03/06/2026
মাদ'ক থেকে দূরে থাকুন।
যে মুখে ডাকি মা, সে মুখে মাদ"ক না 🚭 https://youtube.com/@raseldnc?si=zWrfyi8vEw1BweWF
03/06/2026
মাদ'ক থেকে দূরে থাকুন।
02/06/2026
মানুষের মতো মানুষ হও। শিক্ষিত হয়ে লাভ নেই।
😢😢
১ পুড়িয়া গা-জা সহ আ-ট-ক। মিঠাপুকুর, রংপুর।
02/06/2026
গাঁজা ০১(এক) কেজি সহ ০১(এক) জন আসামী গ্রেফতার।
*মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া* কর্তৃক অভিযানে উদঘাটিত মামলার তথ্য :
*১) ঘটনার তারিখঃ* ০২/০৬/২০২৬ খ্রি.
*২) সময়ঃ* ০৮:৩০ ঘটিকা।
*৩)ঘটনাস্থলঃ* ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের রাধিকা বাজারস্থ সুলতানপুর হতে ব্রাহ্মণবাড়িয়াগামী রাস্তার পশ্চিম পার্শ্বে জুয়েল ইলেকট্রনিকস নামীয় ওয়ালটন শো-রুমের সামনে, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
*৪) আসামীর নাম ও ঠিকানাঃ*
মোঃ মকছুদার(৪৫) গ্রেফতার, পিতা- মৃত মাহতাব, মাতা- মনিজা বেগম, সাং- দোয়ানী বাজার, ০৪নং ওয়ার্ড, হারাগাছ পৌরসভা, থানা- কাউনিয়া, জেলা- রংপুর, এ/পি- খড়মপুর মাজার, আখাউড়া পৌরসভা, থানা- আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
*৫)উদ্ধারকৃত আলামত:* গাঁজা ০১(এক) কেজি।
*৬) ব্যবস্থাঃ*
আসামীর সংখ্যা = ০১(এক) জন।
আসামীর বিরুদ্ধে *উপপরিদর্শক জনাব তায়রীফুল ইসলাম* মামলার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
02/06/2026
আপনার এলাকায় কি নামে পরিচিত।
02/06/2026
সুস্থ জীবন চাই
এই গরমে আইসক্রিম খাই। 😃❤️
শৈশবকালে তার থেকে এমন করে আইসক্রিম খাইতাম চাল-ধান দিয়ে।
02/06/2026
জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং অপর ১ জন পালিয়ে গেছে।
গত ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় আল-নূর হাসপাতালের বিপরীত পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কালো রঙের এক্সিও প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ব্যাকডালার পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৭,৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০০ পিস ইয়াবার ভাঙা গুঁড়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি বাবু মোল্লা (৪৫), জেলা চুয়াডাঙ্গার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩ লক্ষ ৪ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
মাদকবিরোধী অভিযান is back, মাদকবিরোধী অভিযান চলবে সারা বাংলাদেশ ।