12/04/2026
সম্মানিত হওয়ার অনুভূতি সত্যিই আনন্দের, তবে তার চেয়েও বেশি অনুপ্রেরণাদায়ক আমাদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি পাওয়া। গত ১১ এপ্রিল কালিহাতী ব্লাড ফাউন্ডেশন-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা থেকে প্রাপ্ত এই সম্মাননা আমাদের Humanity Blood Foundation -hbf টিমের নিরলস পরিশ্রম, আত্মত্যাগ ও মানবসেবার একটি সুন্দর প্রতিফলন।
এই অর্জন আমাদের শুধু গর্বিতই করেনি, বরং আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে। মানুষের পাশে দাঁড়ানো, অসহায়দের মুখে হাসি ফোটানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার যে অঙ্গীকার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, এই স্বীকৃতি সেই পথচলাকে আরও দৃঢ় করেছে।
আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ কালিহাতী ব্লাড ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি, যাঁরা আমাদের কাজকে মূল্যায়ন করেছেন এবং আমাদের অনুপ্রাণিত করেছেন সামনে এগিয়ে যেতে। এমন সংগঠনগুলো সমাজে মানবিকতা, সচেতনতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়ে সত্যিই দৃষ্টান্ত স্থাপন করছে।
মানবতার সেবায় আমরা একসাথে, পরিপূরক হয়ে আরও দূর এগিয়ে যেতে চাই—ইনশাআল্লাহ।
08/04/2026
আলহামদুলিল্লাহ
গত ৩০ শে মার্চ, ২০২৬ ইং তারিখে হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে বল্লা ফাজিল মাদরাসার ১০ জন্য দরিদ্র আলিম পরিক্ষার্থীদের (২০২৬ ব্যাচ) ফর্ম ফিল আপের জন্য ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশন এর কালিহাতী জোনের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্যের উপস্থিতিতে অত্র এলাকার একজন মান্যবর ব্যক্তিকে সাথে নিয়ে মাদরাসার অধ্যক্ষ জনাব আব্দুল মান্নান স্যারের হাতে এই অর্থ হস্তান্তর করা হয়।
20/03/2026
আলহামদুলিল্লাহ
কর্মসূচি ১৫
মহান আল্লাহর অশেষ কৃপায় এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশন (HBF) এর রমজান মাসব্যাপী মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
আমাদের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক ভাই-বোনেরা আজ
ঈদ সামগ্রী উপহার - হিসেবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের বাসায় গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন।
তাদের চোখের আনন্দ আর কৃতজ্ঞতা আমাদের এই পথচলার শক্তি।
📌 স্থানঃ মির্জাপুর, টাঙ্গাইল সদর, মির্জাপুর, দেলদুয়ার, কালিহাতী।
💖 বিশেষ কৃতজ্ঞতা:
✨ আমাদের সকল আর্থিক সহায়তাকারী দাতা ভাই-বোনদের প্রতি, যাদের অবদানে আমরা এই মহৎ কাজে অংশ নিতে পারছি।
✨ আমাদের অক্লান্ত পরিশ্রমী স্বেচ্ছাসেবক সদস্যদের প্রতি, যারা দিনরাত পরিশ্রম করে এই উপহার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন।
✨ এবং সকল শুভাকাঙ্ক্ষী ও দোয়া কারীদের প্রতি, যাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
🌙 আপনিও এই মহৎ কাজে অংশ নিন!
আপনার দানই হতে পারে কারো মুখের হাসির কারণ, হতে পারে এক পরিবারে ঈদের আনন্দের রঙ।
📢 পোস্টটি শেয়ার করুন এবং আরও বেশি মানুষকে আমাদের এই উদ্যোগের অংশ হতে উৎসাহিত করুন!
#রমজানকর্মসূচি #কর্মসূচি_০৮ #ইফতারউপহার_০৩ #মানবতারসেবা #ইফতারসামগ্রী #দানসদকা #অসহায়েরপাশে #হিউম্যানিটি_ব্লাড_ফাউন্ডেশন
19/03/2026
কর্মসূচি : ১৪
আলহামদুলিল্লাহ 🤲
আমাদের Humanity Blood Foundation -hbf এর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে একজন শারীরিক প্রতিবন্ধী ভাই কে একটি হুইলচেয়ার এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মানবতার সেবায় নিয়োজিত আমাদের এই প্ল্যাটফর্ম সবসময় চেষ্টা করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে। আজকের এই ছোট্ট প্রচেষ্টা সেই ধারাবাহিকতারই একটি অংশ, যেখানে একজন অসহায় মানুষ তার চলাচলের জন্য একটি সহায়ক মাধ্যম পেয়েছে এবং নগদ অর্থ তার দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে—এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। 💙
এই মহৎ কাজটি সফল করতে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা স্বেচ্ছাসেবক হিসেবে সময়, শ্রম ও আন্তরিকতা দিয়ে পাশে থেকেছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। 🤝
আল্লাহ যেন সকলের এই সহযোগিতা কবুল করেন, সবার রিজিক বৃদ্ধি করেন এবং আমাদের সবাইকে মানুষের পাশে থাকার তাওফিক দান করেন।
18/03/2026
আলহামদুলিল্লাহ
কর্মসূচি : ১৩ ঈদ বস্ত্র বিতরণ
আমাদের Humanity Blood Foundation -hbf এর রমজান মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সফলভাবে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে। এই আয়োজনে আমরা কিছু অসহায় ও রোগাক্রান্ত শিশুর মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। পাশাপাশি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝেও ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।
তাদের আনন্দই আমাদের তৃপ্তি, তাদের হাসিই আমাদের প্রাপ্তি।
মানবতার এই পথচলায় পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা।
14/03/2026
কর্মসূচি ১২ | কুরআন শরীফ বিতরণ ০৩
আলহামদুলিল্লাহ! হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশন (HBF) এর পক্ষ থেকে রমজান মাসব্যাপী মানবিক কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে।
আজকের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে—
✅ ১ টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে
০৯ টি।
✅ আমাদের লক্ষ্য, যেন প্রতিটি শিশু ইসলামের জ্ঞান অর্জন করতে পারে এবং কুরআনের আলো তাদের জীবনে ছড়িয়ে পড়ে।
স্তান : গড়াসিন হাজী ইসমাইল হোসেন দারুল উলুম মাদরাসা ও এতিমখানা
গড়াসিন , নাল্লাপাড়া , দেলদুয়ার , টাঙ্গাইল
এতিম শিশুদের হাতে কুরআন শরীফ তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। তাদের হাসিমুখ, দোয়া ও ভালোবাসা আমাদের এই কাজের সবচেয়ে বড় প্রেরণা।
💖 বিশেষ কৃতজ্ঞতা
✨ আর্থিক সহায়তাকারী সকল দাতা ভাই-বোনদের, যাদের দানে এই মহৎ কাজ সম্ভব হয়েছে।
✨ আমাদের পরিশ্রমী স্বেচ্ছাসেবক ভাই-বোনেরা, যারা অক্লান্ত পরিশ্রম করে কুরআন বিতরণ কার্যক্রম সফল করেছেন।
✨ শুভাকাঙ্ক্ষী ও দোয়াকারীদের, যারা সবসময় আমাদের পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
🎉 সামনে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ!
রমজানের শেষ সময়টুকু যেন আরও বেশি মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেই লক্ষ্যেই আমরা শুরু করতে যাচ্ছি ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রম।
💝 ঈদ সামগ্রীতে থাকবে:
✅ চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, খেজুরসহ প্রয়োজনীয় উপকরণ
👕 ঈদ বস্ত্র বিতরণ:
✅ সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের জন্য নতুন পোশাক
📢 আপনিও এই মহৎ কাজে অংশ নিতে পারেন!
📱 নগদ / বিকাশ (পার্সোনাল): ০১৯২৮৩৯৩৩৬৭
🤲 আসুন, রমজানের শেষ সময়ে এবং ঈদের আনন্দে আমরা একসাথে অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনার অনুদানই হতে পারে কারো মুখের হাসি।
📢 পোস্টটি শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষ আমাদের এই উদ্যোগের অংশ হতে পারে!
#রমজানকর্মসূচি #কর্মসূচি_১০ #কুরআনশরীফবিতরণ_০৫ #মানবতারসেবা #ঈদসামগ্রী #ঈদবস্ত্র #অসহায়েরপাশে #স্বেচ্ছাসেবক #দানসদকা #হিউম্যানিটি_ব্লাড_ফাউন্ডেশন
12/03/2026
Humanity Blood Foundation -hbf এর রমজান মাসব্যাপী কর্মসূচি!
কর্যক্রম - ১১
ইফতার সামগ্রী উপাহার - ০২
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশন (HBF) এর রমজান মাসব্যাপী কর্মসূচি সুন্দরভাবে এগিয়ে চলছে।
আজ আমাদের স্বেচ্ছাসেবক ভাই-বোনেরা অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রীর উপহার পৌঁছে দিচ্ছেন। তাদের মুখের হাসি এবং দোয়া আমাদের সকল শ্রমের প্রকৃত সার্থকতা।
এই ইফতার উপহার সামগ্রীর মধ্যে রয়েছে:
✅ ছোলা
✅ খেজুর
✅ আলু
✅ মুড়ি
✅ চিনি
✅ তেল
✅ নিত্যপ্রয়োজনীয় আরও কিছু উপকরণ
📌 স্থামঃ দেলদুয়ার, মির্জাপুর, কালিহাতী
এটি শুধু একটি উপহার নয়, এটি তাদের রোজার সময়ের হাসির কারণ, তাদের জীবনের আশার আলো।
💖 বিশেষ কৃতজ্ঞতা:
✨ যাঁরা আর্থিকভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতিটি দান আমাদের জন্য অনেক মূল্যবান। আপনার এই দান সরাসরি কোনো পরিবারের ইফতারের আয়োজনের কারণ হয়ে উঠেছে।
✨ আমাদের অভিনন্দন ও ভালোবাসা নিবেদন করছি স্বেচ্ছাসেবকদের প্রতি, যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করছেন।
✨ যারা দোয়া ও মানসিকভাবে পাশে আছেন, তাদের ভালোবাসা আমাদের চলার শক্তি।
👉 আপনিও এই মহৎ উদ্যোগের অংশ হতে পারেন:
📱 মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ) নম্বর: ০১৯২৮৩৯৩৩৬৭
🤲 আসুন, রমজানের এই পবিত্র সময়ে আমরা একসাথে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আপনার সামান্য দান কারো জন্য হতে পারে আনন্দের উৎস।
📢 শেয়ার করে আমাদের এই মানবিক উদ্যোগের কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন!
#রমজানেরদান #মানবতারসেবা #ইফতার_উপহার #সুবিধাবঞ্চিতদের_পাশে #স্বেচ্ছাসেবক #কৃতজ্ঞতা #দানসদকা #হিউম্যানিটি_ব্লাড_ফাউন্ডেশন
#ইফতারসামগ্রীHBF
10/03/2026
আলহামদুলিল্লাহ। প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশন-এর রমজান মাসের কর্মসূচি চলমান রয়েছে।
কর্মসূচি–১০ “সাবলম্বী প্রজেক্ট –০৩” এর আওতায় একটি মাদ্রাসায় পবিত্র কুরআন সংরক্ষণের জন্য একটি আলমারি ক্রয় করে প্রদান করা হয়েছে।
মানবিক কাজের এই ধারাবাহিকতা বজায় রাখতে যারা শ্রম, সময় ও আর্থিক সহযোগিতা দিয়ে পাশে আছেন—হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
📍 লোকেশন: মারকাযুস সুন্নাহ মাদ্রাসা
মির্জাপুর পৌরসভা, ওয়ার্ড নং ০১
আল্লাহ যেন আমাদের এই ছোট প্রচেষ্টাগুলো কবুল করেন এবং মানবতার সেবায় এগিয়ে যাওয়ার তাওফিক দান করেন। 🤲
10/03/2026
Humanity Blood Foundation -hbf এর রমজান মাসব্যাপী কর্মসূচি!
কর্যক্রম - ০৯
ইফতার সামগ্রী উপাহার - ০১
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় হিউম্যানিটি ব্লাড ফাউন্ডেশন (HBF) এর রমজান মাসব্যাপী কর্মসূচি সুন্দরভাবে এগিয়ে চলছে।
আজ আমাদের স্বেচ্ছাসেবক ভাই-বোনেরা অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রীর উপহার পৌঁছে দিচ্ছেন। তাদের মুখের হাসি এবং দোয়া আমাদের সকল শ্রমের প্রকৃত সার্থকতা।
এই ইফতার উপহার সামগ্রীর মধ্যে রয়েছে:
✅ ছোলা
✅ খেজুর
✅ আলু
✅ মুড়ি
✅ চিনি
✅ তেল
✅ নিত্যপ্রয়োজনীয় আরও কিছু উপকরণ
📌 স্থামঃ টাঙ্গাইল সদর
এটি শুধু একটি উপহার নয়, এটি তাদের রোজার সময়ের হাসির কারণ, তাদের জীবনের আশার আলো।
💖 বিশেষ কৃতজ্ঞতা:
✨ যাঁরা আর্থিকভাবে সহযোগিতা করছেন, তাদের প্রতিটি দান আমাদের জন্য অনেক মূল্যবান। আপনার এই দান সরাসরি কোনো পরিবারের ইফতারের আয়োজনের কারণ হয়ে উঠেছে।
✨ আমাদের অভিনন্দন ও ভালোবাসা নিবেদন করছি স্বেচ্ছাসেবকদের প্রতি, যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করছেন।
✨ যারা দোয়া ও মানসিকভাবে পাশে আছেন, তাদের ভালোবাসা আমাদের চলার শক্তি।
👉 আপনিও এই মহৎ উদ্যোগের অংশ হতে পারেন:
📱 মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ) নম্বর: ০১৯২৮৩৯৩৩৬৭
🤲 আসুন, রমজানের এই পবিত্র সময়ে আমরা একসাথে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আপনার সামান্য দান কারো জন্য হতে পারে আনন্দের উৎস।
📢 শেয়ার করে আমাদের এই মানবিক উদ্যোগের কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিন!
#রমজানেরদান #মানবতারসেবা #ইফতার_উপহার #সুবিধাবঞ্চিতদের_পাশে #স্বেচ্ছাসেবক #কৃতজ্ঞতা #দানসদকা #হিউম্যানিটি_ব্লাড_ফাউন্ডেশন
#ইফতারসামগ্রীHBF