Bangladesh Oil, Gas and Mineral Corporation- Petrobangla

Bangladesh Oil, Gas and Mineral Corporation- Petrobangla

Share

This page is dedicated for Petrobangla to share latest news, orders, circulars. Maintained by IT Department.

Photos from Bangladesh Oil, Gas and Mineral Corporation- Petrobangla's post 24/05/2026

প্রেস রিলিজ

দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে; আমরা দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি স্বাক্ষর করবঃ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

ঢাকা, ২৪ মে ২০০২৬, রবিবার

আজ রবিবার দুপুরে বাংলাদেশের অফশোর বিডিং রাউন্ড ২০২৬ আহবান উপলক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আয়োজিত আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, অতীতে দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে; আমরা দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি স্বাক্ষর করব।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ স্মরণ করেন, বাংলাদেশের প্রথম সফল বিড রাউন্ড অনুষ্ঠিত হয়েছে ১৯৯৩ সালে, দূরদর্শী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে। সেই বিডিং রাউন্ডে স্থলভাগ এবং সমুদ্র এলাকার মোট আটটি ব্লকের জন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির সংগে পিএসসি চুক্তি স্বাক্ষর হয়। পরবর্তিতে কখনো কোনো বিডিং রাউন্ডের আওতায় এতগুলি চুক্তি স্বাক্ষর হয়নি। এই চুক্তিগুলির মাধ্যমেই বাংলাদেশের অন্যতম বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানা আবিষ্কৃত হয় এবং সমুদ্রবক্ষের প্রথম বাণিজ্যিক গ্যাসক্ষেত্র সাঙ্গু আবিষ্কৃত হয়। আন্তর্জাতিক তেল কোম্পানিসমূহ দ্রুত এসব গ্যাসক্ষেত্রগুলো উন্নয়ন করে উৎপাদনে নিয়ে আসায় বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মিটানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী সিদ্ধান্তের ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশীয় গ্যাস কোম্পানি বাপেক্সের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক বিনিয়োগের বিষয়ে গুরুত্বারোপ করেছে। সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম অধিক চ্যালেঞ্জিং হওয়ায় বিদেশী প্রতিষ্ঠানের মাধ্যমে সমূদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে তেল-গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে সম্ভাবনাময় এক নতুন যুগের সূচনা করেছিলেন আর তাঁর সুযোগ্য পুত্রের হাত ধরে ২০২৬ সালে সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের জ্বালানি সংশ্লিষ্ট বিষয়সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশীয় গ্যাসের উৎপাদন বৃদ্ধি। নির্বচিনী ইশতেহারের প্রতিশ্রুতিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দায়িত্ব গ্রহণের পরই কর্মকর্তাদের আগামী ১০০ দিনের মধ্যেই বিড রাউন্ড আহ্বান এঁর প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
এ লক্ষে কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় সভা করে অফশোর মডেল পিএসসি চূড়ান্ত করা হয়েছে। দেশের স্বার্থ সুরক্ষা করে বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য মডেল পিএসসি'র কিছু বিধান সংশোধন/সংযোজন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ‘বিনিয়োগ যেন আসে সে বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়েছি, তবে দেশের স্বার্থের বিষয়টিকে প্রাধান্য দিয়ে’।
মন্ত্রি আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকার অতন্ত অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বানের যে উদ্যোগ নিয়েছে তাতে বিদেশী বিনিয়োগকারীরা সাড়া দিবে এবং তাদের অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে আমাদের সমুদ্র এলাকায় নতুন নতুন তেল গ্যাস ক্ষেত্র আবিস্কার করা সম্ভব হবে।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে জ্বালানি জ্বালানি খাতে স্বয়ং সম্পূর্ণ হওয়ার কথা বলা হয়েছে। সে লক্ষে আমাদের জ্বালানি উৎপাদনের সম্ভাবনাগুলো আমরা আবিষ্কার করতে চাই। এজন্য ১৮০ দিনের কর্মসূচীর কথা বলা হয়। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সরকারের কিছু উদ্যোগের উদাহরণ দেন। তিনি আশা প্রকাশ করেন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিডিং ক্ষেত্রে আরেকটি সফল বিপ্লব ঘটবে। তিনি জানান, টেন্ডারের ক্ষেত্রে অতীতের সীমাবদ্ধতা, ভুলত্রুটি সংশোধন করার জন্য কাজ করা হচ্ছে যাতে এবার সফলতার আশা করা যায়। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ সংরক্ষন করেই সব কিছু করা হবে। প্রতিমন্ত্রী বরাবরে মতো সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সমুদ্র অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ অফশোর মডেল পিএসসি ২০২৬ এবং বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ প্রকাশ করা হয়েছে।

নতুন অফশোর মডেল পিএসসি ২০২৬-এ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক বিভিন্ন সুবিধা সংযোজন করা হয়েছে। বিনিয়োগকারীদের জন্য তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রি ও নির্দিষ্ট শর্তে গ্যাস রপ্তানির সুযোগ রাখা হয়েছে। পাইপলাইন বিনিয়োগ উৎসাহিত করতে পারস্পরিক সম্মত ট্যারিফ ব্যবস্থা এবং নির্মিত পাইপলাইনে পেট্রোলিয়াম পরিবহনের জন্য পেট্রোবাংলা কর্তৃক ট্যারিফ প্রদানের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্যারিফ নির্ধারণে দূরত্ব, পানির গভীরতা ও গ্যাসের পরিমাণ বিবেচনায় নেওয়া হবে।এছাড়া বিনিয়োগ সুরক্ষায় Stabilization ও Expropriation সংক্রান্ত বিধান, Commercial Discovery, Production, R&D ও Service Fee সংক্রান্ত বিভিন্ন বোনাস ও ফি নির্ধারণ এবং প্রশিক্ষণ অনুদানের ব্যবস্থাও রাখা হয়েছে। বিস্তারিত জ্বালানি বিভাগের ওয়েবসাইটে আপলোড করা আছে।

বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর আওতায় মোট ২৬টি অফশোর ব্লক-যার মধ্যে ১১টি Shallow Sea এবং ১৫টি Deep Sea ব্লক — বিডের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতিটি ব্লকের জন্য পৃথক আবেদন করতে হবে। তবে Deep Sea ব্লকের ক্ষেত্রে দুটি সংলগ্ন ব্লকের জন্য একক চুক্তির সুযোগ রাখা হয়েছে। বিনিয়োগকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে Information, Promotional ও Data Package ক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিড জমাদানের জন্য শুধুমাত্র Promotional/Bid Document Package ক্রয় বাধ্যতামূলক এবং একটি Package ক্রয়ের মাধ্যমে একাধিক ব্লকে অংশগ্রহণ করা যাবে। জ্বালানি বিভাগ আশা করছে এ সব সুযোগ-সুবিধা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হবে।

সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম , পেট্রোবাংলার চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মান্নান , জ্বালানি বিভাগের যুগ্মসচিব মোছাঃ মোর্শেদা ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(মুহাম্মদ আরিফ সাদেক)
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
(পরিচালক/ ডিপিআইও)
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

Photos from Bangladesh Oil, Gas and Mineral Corporation- Petrobangla's post 23/05/2026

Bid Notice
Bangladesh Offshore Bidding Round 2026

Photos from Bangladesh Oil, Gas and Mineral Corporation- Petrobangla's post 10/05/2026

*বিষয়: মিটার ইনডেক্সে ম্যাগনেট ব্যবহারের মাধ্যমে মেসার্স আলিজান স্টীল ইন্ডাস্ট্রির গ্যাস চুরি*

প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ০৯.০৫.২০২৬ তারিখে সকাল ৬.৪৫ মিনিটে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-১ এর আতাধীন ক্যাপটিভ পাওয়ার শ্রেনির গ্রাহক মের্সাস আলিজান স্টীল ইন্ডাস্ট্রি-২, (গ্রাহক সংকেত-৮-০৭-০০০২৪৭), প্লট নং-২১, রোড নং-১০, শ্যামপুর-কদমতলী শিল্প এলাকা এর আংগিনায় ভিজিল্যান্স ডিভিশন হতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণকারী টিম গ্রাহকের আরএমএস সংলগ্ন গেইট বন্ধ থাকায় দক্ষিন পার্শ্বের গেইট দিয়ে প্রবেশ করে জেনারেটর রুম ও কন্ট্রোল রুম পার হয়ে আরএমএস রুমের সম্মুখে গমন করে। বিদ্যমান ০৩ (তিন) টি জেনারেটর চালু অবস্থায় পরিলক্ষিত হয়। আরএমএস রুম তালা বদ্ধ পাওয়া যায়। আরএমএস রুমের গেটের গ্রিলের বাহির হতে দেখা যায় যে, মিটারের ইনডেক্সের উপর কালো ট্যাপ আবৃত ম্যাগনেট সদৃশ্য একটি বস্তু স্থাপন করা আছে। যার মাধ্যমে মিটারে অবৈধ হস্তক্ষেপের মাধ্যমে স্বাভাবিক গ্যাস মিটারিং এ বাধা সৃষ্টি করে অবৈধভাবে গ্যাস ব্যবহার করেছেন। আরএমএস রুমের চাবি সরবরাহের জন্য বারংবার উপস্থিত দারোয়ান/গ্রাহক প্রতিনিধিদের অনুরোধ করা সত্তেও তারা চাবি সরবরাহ না করে কালক্ষেপন করতে থাকে। বিষয়টি আঁচ করতে পেরে টিমের নিরাপত্তা নিশ্চিতের জন্য '৯৯৯' এবং সংশ্লিষ্ট থানায় কল করে পুলিশ প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়। সকাল ৮.৪০ এর দিকে শ্রমিকদের জড়ো মব সৃষ্টি করে মারমুখী হয়ে ধাক্কাধাক্কা করে টিমকে গেটের বাইরের বের করে গেট বন্ধ করে দেয়। সংশ্লিস্ট কদমতলী থানার পুলিশ সকাল ০৮.৫০ গ্রাহক আংগিনা পৌঁছে ভিতরে প্রবেশের চেষ্টা করলেও গেট না খোলায় পুলিশ ও গেটের ভিতর প্রবেশ করতে পারেনি। কর্তৃপক্ষের নির্দেশনায় গেটের বাইরে ভাল্বপিটের ভাল্ব বন্ধ করা হয়। ভালভে প্লাস্টিক সীল করার আংটা না থাকায় স্বাক্ষরযুক্ত কাগজের সীল স্থাপন করা হয়।
এতদবিষয়ে সংশ্লিষ্ট জোন কর্তৃক সংশ্লিষ্ট থানায় সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে।

অদ্য ১০-০৫-২০২৬ তারিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় সংশ্লিষ্ট জোন কর্তৃক অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে গ্রাহকের গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে।

06/05/2026

জনসাধারণের সচেতনতাই পারে
অবৈধ গ্যাস সংযোগ প্রতিহত করতে!

গাজীপুর জেলার গাছা থানাধীন ছয়দানা হাজিরপুকুর পশ্চিমপাড়া এলাকাস্থ মোতালিব হোসেন -এর বাড়ীর অবৈধ গ্যাস সংযোগটি তিতাস গ্যাস কোম্পানির গত ০৪/০৫/২০২৬ তারিখ পরিচালিত বিশেষ অভিযানে বিচ্ছিন্নপূর্বক কিল করা হয়। পরবর্তীতে তিতাস গ্যাসের কোনরূপ অনুমোদন ব্যতীত কিলিংকৃত রাইজারটি অবৈধভাবে পুনঃনির্মান করে গ্যাস সংযোগ প্রদানকালে স্থানীয় লোকজন মোঃ ইকবাল হোসেন (৪৫), জাতীয় পরিচয়পত্র নং-৭৩২১০৯১২৮৭’কে বাধা প্রদানপূর্বক আটক করে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ফোনে অবহিত করে। সেপ্রেক্ষিতে তিতাস গ্যাসের কর্মকর্তা ও কর্মচারীদের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে আসামী মোঃ ইকবাল হোসেন (৪৫)’কে পুলিশের নিকট হস্তান্তরসহ তিতাস গ্যাসের পক্ষ হতে মামলা দায়ের করা হয়।

আপনার আশেপাশে কাউকে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করতে দেখলে জাতীয় স্বার্থে গ্যাস কোম্পানিকে বা পুলিশের ৯৯৯ নম্বরে ফোন দিন।

https://www.facebook.com/share/p/14foLzT1kga/

30/04/2026

যতবার অবৈধভাবে সংযোগ গ্রহণ
ততবার অভিযান করে বিচ্ছিন্নকরণ!

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে নিয়মিত মোবাইল কোর্টসহ বিভিন্ন ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ ৩০/০৪/২০২৬ তারিখ তিতাসের নিজস্ব লোকবল দিয়ে মিরপুর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে একাধিকবার গ্যাস সংযোগ নেয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। যতবার অবৈধ সংযোগ পাওয়া যাবে, ততবারই বিচ্ছিন্ন করা হবে। মোবাইল কোর্ট হলে জেল-জরিমানাও হবে। আজকের অভিযানে পাওয়া তেমনই একটি অবৈধ সংযোগ:

জে. এস. লন্ড্রি ফ্যাশন
ঠিকানা: প্লট-২, আলিম মাদবর রোড, গরান চটবাড়ি, ইস্টার্ন হাউজিং, রূপনগর, মিরপুর। প্রতিষ্ঠানটি ৮০০ ফুট দূর থেকে হোজ পাইপ দিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করে। ফলে আজ আবার বিচ্ছিন্ন করা হয়েছে।

ইতোপূর্বে এই প্রতিষ্ঠানে ২৬/০৫/২০২৫, ০৮/১২/২০২৫, ০৫/০১/২০২৬ ও ২৩/০২/২০২৬ তারিখ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি করত কারখানাটি, তিতাসের অভিযান | বাংলাদেশ 26/04/2026

Source: সময় নিউজ

অভিনব পদ্ধতিতে গ্যাস চুরি করত কারখানাটি, তিতাসের অভিযান | বাংলাদেশ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় তিতাস গ্যাসের মিটারে বিশেষ ধরণের চুম্বক বসিয়ে অভিনব পদ্ধতিতে বিপুল পর...

22/04/2026

প্রতারক চক্র হতে সাবধান

20/04/2026

অদ্য ২০/০৪/২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১.৪৫ ঘটিকায় শাহিন আজাদ নামে এক বহিরাগত ব্যাক্তিকে একটি আবাসিক ফাইলসহ ডিএমডি- নারায়নগঞ্জ কার্যালয়ে হাতে- নাতে ধরা হয়। তিনি আবাসিক পুনঃ সংযোগের কথা বলে আক্তার হোসেন নামে স্হানীয় আবাসিক গ্রাহকের নিকট থেকে টাকা দাবি করেছেন মর্মে জানা যায়। বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হলে পুলিশের একটি দল আসার পর যাবতীয় বিষয়াদি পুলিশ লিপিবদ্ধ করে। পরবর্তীতে পুলিশের চাহিদা মতো ঐ ব্যাক্তিকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়। এতদবিষয়ে আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগ থেকে থানায় জিডি প্রক্রিয়া করা হচ্ছে।

16/04/2026

প্রয়োজন না হলে চুলা বন্ধ রাখি
মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধ করি।

11/04/2026

বৈধ আবাসিক গ্রাহকের গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার গ্যাস আইন ২০১০ অনুযায়ী জেল ও জরিমানা আরোপযোগ্য অপরাধ!

সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো নিয়মিত মোবাইল কোর্টসহ বিভিন্ন ধরণের অভিযান পরিচালনা করছে। অন্যান্য অবৈধ কার্যক্রমের পাশাপাশি আবাসিকের গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্যও সংশ্লিষ্টদের জেল-জরিমানা দেয়া হচ্ছে।

আবাসিকের গ্যাস বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার না করাসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম হতে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00