29/11/2025
নিঃশব্দ রাতে চাঁদও এখন
আমাকে করে প্রশ্ন,
কেমন করে বাঁচি বলো
এত কষ্টের অস্তিত্ব?
স্বপ্নগুলো রঙিন ছিল,
আজ সব ম্লান আঁধারে,
হাসি মুখটা হারিয়ে গেছে
নীরবতার ভারে।
মানুষ কাছে এলে বুঝি
দূরে চলে যায় কেন,
ভালোবাসা শুধু গল্প হয়ে
থাকে বুকের ভেতরই যেন।
তবু মন বলে—একদিন
সব কষ্ট থেমে যাবে,
আলোর পথে নতুন সকাল
ভাঙা হৃদয় জোড়া লাগাবে।

11/06/2025
08/03/2025
14/02/2025
09/02/2025
25/12/2024
18/12/2024
17/12/2024
23/11/2024
12/11/2024