23/08/2026
একটু আগের ঘটনা।
এশার জামাতের পর মসজিদ থেকে বের হয়ে কিছু মুদি সদাই কিনতে গিয়েছিলাম। হঠাৎ এই ৪ জনের গ্যাং তাদের সদাই কিনতে হাজির 😅। একদম পিচ্ছিটার হাতে একটা ৫০ টাকার নোট, বাকিরা তাকে নিয়ে মজা করতে করতে যার যার যা যা পছন্দ তা তা দেখিয়ে দিচ্ছে। হয়তো বড় কেউ পিচ্চিটাকে খুশি করতে তার হাতেই নোটটা ধরিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি বড়গুলাই কিনবে।
কি কিনবে জানেন? চিপ্স, চকলেট, আচার বা ঠান্ডা কিছু; ঘুরেফিরে এগুলোই তো। আসলে জাস্ট আজকেই দেখছিনা, প্রতিদিনের ঘটনা। দোকানে গেলেই পিচ্চি পিচ্চি বাচ্চার হাতে ১০-২০ টাকা, এমনকি ৫০-১০০ টাকার নোটও দেখি। কেউ কেউ বাচ্চার হাতে টাকা না দিলেও সে যা দেখায় ঠিক সেটাই কিনে দেয়।
এবার একটু সিরিয়াসলি বলি, আমার খুব জানতে ইচ্ছা করে, এইযে প্রতিদিন বাচ্চাদের আবদার পুরণের নামে বাছবিচার ছাড়াই তাদেরকে খুশি করছি, এইযে এক্সেসিভ সুগার আর এক্সেসিভ সল্টসহ বিভিন্ন ক্ষতিকর উপাদানে তৈরি মুখরোচক খাবারগুলো ধীরে ধীরে তাদের কচি শরীরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেই রিকভারির জন্য মা-বাবাদের বাজেট রেডি আছে তো!!
বি:দ্র: যেহেতু তাদের অভিভাবকের অনুমতি ছাড়াই ছবিটা তুলেছি সেজন্য ইচ্ছাকৃতভাবেই এমনভাবে তুলেছি যেন চেনা না যায়, একজনের চেহারা বোঝা যাচ্ছিলো, তাই ঢেকে দিলাম।