31/08/2021
Ayman Rahaman
The Official Page of Ayman Rahaman, Social Activist Thinker.
31/08/2021
মুসলমানদের হারানো সোনালী অতীত
- আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী
#আর্কাইভ_থেকে
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সাথী মেধা যাচাই পরীক্ষা ২০২১ এর উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী।
॥ আশুরার তাৎপর্য, শিক্ষা, করণীয় ও বর্জনীয় ॥
হিজরী ক্যালেন্ডারের প্রথম মাস মুহাররম। এটি হারাম মাস তথা পবিত্র মাসের অন্তর্ভূক্ত। হাদিসে এ মাসকে ‘শাহরুল্লাহ’ অর্থাৎ আল্লাহর মাস বলে উল্লেখ করা হয়েছে। মুহাররমের ১০ তারিখকেই আশুরা বলা হয়।
রমজানের রোযা ফরয হওয়ার আগে আশুরার রোযা ফরয ছিল। যখন রমজানের রোযার বিধান নাযিল হয়, তখন থেকে আশুরার রোযাকে নফল করে দেয়া হয়েছে। [আবু দাউদ]
মুহাররম মাসের রোজাকে রাসুলুল্লাহ (ﷺ) রমজানের পর সর্বাধিক উত্তম রোজা বলে অভিহিত করেছেন।
[মুসলিম]
মুসা (আ:) ও বনি ঈসরাইলকে এই দিনে আল্লাহ তা’আলা ফিরআউনের অত্যাচারের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। [বুখারী]
মদীনার ই/হুদীরা শুকরিয়া স্বরুপ এই দিনে রোজা রাখতো। আল্লাহর রাসুল (ﷺ) এই নেক আমলে নিজেদেরকে অধিক হকদার হিসেবে উল্লেখ করে, নিজেও সাহাবীদেরকে নিয়ে এই দিনে রোজা রাখেন। পাশাপাশি ই/হুদীদের সাথে সামঞ্জস্য এড়াতে, পরবর্তী বছর থেকে আশুরার আগে বা পরে আরো একটি অতিরিক্ত রোযা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। [মুসলিম]
আশুরার দিনের সিয়াম পালনের মাধ্যমে, রাসুল (ﷺ) আল্লাহ তা’আলার নিকট বিগত বছরের গুনাহ মাফের প্রত্যাশা রেখেছেন। [মুসলিম]
শিক্ষা:
আল্লাহর শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম হচ্ছে— তাঁর প্রতি পরিপূর্ণ সমর্পিত হওয়া ও তাঁর আনুগত্যে নিজেকে উজাড় করে দেয়া। এর নমুনা স্বরুপ নফল রোজা পালন করা।
আশুরার ব্যাপারে রাসুল (ﷺ) এর দিকনির্দেশনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে— ইগো পরিহার, অন্যের ভালো কাজের স্বীকৃতি এবং ইয়া/হুদ নাসা/রাদের থেকে ব্যতিক্রম ও স্বতন্ত্র ঐতিহ্য লালন।
পরবর্তীতে আশুরার দিনে কারবালায় ঘটে যাওয়া ইমাম হোসাইন (রা:) এর ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে— অন্যায় ও জুলুমের ব্যাপারে আপোষহীন মনোভাব বজায় রাখা।
করণীয়:
নফল সিয়াম পালন ও ইমানী চেতনায় উদ্বুদ্ধ হওয়া।
বর্জনীয়:
তাজিয়া, মার্সিয়া, শোক পালন, এই দিনে বিয়ে শাদীকে অমঙ্গলজনক মনে করা, এ দিনে ভালো খাবার দাবারের আয়োজন করলে বছর জুড়ে ভালো খাবার দাবারের ব্যবস্থা হবে ইত্যাদি ধারণা করা।
17/08/2021
আরবি মাসসমূহ
- হারাম মাস
- সাধারণ মাস
15/08/2021
সারা বিশ্বের মিডিয়ার একটাই প্রশ্ন, তাদের এত শক্তি কোথা থেকে আসে?
আল্লাহ তায়ালার ওয়াদা-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
হে ইমানদারগন যদি তোমারা ইমান আর নেক-আমলের মাধ্যমে আল্লাহ তায়ালাকে সাহায্য কর, আল্লাহ তায়ালা তোমাদের সাহায্য করবেন। আর আল্লাহ তায়ালা যখন সাহায্য করবেন তোমাদের ক্বদমকে আল্লাহ তায়ালার দ্বীনের উপর মজবুত করে দিবেন।
[সূরা মুহাম্মাদ - ৭]
আল্লাহ তায়ালা আরো বলেন-
وَمَنۡ يَّتَوَلَّ اللّٰهَ وَ رَسُوۡلَهٗ وَالَّذِيۡنَ اٰمَنُوۡا فَاِنَّ حِزۡبَ اللّٰهِ هُمُ الۡغٰلِبُوۡنَ
যারা অভিবাবক মানবে আল্লাহ তায়ালাকে, অভিবাবক মানবে রাসূলুল্লাহ ﷺ কে এবং রাসূলুল্লাহ ﷺ এর উম্মতের ইমানদারদেরকে নেতা মানবে তারাই আল্লাহর দল, তাদের বিজয় আসবে আল্লাহ তায়ালার পক্ষ থেকে।
[সূরা মা'য়িদাহ - ৫৬]
দুনিয়ার কোন জা লে ম কোন অ প শক্তি তাদের বিজয়কে ঠেকাতে পারেনাই, পারেনা, পারবেনা। আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আজকে আমরা আরো একবার অনুভব করতে পারলাম। আজকে আমরা আরো একবার অনুভব করতে পারলাম।
শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মরণে গান
"প্রিয় মালেক"
শিল্পী : মোসাদ্দেক হোসেন
গীতিকার : জাকারিয়া আল হোসাইন
সুরকার : ইয়ামিন ইসলাম
.....গানের কথা..........
মালেক তুমি প্রিয় মালেক
আমার মনো ধ্যান
তোমার মাঝে খুঁজি আমি
জীবন গড়ার জ্ঞান।
ঐশী আলোয় গড়তে সমাজ
স্বপ্ন বিভোর ছিলে
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে
দীপ্ত শপথ নিলে।
তুমিই হলে শিক্ষা নীতির—
শুদ্ধ জয়গান।
মালেক সে-তো এক পোশাকে
সকাল দুপুর সাজে—
ব্যস্ত ছিলো আনতে সুদিন
দ্বীন কায়েমের কাজে।
মালেক তুমি দ্বীন প্রচারে
ছিলে অগ্রগামী
রবের রাহে জীবন দিয়ে
হলে অনেক দামি।
পারবে না কেউ ভুলতে তোমায়—
তোমার অবদান।
নিপা আয়োজিত "শিক্ষার আদর্শিক ভিত্তি" শীর্ষক আলোচনা সভায় শহীদ আব্দুল মালেক ভাইয়ের ঐতিহাসিক বক্তব্য (সাবটাইটেলসহ)
২ আগস্ট ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক এডমিনিস্ট্রেশন (নিপা) ভবন (বর্তমান : ব্যবসায় শিক্ষা অনুষদ)-এ "শিক্ষার আদর্শিক ভিত্তি" শীর্ষক আলোচনা সভায় ইসলামী শিক্ষার পক্ষে ঐতিহাসিক বক্তব্য রাখেন শহীদ আব্দুল মালেক। এই বক্তব্যের কারণে ইসলামবিদ্বেষী সেকুলার ভাবধারার সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত হয়ে ১৫ আগস্ট ১৯৬৯ সালে তিনি শাহাদাত বরণ করেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Dhaka
