04/05/2024
"সংবাদপত্রের স্বাধীনতা সূচকে বাংলাদেশ আরও দুই ধাপ পেছাল বাংলাদেশ" তথ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ এ আরাফাত কি বক্তব্য দিতে পারেন বলে আপনি মনে করেন?
ক) আরএসেফ এর প্রতিবেদন সম্পূর্ণ নয়। ফেসবুকও তো গণমাধ্যম। সেখানে সবাই মতামত স্বাধীনভাবে দিতে পারে।
খ) স্বাধীন না হলে সরকারবিরোধী সংবাদ, আরএস এফ এর প্রতিবেদনের খবর দেশবাসী কিভাবে জানল?
গ)সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আমাদের আরো কাজ করার সুযোগ আছে।
22/04/2024
আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্তের পরও মিন্ত্রী-এমপিদের স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থীতা পরিহারে গড়িমসি করছে। এই অবস্থায় আপনি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হলে কি করতেন?
19/03/2024
Copied Post
ভার্চুয়ালে অনেকেই আছেন যারা ব্যক্তি জীবনে খুব শান্তিতে আছেন। পড়াশুনায় টপক্লাস, কুল ফ্যামেলি, সামাজিকতায় গ্রহণযোগ্যতা, প্রফেশনে টপ, জীবনসঙ্গীতেও হ্যাপি। সব কিছুতেই মোটামুটি প্যারাহীন। কথায় আছে অতিরিক্ত পারফেক্টশনই মেক লাইফ বোর। এই সিচুয়েশনে দরকার হয় চরম মাত্রায় এডভেঞ্চার আর থ্রিল। তার দুটি পন্থা, হয়তো মাদক নয়তো এডভেঞ্চার ট্যুর। মাদক তো নিষিদ্ধ। সো চলে যান বান্দরবন, সিলেটের পাহাড়ে। আর তা যদি সম্ভব না হয় তাহলে দেখে ফেলুন এই সিনেমাগুলো। এর প্রতিটা সিনেমা দেখার পর অন্তত ৭দিন ঘোরের মধ্যে থাকবেন। বুঝতে হলে তন্নতন্ন করতে হবে অনলাইন। এক্সপ্লেইনেশন ঘাটতে হবে। মাথা থেকে বেরই করতে পারবেন না না বোঝা অবদি। মুভি গুলা দেখার পর নিজেকে মাতাল মনে হতে পারে।
Interstellar (2014)
Memento (2000)
Shutter Island (2010)
Donnie Darko (2001)
Predestination (2014)
Mr. Nobody (2009)
The Lobster (2015)
Mother! (2017)
The Butterfly Effect (2014)
Source Code (2011)
Tenet (2020)
Inception (2010)
The Platform (2019)
Coherence (2013)
Triangle (2009)
Looper (2012)
12 Monkeys (1995)
The Prestige (2006)
Thelma (2017)
Vivarium (2019)
The Secret in their Eyes (2009)
Midsommar (2019)
2001: A Space Odssey (1968)
A Clockwork Orange (1971)
The Sixth Sense (1999)
Unbreakable (2000)
Mulholland Drive (2000)
In the mouth Of Mad Madness (1994)
Vanilla Sky (2001)
The Machinist (2004)
The Truman Show (1998)
Enemy (2013)
Enter the Void (2009)
Black Swan (2010)
Rendition (2007)
Paprika (2006)
No Smoking (2007)
Phobia (2016)
Awe! (2018)
Game Over (2019)
Burning (2018)
Churuli (2021)
Dark (Series)
Westworld (Series)
Sence8 (Series)
Mindhunter (Series)
Dahmer (Series)
Umbrella Academy (Series)
ব্যাস এই মুভিগুলা আর সিরিজগুলা যথেষ্ট আপনার লাইফে এডভেঞ্চার আনার জন্যে। আবার সব মুভি আপনাকে ক্লিক নাও করতে পারে। মনোযোগ দিয়ে দেখুন, আর বুঝুন...
-----------------------------------------------------------------------------
Incendies (2010)
Oldboy (2003)
No Mercy (2010)
Chinatown (1974)
Iratta (2023)
এই গোটা পাঁচেক মুভি সোজা বাংলায় গাঁজার নেশার মতো, প্রথম দেখলে অতিরিক্ত ডোজে বমিও হয়ে যেতে পারে। পিনিকে কয়েকদিন আর কোনো মুভি দেখার মুড থাকবেনা। চোখেরও শক্তি থাকবেনা কোনো মুভির দিকে তাকাতে। চরম মাত্রায় ডিসটার্বিং মনে হতে পারে, সো সাবধান প্রচুর।
যারা উপরের সব মুভিই দেখে ফেলেছেন, তারা আপাততো কয়েক যুগ পিনিকে থাকুন। সামনে আরো আসলে দেইখেন।
------------------------------------------------------------------------------
ব্যাস আর নিচে নাইমেন না৷ এখান থেকেই চলে যান। নিচের লিস্ট আপনার দেখার অনুমতি নেই। স্ক্রল বন্ধ করুন। এগুলা হলো ইয়াবা, ড্রাগস, মেথ এর থেকেও কড়া ডোজ, এগুলা নিষিদ্ধ জিনিস, ভুলেও এগুলার দিকে হাত বাড়াবেন না।
A Serbian Film (2010)
Salò, or the 120 Days of S***m (1975)
Welcome Home (2020) (Hindi)
Matrubhoomi: (2003) (Hindi)
The Medium (2021)
Unturm (1979)
Headless (2015)
Dogtooth (2009)
Videodrome (1983)
Perfect Blue (1997)
The human centipede (Full Film Series)
August Underground's Mordum (2003)
S***f 102 (2007)
Shogun's Sa**sm (1976)
The Texas Chainsaw Massacre ( Full Film series)
Murder-Set-Pieces (2004)
Killers (2014)
Saw (Full Film series)
Hostel ( Full Film series)
Grotesque (2009)
House of Wax (2005)
Cannibal Holocaust (1980)
The Green Inferno (2013)
Nikromantik 1 - 2
প্রচুর ডিস্টার্বিং, ভায়োলেন্স, অখাদ্য, আপনার আইডিয়াও নেই এই মুভিগুলা এতোটা ভয়ংকর, দুর্বলচিত্তের মানুষ হলে হার্টঅ্যাটাকও হয়ে বসতে পারে কোনোটা দেখে। কোনোটা দেখে বমি করে দিতে পারেন। খাওয়ার রুচি চলে যাবে, লাইফে কোনো স্বাদ পাবেননা। আবারও বলছি এগুলা হলো নিষিদ্ধ মুভি। পৃথিবীর প্রায় কান্ট্রিতেই নিষিদ্ধ।
-----------------------------------------------------------------------------
সংকলন ও লেখাঃ Rafee Adnaan || রাফী আদনান
ইডিট করে মুভি সংযোজন ১= ০৬/০৬/২০২৩
ইডিট করে মুভি সংযোজন ২= ২৫/১১/২০২৩
ইডিট করে মুভি সংযোজন ৩= ১৫/০৩/২০২৪
19/03/2024
প্রায় প্রত্যেক মুসলমানকে যদি প্রশ্ন করা হয় যে, ইবলিসকে আল্লাহ্ কেন বিতাড়িত শয়তান করেছিল, তাহলে দেখবেন সবাই একটাই কথা বলবেঃ ইবলিস আল্লাহর হুকুম অমান্য করেছিল।
কিন্তু একটু মাথা খাটিয়ে দেখেন, আল্লাহর হুকুম আমাদের আদি পিতা হযরত আদম (আঃ)-ও অমান্য করে নিষিদ্ধ ফল খেয়েছিলেন। আমরাও প্রতিদিনই আল্লাহর হুকুম অমান্য করে যাচ্ছি! কিন্তু আল্লাহ্ শুধু ইবলিসকেই শয়তান করেছেন। কেন জানেন? সব প্রশ্নের উত্তর যে বইয়ে আছে আমাদেরকেও সেই বইয়েই ফিরে যেতে হবে এর উত্তর জানার জন্য। সেই বই হলো কুর’আন। খেয়াল করে পড়েনঃ
1. “এবং যখন আমি ফেরেশতাগণকে বলেছিলাম যে, তোমরা আদমকে সিজদা কর, তখন ইবলিস ব্যতীত সকলে সিজদা করেছিল; সে অগ্রাহ্য করলো ও অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।” [সূরা বাকারাহ (২), আয়াত ৩৪]
2. “আল্লাহ্ বললেনঃ এ স্থান থেকে নেমে যাও, এখানে থেকে তুমি অহংকার করবে তা হতে পারে না; সুতরাং বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি নীচ ও লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।” [সূরা ‘আরাফ (৭), আয়াত ১৩]
একটা খুব সাধারণ ব্যাপার খেয়াল করেছেন কি যে, আল্লাহ্ যখন ইবলিসকে বিতাড়িত শয়তান করলেন, তখন কি বলে করেছিলেন? আল্লাহর কথা অমান্য করেছেন বলে ইবলিসকে শয়তান করেননি, তাকে শয়তান করেছেন অহংকার করার জন্য। কুর’আন ভালমত পড়ে দেখেন, দাম্ভিকতা, অহংকার, নিজেকে বড় মনে করা এসব আল্লাহর খুবই অপছন্দের জিনিস।
কত অপছন্দের জানেন? রাসূল (সঃ) বলেছেনঃ “তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না, আর তিল পরিমাণ ঈমান যার অন্তরে আছে সে দোজখে যাবে না।” (জামে তিরমিযী ১৯৯৮)
এই হাদিসের একটা ব্যাপার মনে হয় ধরতে পেরেছেন যে, সত্যিকারের ঈমানদার যারা, তাদের কোন অহংকার থাকে না।
18/03/2024
প্রথমে একটা খেজুর নিন..। তারপর খেজুরের ভিতরের আঁটিটা হাতে নিন। দেখবেন সেটা একটা হালকা আবরণে বেষ্টিত।
এরপর সেটার পেটের কাটা অংশের দিকে খেয়াল করলে দেখবেন একটা সুতা আলগা হয়ে আছে।
তারপর পেটের উল্টা দিকের ঠিক মাঝখানে দেখবেন একটা বিন্দু আছে।
এবার নিচের আয়াত তিনটা মনযোগ দিয়ে লক্ষ্য করুন।
(এক)
وَالَّذِينَ تَدْعُونَ مِن دُونِهِ مَا يَمْلِكُونَ مِن قِطْمِيرٍ (فاطر: 13)
“আর তোমরা আল্লাহ ব্যতিত যাদেরকে ডাকো, তারা খেজুরের তুচ্ছ আঁটির আবরণেরও অধিকারী নয়।“
এখানে ‘ক্বিতমির’ শব্দটিই হলো সেই আবরণ যার দ্বারা খেজুরের আঁটি বেষ্টিত থাকে।
(দুই)
فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَٰئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلا (الإسراء: 71)
“যাদেরকে তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি ‘ফাতিল’ পরিমানও জুলুম করা হবেনা।“
আর এখানে ‘ফাতিল’ হলো সেই আলগা সুতা যা আঁটির পেটের কাটা অংশে দেখা যায়।
(তিন)
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا ( النساء: 124)
কোনো পুরুষ কিংবা নারী ইমান থাকা অবস্থায় যদি ভালো কাজ করে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রতি ‘নাক্বির’ পরিমান জুলুম করা হবেনা।“
আর এখানে ‘নাক্বির’ মানে হলো আঁটির পিঠের ঠিক মাঝখানে থাকা সূক্ষ্ম বিন্দুটি।
সুবহানাল্লাহ, কি অনন্য আর নিখুঁত উপমা দিয়েছেন আল্লাহ!
সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহিল আজিম!
Alhamdulillah©
18/03/2024
আপামর বাঙালির আবেগকে কাজে লাগিয়ে কিভাবে বিজনেস প্রমোশন করতে হয় সেটার একটা পারফেক্ট কেস স্টাডি হল মোজো।
ছবি দেখে মনে হচ্ছে মোজো ৫০ টাকা দাম কমিয়ে ৩৫ টাকা করসে। আদতে মোজো কোনদিন ৫০ টাকা ছিলই না। মোজো ছিল ২৫ টাকা। কোকের উপর গোস্বা করার পর মোজো ১ টাকা ডোনেশান ক্যাম্পেইন শুরু করে। কিন্তু ১ টাকা ডোনেশনের বিপরীতে মোজোর দাম বাড়িয়ে দেয় ১০ টাকা। ২৫ টাকার মোজো হয়ে যায় ৩৫ টাকা। (যেহেতু মানুষ কোনদিন মোজো খাইতই না, সো তারা এই লেবেল দেখে ভাবসে মোজো ৫০ টাকা ছিল)
আকিজ গ্রুপের উচিত তাদের স্ট্রাটেজিস্টকে ডাবল বেতনে চাকরিতে বহাল রাখা। এই স্বাদের একটা পানীয় নিয়ে এভাবে বিজনেস মডেল বানিয়ে প্রফিট করা আদর্শ স্ট্রাটেজিস্টের পরিচয়।
©Samiatul Sami
18/03/2024
শীত শেষ হয়ে গ্রীষ্ম কড়া নাড়ছে। ফ্যানগুলো বন্ধ ছিল প্রায় অনেকদিন। বাসার ফ্যানটা ছাড়ার আগে একটু ভাল করে ঝুলন্ত ফ্যান এর নাট বোল্ট চেক করে নিন।
নিজে বাঁচুন, পরিবারকে দুর্ঘটনা থেকে বাঁচাতে সচেতন হোন।