বাইতুল হিকমাহ - Da'wah Library

বাইতুল হিকমাহ - Da'wah Library

Share

"বাইতুল হিকমাহ্" একটি ফ্রি ইসলামিক লাইব্রেরী । বাংলাদেশের যেকোন প্রান্তে ফ্রি বই পড়তে দেওয়া হয়।

"বাইতুল হিকমাহ্" কয়েকজন দ্বীনি ভাইয়ের ব্যাক্তিগত উদ্যোগে গড়ে তোলা একটি ইসলামী বইয়ের লাইব্রেরী। এখানের সকল বই ফ্রি এবং সকলের জন্য উন্মুক্ত। দেশের যেকোন প্রান্ত থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য বই নিয়ে পড়তে পারবেন।
.
বই পড়ার মাধ্যমে ইসলামকে আরো ভালোভাবে জানা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম প্র‍্যাক্টিস করার জন্য উৎসাহিত করাই "বাইতুল হিকমাহ্'র" উদ্দেশ্য।
.
এটি একটি সম্পূর্ন সাদকায়ে জারিয়াহ প্রজেক্ট। হেদায়েতের নূর প্রজ্জ্বলিত থাকুক সকল মুমিন ভাই বোনের অন্তরে।

09/07/2022

تقبل الله منا ومنكم
আল্লাহ তা'আলা আমাদের ও আপনার ভাল কাজগুলো কবুল করুন

Photos from বাইতুল হিকমাহ - Da'wah Library's post 19/06/2022

আসসালামু আলাইকুম,
সিলেট বন্যার্তদের সাহায্যে এ সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। আপনাদের সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিন।

আপনাদের প্রতিটি সাদাকাহ'র উত্তম প্রতিদান পাবেন ইন শা আল্লাহ।

ফরিদপুর 15/06/2022

আসসালামু আলাইকুম,
বাইতুল হিকমাহর ফরিদপুর জোনের কার্যক্রম চালু হয়েছে। কয়েকজন দ্বীনি ভাইয়ের প্রচেস্টায় কিছু নতুন বই ও সংগ্রহ করা সম্ভব হয়েছে। আল্লাহ ভাইদের উত্তম প্রতিদান দান করুক।

ফরিদপুর জোনের বুক লিস্টঃ https://cutt.ly/OJ7ZYTr

বইগুলো নিতে ইনবক্সে ম্যাসেজ দিন।
জাযাকাল্লাহু খাইরান।

ফরিদপুর Sheet1 জোনঃ ফরিদপুর নিচে বিষয়ভিত্তিকভাবে সব বই সাজানো আছে। প্রত্যেক বিষয়ের বেস্ট সেলার বইগুলো প্রথম সারিতে রাখা হয়ে....

02/05/2022

ঈদ মোবারাক। 🌙
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ

আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।

বাইতুল হিকমাহ - Da'wah Library এর পক্ষ থেকে সবার জন্য শুভ কামনা।

02/04/2022

রামাদান মোবারক

Photos from বাইতুল হিকমাহ - Da'wah Library's post 21/02/2022

দ্বীনি ভাই-বোনেরা বাইতুল হিকমাহ থেকে
"জীবন যেখানে যেমন"
"কুররাতু আইয়ুন"
"কুররাতু আইয়ুন ২"
"আর রাহিকুল মাখতুম"
বইগুলো সংগ্রহ করেছেন।
আপনিও বাইতুল হিকমাহ থেকে ফ্রি ইসলামিক বই পড়ুন।
অন্যকেও বই পড়তে উৎসাহিত করুন।

ফেসবুল গ্রুপঃ বাইতুল হিকমাহ

21/02/2022

#ডোনেশন_পোস্ট
আলহামদুলিল্লাহ, বাইতুল হিকমাহ লাইব্রেরীতে এক দ্বীনি ভাই "জীবন যেখানে যেমন" এবং "গল্পগুলো অন্যরকম"
বই দুটি ডোনেট করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইকে উত্তম প্রতিদান দান করুক।
আপনারা বইগুলো বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে ফ্রি পড়তে পারবেন ইন শা আল্লাহ। আপনারা নিজে ফ্রি বই পড়ুন, নিজের বই বাইতুল হিকমাহ তে দান করে অন্য ভাই-বোনদের ফ্রি বই পড়ার সুযোগ করে দিন।

আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যখন কোন মানুষ মারা যায়, তখন তার কর্ম বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি জিনিস নয়; (১) সাদকা জারিয়াহ, (২) যে বিদ্যা দ্বারা উপকার পাওয়া যায় অথবা (৩) সৎ সন্তান যে তার জন্য দোআ করে।’’ [মুসলিম ১৬৩১, তিরমিযি ১৩৭৬, নাসায়ি ৩৬৫১, আবু দাউদ ২৮৮০,৩৫৪০, আহমদ ৮৬২৭, দারেমি ৫৫৯]

18/02/2022

আলহামদুলিল্লাহ, আরেকজন দ্বীনি বোন বাইতুল হিকমাহ থেকে বই সংগ্রহ করেছেন।

বাইতুল হিকমাহ বাংলাদেশের যেকোন প্রান্তে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বই পড়তে দিয়ে থাকে। আপনি নিজে ফ্রি বই পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

গ্রুপঃ বাইতুল হিকমাহ

17/02/2022

আলহামদুলিল্লাহ, বাইতুল হিকমাহ থেকে বই নেওয়ার পর এক বোনের প্রাপ্তিপোস্ট।
আপনারাও নিজে ফ্রি ইসলামিক বই পড়ুন অন্যকেও পড়তে উৎসাহিত করুন।

গ্রুপঃ বাইতুল হিকমাহ

17/02/2022

চট্টগ্রামবাসী জেনে রাখুন!

চট্টগ্রামের বইমেলায় ইসলামি সাহিত্যকে ঢুকতে দেওয়া হলো না। স্টল তো নয়ই, অন্য কোনোভাবেও ইসলামি বই বিক্রি করার সব সুযোগ বন্ধ করে দেওয়া হলো।

এরাই মুখে প্রগতির কথা বলে, সাহিত্যের মাধ্যমে উন্নত মনন তৈরির কথা বলে। এরাই অন্যদের ধর্মান্ধ বলে নিজেদের মহান আলোকবাহী দাবি করে। এরাই ভিন্নমতের প্রতি শ্রদ্ধার কথা দিবানিশি জপে।

চট্টগ্রামের বইমেলা কর্তৃপক্ষ বুঝাতে চাইলো—এদেশে এখন ইসলামপন্থীরা সংখ্যালঘু। বইমেলায় ইসলামি সাহিত্য বিক্রি করা যাবে না।

কী আর করার? এই জুলুম নিরবেই মেনে না নিয়ে তো উপায় নাই৷ দেশবাসীকে কেবল জানিয়ে রাখলাম। চট্টগ্রামের পাঠকরাও সিদ্ধান্ত নিক—এই সাম্প্রদায়িক বইমেলায় তারা যাবে কিনা।

ভারতের বইমেলাতে প্রকাশ্যে ইসলামি সাহিত্য বিক্রি হয়, স্টল পাওয়া যায়; বাংলাদেশের কিছু ইসলামবিদ্বেষী ভারতেকেও ছাপিয়ে যাচ্ছে। দারুণ না! এত ঘৃণা-বিদ্বেষ পুষে রেখে কোন মুখে যে এরা বড়ো বড়ো নীতিবাক্য ঝাড়ে! লজ্জাও করে না৷

আমরা ওদের কষ্ট বুঝি! চোখের সামনে হাজার হাজার কপি ইসলামি বই বিক্রি হয়ে যায়, আর তাদের বই রোদে শুকাতে হয়! কষ্ট না? কাপুরুষোচিত ভূমিকায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করল। আল্লাহ ভরসা। এরা ভীতু, কাপুরুষ। বালির বাঁধ দিয়ে সমুদ্রের পানি আটকাতে চায়৷


দিন এমন থাকবে না ইনশাআল্লাহ।

- নুর মোহাম্মদ
প্রকাশক, গার্ডিয়ান পাবলিকেশন
©

Photos from বাইতুল হিকমাহ - Da'wah Library's post 16/02/2022

আলহামদুলিল্লাহ, এক দ্বীনি ভাই বাইতুল হিকমাহ তে এই দুইটি বই এর ৩৫ কপি ডোনেট করলেন।

১। ঈমান সবার আগে ১৫ কপি।
২। ঈমান ভঙ্গের কারণ ২০ কপি।

এই বইগুলো আপনারা বাইতুল হিকমাহ, ঢাকা শাখা থেকে নিতে পারবেন ইন শা আল্লাহ।

ঢাকা থেকে বই নেয়ার জন্যঃ
বাইতুল হিকমাহ, ঢাকাঃ https://cutt.ly/gOObC8D ( বুকলিস্ট)
বই নিতে এই ফর্মটি পূরন করুনঃ https://cutt.ly/uOOYL8H

যোগাযোগঃ 01647736646

বাইতুল হিকমাহ বাংলাদেশের যেকোন প্রান্তে নির্দিষ্ট সময়ের জন্য ফ্রি বই প্রদান করে থাকে (কুরিয়ারের মাধ্যমে)। ইসলামী জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। এটাই আমাদের প্রত্যাশা। নিজে ফ্রি বই পড়ুন, অন্যকেও নিতে উৎসাহিত করুন।

15/02/2022

আলহামদুলিল্লাহ, বাইতুল হিকমাহ থেকে বই নেওয়া অব্যাহত আছে।
ইসলামী বই হোক সকলের জন্য উন্মুক্ত। যখন বর্তমান যুগের যুবক যুবতীরা নিজের নফস এর দাসত্ব করতে ব্যাস্ত, তখন ই কিছু ভাই-বোনের মধ্যে আল্লাহ রহমত ঢেলে দিয়েছে। স্রোতে গা না ভাসিয়ে নিজের দ্বীনকে জানার চেস্টা করছে। নফস এর দাসত্ব থেকে ফিরে আসছে আল্লাহর দাসত্বের দিকে।
আপনি ফুল প্র‍্যাক্টিসিং মুসলিম হোন বা না হোন, নিজের দ্বীন সম্পর্কে জানার চেস্টা করুন। আল্লাহ কাকে কখন হেদায়েত এর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে কেউই জানে না।
নিজের দ্বীনকে জানার ও বোঝার জন্য বাইতুল হিকমাহ সমগ্র বাংলাদেশে সকলকে ইসলামি বই পড়তে দিচ্ছে বিনামূল্যে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka