14/04/2026
সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা
11/04/2026
আইডিআরএ এর ডেভেলপমেন্টাল বা উন্নয়নমূলক কার্যক্রম এ প্রকাশনাটি -----------
চিকিৎসক-প্রকৌশলীর বাইরে: বাংলাদেশের মেধাবীদের জন্য অ্যাকচুয়ারি পেশার অজানা সম্ভাবনা
অ্যাকচুয়ারি পেশা একটি অচেনা কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্র, বিশেষ করে ব্যাংক, বিমা ও অর্থনীতিতে ঝুঁকি বিশ্লেষণের ক....
29/03/2026
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইডিআরএতে আলোচনা সভা অনুষ্ঠিত
------------------------------------------------------------------------
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জনাব মোঃ ফজলুল হক।
সভায় আইডিআরএর সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এর আগে, ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধ, সাভার- এ কর্তৃপক্ষের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
26/03/2026
২৬ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ, সাভার- এ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
15/03/2026
জাতীয় প্রাণিসম্পদ বীমা নীতিমালা ২০২৫ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
-------------------------------------------------------------------
জাতীয় প্রাণিসম্পদ বীমা নীতিমালা ২০২৫ করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) জনাব মোঃ ফজলুল হক। কর্মশালায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এফআইডি, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং আইডিআরএ-এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
08/03/2026
আইডিআরএতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
------------------------------------------------------------------
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সদর দপ্তরে আলোচনা সভা আয়োজন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল “নারী ও কন্যার অধিকার নিশ্চিত করি, সমতা ও ক্ষমতায়নের পথে এগিয়ে যাই।”
অনুষ্ঠানে আইডিআরএ-এর সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সকল প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারীর অধিকার, মর্যাদা ও সম্ভাবনাকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয় এবং সমাজের সর্বস্তরে সমতা প্রতিষ্ঠার আহ্বান জানায়।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ্য হিসেবে পালন করা হয়। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করে আসছে। এ বছর বিশ্বব্যাপী ‘গিভ টু গেইন’ (দিয়ে অর্জন) প্রচারাভিযান চালানো হচ্ছে, যা নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেয়।
দিবসটি পালনের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালে মজুরি বৈষম্য, নির্দিষ্ট কর্মঘণ্টা এবং অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সুতা কারখানার নারী শ্রমিকেরা রাস্তায় নামেন। সেই মিছিলে সরকারের লেঠেল বাহিনী দমন-পীড়ন চালায়।
১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে আন্তর্জাতিক নারী সম্মেলনের সূচনা হয়। ক্লারা জেটকিন ছিলেন জার্মান রাজনীতিবিদ এবং জার্মান কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা।
এরপর ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৭টি দেশ থেকে প্রায় ১০০ নারী প্রতিনিধি এতে অংশ নেন। ওই সম্মেলনে ক্লারা জেটকিন প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন।
সিদ্ধান্ত হয়, ১৯১১ সাল থেকে দিনটি নারীদের সম-অধিকার দিবস হিসেবে পালন করা হবে। সমাজতান্ত্রিক আন্দোলনের নেতারা দিবসটি পালনে অগ্রণী ভূমিকা রাখেন।
১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হতে থাকে। বাংলাদেশেও ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের আগ থেকেই দিবসটি পালন করা শুরু হয়।
১৯৭৫ সালে ৮ মার্চ আন্তর্জাতিক স্বীকৃতি পায়। দিবসটি পালনের জন্য জাতিসংঘ বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায়। এরপর থেকে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে। প্রতিবছর দিবসটি উপলক্ষে একটি নির্দিষ্ট প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।
02/03/2026
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর মাননীয় চেয়ারম্যান মহোদয় ড. এম আসলাম আলম ব্যক্তিগত কারণে প্রায় দুই সপ্তাহ আগে এক সভায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। আজ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
23/02/2026
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীকে আইডিআরএর অভিনন্দন
---------------------------------------------------
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টুকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশের পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বীমা খাতের সম্ভাব্য ভূমিকা নিয়ে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।