপ। খসড়া ও খতিয়ানের কলাম বা ঘর পূরণ করাই ইহার কাজ।
৭৯। খামার = ভূম্যধিকারী খাস দখলীয় ভূমিকে খামার, খাস-খামার, নিজ জোত বা কমত বলে।
৮০। খাইখন্দক = ডোবগর্ত, খাল, নালা ইত্যাদি চাষের অযোগ্য ভূমিকে খাইখন্দক বলে।
৮১। খিরাজ = কর, খাজনা।
৮২। খানে খোদা = মসজিদ।
৮৩। খসড়া = জমির মোটামুটি বর্ণনা।
৮৪। গর বন্দোবস্তি = যে জমির কোনো বন্দোবস্ত দেওয়া হয় নাই।
৮৫। গরলায়েক পতিত = খাল, নালা, তীরচর, ঝাড়, জঙ্গল ইত্যাদি অনাবাদি ভূমিকে গরলায়েক পতিত বলে।
৮৬। গির্বি = বন্ধক।
৮৭। চক = থক বসত ম্যাপের এক একটি পটকে চক বলে।
৮৮। জমা বন্দী = খাজনার তালিকা।
৮৯। চাকরাণ = জমিদার বাড়ীর কাজ-কর্ম নির্বাহ করণার্থে ভোগ-দখল করিবার নিমিত্তে যে জমি দেওয়া হয় তাহাকে চাকরাণ বলে।
৯০। চাঁদা = জরিপ কার্যে নির্দিষ্ট করা স্টেশনকে চাঁদা বলে।
৯১। চটান = বাড়ীর সন্নিকটস্থ উচ্চ পতিত স্থানকে চটান বলে।
৯২। চালা = উচ্চ আবাদি ভূমি (পুকুরের পাড় ইত্যাদি)
৯৩। চর = পলিমাটি গঠিত ভূমি।
৯৪। জবর-দখল = জোরপূর্বক দখল।
৯৫। জমা = এক বা একাধিক ভূমির জন্য একত্রে যে খাজনা দেওয়া হয় তাহাকে এক একটি জমা বলে।
৯৬। জোত = এক প্রকার প্রজাস্বত্ত্ব।
৯৭। জজিরা = নাব্য নদীতে যে দ্বীপ গঠিত হয় তাহাকে জজিরা বলে।
৯৮। জায়সুদী = হস্তান্তরকরণ ক্ষমতা ব্যতীত কিয়ং কালের জন্য বন্ধক। অর্থাৎ মহাজনের নিকট বন্ধক দিয়া যদি এই মর্মে টাকা কর্জ করা যায়, যে যতদিন পর্যন্ত আসল টাকা পরিশোধ না হইবে ততদিন পর্যন্ত মহাজন উক্ত জমি ভোগ-দখল করিতে থাকিবেন, তবে তাহাকে জায়সুরি বলে।
৯৯। জালি = এক প্রকার ধান যাহা জলাভূমিতে জন্মে।
১০০। টেক = নদী ভগ্নস্থান ভরাট হইয়া যে পয়স্তি উৎপন্ন হয় তাহাকে টেক বলে।
১০১। টাভার্স = ঘের জরিপ।
১০২। ঠিকা রায়ত = নির্দিষ্ট মেয়াদে সাময়িকভাবে দখলকারকে ঠিক রায়ত বলে অথবা যে রায়তের কোনো দখলি স্বত্ত্ব নেই।
১০৩। ঢোল সহরত = কোনো ক্রোক, নিলাম ইস্তেহার বা দখলি পরওয়ানা সরজমিনে ঢোল পিটাইয়া জারি করাকে ঢোল সহরত বলে।
১০৪। তামিল = আদেশ মোতাবেক রেকর্ড সংশোধন করা।
১০৫। তামাদি = খাজনা আদায় করার নির্দিষ্ট সময় অতিক্রম হইলে তাহাকে তামাদি বলে।
১০৬। তুদাবন্দী = সীমানা নির্দেশ।
১০৭। তহশিল = খাজনাদি আয়ের নিমিত্ত নির্দিষ্ট এলাকাকে তহশিল বলে।
১০৮। তলবানা = সমন জারির সময় পিয়নকে প্রদত্ত ফিস।
১০৯। তলববাকী = বকেয়া খাজনা আদায়ের কিস্তি।
১১০। তালুক = নিম্নস্থ স্বত্ত্ব।
১১১। তরমিম = শুদ্ধকরণ।
১১২। তরতিব = শৃংখলা।
১১৩। তৌজি = ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তীয় ভূমির জন্য কালেক্টরীতে যে রেজিষ্ট্রী বই থাকে তাহাকে তৌজি বলে। প্রত্যেক তৌজির ক্রমিক নম্বর থাকে। জমিদারের অধীন প্রজার জোতকেও তৌজি বলা হয়।
১১৪। দিয়ারা = পলিমাটি দ্বারা গঠিত চর।
১১৫। দর পত্তনী = পত্তনীর অধীন।
১১৬। দখলী স্বত্ত্ব বিশিষ্ট প্রজা = দখলদার হিসেবে যে প্রজার স্বত্ত্ব আছে।
১১৭। দশসালা বন্দোবস্ত = দশ বৎসরের মেয়াদে বন্দোবস্ত দেওয়াকে দশসালা বন্দোবস্ত বলে।
১১৮। দিয়ারা = পলিমাটি দ্বারা গঠিত চর।
১১৯। দাগ নম্বর = মৌজা নকশায় প্রত্যেক প্লটের যে সিরিয়াল নম্বর বসান হয়,তাহাকে দাগ নম্বর বলে।
১২০। দরবস্ত = সমুদয়।
১২১। নথি = রেকর্ড।
১২২। দেবোত্তর = দেবতাদিগকে প্রদত্ত নিষ্কর ভূমি।
১২৩। দেবিচর = যে সকল বালুচর সাধারণ জোয়ারের পানিতে ডুবিয়া যায় তাহাদিগকে দেবিচর বলে।
১২৪। দিঘলি = নির্দিষ্ট পরিমাণ খাজনা আদায়কারী একপ্রকার প্রজা।
১২৫। নক্সা ভাওড়ন = পূর্ব জরিপ অনুসারে গ্রামের সীমাগুলো এখন আর ঠিক মতো পাওয়া যায় না। ফলে সীমানা লইয়া প্রায়ই জমিদারের মধ্যে ঝগড়া বাঁধে। পূর্বের ফিল্ডবুক অনুসারে প্রত্যেক লাইনের মাপ ও বিয়ারিং লইয়া, লাইনটি প্রথমে যেখানে যেভাবে ছিল, তা চিহ্নিত করিয়া, কোন জমি কোন মৌজার অন্তর্গত,তাহা ঠিক করার নামই,নক্সা ভাওড়ান বা রিলেইং বাউন্ডারীজ।
১২৬। নামজারী = ভূম্যধিকারী সরকারের সাবেক নামের পরিবর্তে খরিদ্দার অথবা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ব্যক্তির নাম রেজিস্ট্রী করাকে নামজারী বলে।
১২৭। নাম খারিজ বা জমা খারিজ = ১৬ আনা জোতার মোট জমা হইতে নামজারীকৃত ওয়ারিশ বা খরিদ্দারের দখলীয় জমির জমা ১৬ আনা জোতার জমার হার অনুসারে জাম ভাগ করিয়া দিয়া পৃথক জমা সৃষ্টি করাকে নাম খারিজ বা জাম খারিজ বলে।
১২৮। হেবা বিল এওয়াজ = কোন জিনিসের পরিবর্তে ভূমি/জমি দান করাকে হেবা বিল এওয়াজ বলে।
১২৯। বাটা দাগ = কাটা দাগ এটি ভগ্নাংশ আকারে থাকে, যার উপরের সংখ্যা আগের দাগ এবং নিচের সংখ্যা এই দাগের বাটা।
১৩০। অধুনা = বর্তমান।

06/01/2026

নকল/ভূয়া দাখিলা সংক্রান্ত ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি।

06/01/2026

মোবাইল অ্যাপেই এখন জমির নামজারি: ভোগান্তিহীন স্মার্ট সমাধান

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমি ব্যবস্থাপনা এখন আরও সহজ ও জনবান্ধব। জমির মালিকানা পরিবর্তনের জন্য নামজারি বা মিউটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। আগে এই কাজের জন্য বারবার ভূমি অফিসে ধর্না দিতে হতো, যা ছিল সাধারণ মানুষের জন্য সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এই ভোগান্তি দূর করতে ভূমি মন্ত্রণালয় চালু করেছে "Namjari" (নামজারি) মোবাইল অ্যাপ। এখন আর কোনো মধ্যস্থতাকারী বা দালাল নয়, নিজের স্মার্টফোন ব্যবহার করেই ঘরে বসে নিরাপদে নামজারির আবেদন সম্পন্ন করা সম্ভব।

নামজারি অ্যাপের বিশেষ সুবিধা ও উপকারিতা:
এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে একজন নাগরিক নিচের সুবিধাগুলো পাবেন:
১. ঘরে বসে সেবা: ভূমি অফিসে না গিয়ে যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা আবেদন করার সুযোগ।
২. স্বচ্ছতা ও নিরাপত্তা: দালালের খপ্পর বা অতিরিক্ত টাকা খরচের ভয় নেই। সরকার নির্ধারিত ফি দিয়েই কাজ করা যায়।
৩. সহজ ফাইল আপলোড: স্ক্যানার মেশিনের প্রয়োজন নেই, মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলে সরাসরি অ্যাপে দলিল আপলোড করা যায়।
৪. রিয়েল-টাইম ট্র্যাকিং: আপনার আবেদনটি এসিল্যান্ড নাকি তহশিল অফিসে আটকে আছে, তা অ্যাপের মাধ্যমেই দেখা যায়।
৫. অনলাইন পেমেন্ট ও ডেলিভারি: ফি পরিশোধ থেকে শুরু করে চূড়ান্ত খতিয়ান (পর্চা) ও ডি.সি.আর সংগ্রহ—সবই অ্যাপ থেকে ডাউনলোড করা সম্ভব।
অ্যাপ দিয়ে নামজারি আবেদনের নিয়ম (ধাপে ধাপে)
নিচে অ্যাপটি ব্যবহার করে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া তুলে ধরা হলো:

১. অ্যাপ ডাউনলোড ও প্রস্তুতি
প্রথমে গুগল প্লে-স্টোর (Google Play Store) থেকে "Namjari" বা "Smart Land Seba" অ্যাপটি ইন্সটল করে নিন। আবেদন শুরু করার আগে আপনার ছবি, এনআইডি, জমির দলিল, খতিয়ান এবং খাজনার দাখিলার ছবি মোবাইলে তুলে প্রস্তুত রাখুন।

২. নিবন্ধন ও লগ-ইন
অ্যাপটি ওপেন করে "নাগরিক" অপশনে যান। আপনার সচল মোবাইল নম্বর ও এনআইডি (NID) নম্বর দিয়ে খুব সহজেই নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে শুধু মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করলেই হবে।

৩. আবেদন ফরম পূরণ
অ্যাপের ড্যাশবোর্ড থেকে "নামজারি আবেদন" বাটনে ক্লিক করুন। এরপর নির্দেশিত তথ্যগুলো ধাপে ধাপে পূরণ করুন:
• জমির লোকেশন: জমির বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা অ্যাপ থেকে সিলেক্ট করুন।
• মালিকানার তথ্য: আবেদনকারী হিসেবে আপনার তথ্য (এনআইডি থেকে অটোমেটিক আসবে) এবং যার কাছ থেকে জমি পেয়েছেন (দাতা/বিবাদী) তার তথ্য দিন।
• জমির তফসিল: জমির খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং দলিলে উল্লিখিত জমির পরিমাণ সঠিকভাবে লিখুন।

৪. কাগজপত্র আপলোড (সংযুক্তি)
ফরম পূরণের পর অ্যাপের "সংযুক্তি" অপশনে গিয়ে গ্যালারি থেকে ১ নম্বর ধাপে প্রস্তুত রাখা দলিল, খতিয়ান ও অন্যান্য কাগজপত্রের ছবিগুলো আপলোড করে দিন।

৫. ফি পরিশোধ (৭০ টাকা)
সব তথ্য ঠিক থাকলে 'দাখিল করুন' বাটনে চাপ দিন। অ্যাপ আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। সেখান থেকে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি ৭০ টাকা পরিশোধ করুন।

৬. ট্র্যাকিং ও শুনানি
ফি জমা দেওয়ার পর আপনি একটি ট্র্যাকিং আইডি পাবেন। এটি দিয়ে অ্যাপের "আবেদনের অবস্থা" মেনু থেকে ফাইলের বর্তমান অবস্থান দেখতে পারবেন। এসিল্যান্ড অফিস থেকে যাচাই শেষে অ্যাপের নোটিফিকেশন বা এসএমএস-এর মাধ্যমে আপনাকে শুনানির তারিখ জানানো হবে।

৭. চূড়ান্ত অনুমোদন ও খতিয়ান সংগ্রহ
শুনানি শেষে নামজারি অনুমোদিত হলে, অ্যাপে ঢুকে চূড়ান্ত ফি ১,১০০ টাকা অনলাইনে পরিশোধ করুন। পেমেন্ট সফল হওয়ার সাথে সাথেই অ্যাপ থেকে QR Code যুক্ত নামজারি খতিয়ান এবং DCR ডাউনলোড করে প্রিন্ট করে নিন।
প্রযুক্তি ব্যবহার করে আপনার মূল্যবান সময়ের সাশ্রয় করুন এবং ভূমি সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলুন

06/01/2026

শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫ জারী করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

05/01/2026

খাজনা রশিদের চেক জাল কিনা ভূমি অ্যাপে যাচাই করা যাবে। প্রায়শই খাজনার চেক জাল হচ্ছে। কিউআর কোড স্ক্যান করেও জাল বোঝা যায়না। প্রতারক চক্র খু্বই স্মার্ট। আমাদেরকেও সচেতন হতে হবে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Md. Ashrafur Rahman Bony
Dhaka