Iqbal Computer

Iqbal Computer

Share

সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। এখানে পাচ্ছেন এক ক্লিকে সকল সেবা এবং কোনো প্রকার ঝামেলা ছাড়াই Assalamualaikum Wa Rahmatullah! Grateful to all.

Welcome to my page. I want all the students of Bangladesh to become economically self-reliant by being initiated into computer science. My success in everyone's success.

31/12/2024

সবার জন্য শুভ হোক নতুন ইংরেজি বর্ষ-2025। বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও ভালোবাসা..

05/06/2024

আম অভিযান

22/05/2024

সুবর্ণ সুযোগ! হেলায় হারানো উচিত নয়...

22/05/2024

সুবর্ণ সুযোগ

19/05/2024

সীমিত আসনে ভর্তি চলছে...

04/09/2023

“দেশ গড়তে মাদকমুক্ত
করতে মুক্ত জঙ্গী,
এই করিনু পণ মোরা
খেলাধূলা মোদের নিত্যসঙ্গী”

21/08/2023

অবুঝ মনের ভালোবাসা...

09/08/2023

রাজশাহীর বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় মাকর্স এর তালিকা-2022

05/08/2023

এইচএসসির প্রবেশপত্র বিতরণে নতুন সময়সূচি প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এর আগে শুক্রবার (৪ আগস্ট) জানানো হয়েছিল আগামী মঙ্গলবার (৮ আগস্ট) থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে।

শনিবার (৫ আগস্ট) নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৯ ও ১০ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে ৮ ও ৯ আগস্ট প্রবেশপত্র বিতরণের কথা ছিল।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, আগামী ৯ আগস্ট টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রগুলো পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে। আর ১০ আগস্ট ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জ জেলার কেন্দ্রগুলোর পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হবে।
চিঠিতে আরও বলা হয়, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের প্রবেশপত্র অফিস সময়ে বোর্ড থেকে সংগ্রহ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র নেয়ার ক্ষমতা দেওয়া যাবে না। কোনো কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে তার আবেদনপত্রে পরিচালনা পর্ষদের সভাপতি বা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।

বোর্ড আরও জানিয়েছে, প্রবেশপত্রে কোনো ভুলত্রুটি থাকলে তা সংশোধনে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বোর্ডের উচ্চমাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে বলা হয়েছে। প্রবেশপত্র সংশোধন করালে পরীক্ষায় এ সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠান প্রধানরা দায়ী থাকবেন।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। এদিকে এবারও একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে লটারিতে। লটারি পদ্ধতির বাইরে থাকছে ৪টি মিশনারিজ কলেজ। যাতে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা। আবেদন করা যাবে ১০ থেকে ২০ আগস্ট পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষ হবে ৫ অক্টোবর। ভর্তি কার্যক্রম শেষে আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে পাঠদান।

03/08/2023

এইচএসসিতে কোনো বিষয়ে কত নম্বরের পরীক্ষা, জানাল বোর্ড

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্ট শুরু হচ্ছে। সম্প্রতি এ পরীক্ষার নম্বর বিভাজন প্রকাশ করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ব্যবহারিকসহ বিষয়গুলোর প্রতি পত্রে পরীক্ষার্থীদের ৭৫ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে রচনামূলকে ৫০ নম্বর ও বহুনির্বাচনী অংশে থাকবে ২৫ নম্বর। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবহারিক বাদে বিষয়গুলোতে প্রতি পত্রে শিক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এর মধ্যে ৭০ নম্বর রচনামূলক পরীক্ষা ও ৩০ নম্বর হবে বহুনির্বাচনী পরীক্ষা।

পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্রের মতো বিজ্ঞান বিভাগের ব্যবহারিকসহ প্রতি পত্রের পরীক্ষা হবে ৭৫ নম্বরের। এর মধ্যে রচনামূলকে ৫০ ও বহুনির্বাচনীতে থাকবে ২৫ নম্বর। রচনামূলক অংশে প্রতিটি পত্রে ৮টি প্রশ্ন থাকবে। এর মধ্যে ৫টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটিতে ১০ নম্বর। বহুনির্বাচনীতে ২৫টি প্রশ্ন থাকবে, এর মধ্যে উত্তর দিতে হবে ২৫টিরই। প্রতিটির মান ১ নম্বর।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ও ব্যবহারিক অংশ ছাড়া বিষয়গুলোতে প্রতি পত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রচনামূলক অংশ হবে ৭০ নম্বরের। বহুনির্বাচনী অংশে থাকবে ৩০ নম্বর। রচনামূলক অংশে ১১টি প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীদের উত্তর দিতে হবে ৭টি প্রশ্নের। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। বহুনির্বাচনী অংশে ৩০টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৩০টিরই। প্রতি প্রশ্নের মান ১ নম্বর।

বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে ১০০ নম্বরের। বাংলা প্রথম পত্রের রচনামূলক অংশ হবে ৭০ নম্বরের। বহুনির্বাচনী অংশে থাকবে ৩০ নম্বর। রচনামূলকে ১১টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে ৭টির। বহুনির্বাচনীতে ৩০টি প্রশ্নের সব কটির উত্তর দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের রচনামূলক পরীক্ষা হবে ১০০ নম্বরে। এই তিন পত্রের পরীক্ষা হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মানবণ্টন অনুযায়ী।

সূত্র: দৈনিক প্রথম আলো

02/08/2023

এখানে নির্ভুলভাবে বাংলা-ইংরেজিসহ যে কোনো বিষয় কম্পোজ করা হয়

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Burir Bazar, Orchid School Road, Ashulia, Savar
Dhaka
1349

Opening Hours

Monday 09:30 - 21:00
Tuesday 09:30 - 21:30
Wednesday 09:30 - 21:00
Thursday 09:30 - 21:00
Saturday 09:30 - 21:00
Sunday 09:30 - 21:00