10/04/2024
আসসালামু আলাইকুম,
ঈদ মুবারক – তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর, আগামীকাল সারাদেশে উদযাপিত হতে যাচ্ছে মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, পবিত্র ঈদ-উল-ফিতর। মহান আল্লাহ আমাদের সকলের রোজা, নামাজ ও দানকে কবুল করুন। আমিন।
পবিত্র "ঈদ-উল-ফিতর" উপলক্ষে সকলকে "সম্পার্থ্য" পরিবারের পক্ষ থেকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক।
11/03/2024
As the crescent moon graces the night sky, we at Samparthya extend our warmest wishes for a blessed and fulfilling Ramadan to all.This holy month is a time for spiritual reflection, self-improvement, and acts of kindness. May this Ramadan bring you closer to your faith, strengthen your resolve, and fill your hearts with peace and compassion.May the blessings of Ramadan shower you and your loved ones with happiness, good health, and prosperity.
20/02/2024
আজ ২১শে ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজকের এইদিনে সম্পার্থ্য পরিবারের পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
05/02/2024
আসসালামু আলাইকুম,
আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, সম্পার্থ্য কর্তৃক আয়োজিত "বস্ত্র দান সহযোগিতা: শীতকালে উৎসবের আলো" সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৬শে জানুয়ারি, ২০২৪ (শুক্রবার) কাদেরাবাদ হাউজিং এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে স্থানীয় অসহায় মানুষ এবং "বাইতুল কুরআন মাদরাসা" এর এতিম শিক্ষার্থীদের শীতের বস্ত্র ও কম্বল পৌছে দেওয়া হয়।
উক্ত মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করুন, সহায়তার হাত বাড়াতে যোগাযোগ করুন:
বাইতুল কুরআন মাদরাসা
ঠিকানা: রোড - ৪, ব্লক - সি, কাদেরাবাদ হাউজিং, কাটাসুর, মোহাম্মদপুর - ১২০৭।
ফোন নম্বর: 01733 404055
এই কার্যক্রমটি সফল করতে সহায়তাকারী সকলকে সম্পার্থ্য পরিবারের এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
15/01/2024
বস্ত্র দান সহযোগিতা: শীতকালে উৎসবের আলো
এই শীতকালের আমেজে অনেকেই আছে যারা পর্যাপ্ত বস্ত্রের অভাবে খুবই কষ্টে দিনযাপন করছে। তাদের এই শীতকালকে উৎসবমুখর করতে সম্পার্থ্য প্রতিজ্ঞাবদ্ধ। এজন্য আমাদের এই বস্ত্র বিতরণ কর্মসূচি।
তারিখ: ২৬ জানুয়ারি ২০২৪
এই কর্মসূচিতে, আমরা আসছি একত্রে এবং দরিদ্র ও অভাবী সমুদায়ের জন্য বস্ত্র বিতরণ করতে। আপনাদের সবাইকে আমাদের সাথে যোগ দিতে এবং এই উপকারপ্রত্যাশী ব্যক্তিদের সাহায্য করতে আমন্ত্রণ করছি।
আপনার প্রদানকৃত অর্থ অথবা পুরাতন বস্ত্র একটি দরিদ্র ব্যক্তির জীবনকে উজ্জ্বল করার সুযোগ হতে পারে।
আসুন সবাই মিলে এই সমাজ কল্যাণের পথে একটি মৌল্যবান অবদান রাখি। আপনার সাহায্যের জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ!
16/12/2023
আজ ১৬ই ডিসেম্বর
মহান বিজয় দিবস
আজকের এইদিনে "সম্পার্থ্য" এর পক্ষ থেকে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
01/05/2023
"Samparthya" wishes a Happy International Labour Day to all those individuals who contributes to the growth and prosperity of our global community.
12/04/2023
আসসালামু আলাইকুম,
আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, "সম্পার্থ্য" কর্তৃক আয়োজিত "ইফতার বিতরণ কার্যক্রম" সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১০ই এপ্রিল, ২০২৩ (সোমবার) ধানমন্ডিতে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমে ৪০০ জন অসহায় মানুষের হাতে ইফতার পৌছে দেওয়া হয়।
এই কার্যক্রমকে সফল করতে সহায়তাকারী সকলকে "সম্পার্থ্য" এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
26/03/2023
আজ ২৬শে মার্চ
মহান স্বাধীনতা দিবস।
৫২তম স্বাধীনতা দিবসে এদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।