05/12/2025
বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশি হ*ত্যার বিচার চাই।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার অফিসিয়াল ফেসবুক পেজ। This is a page about the daily happenings of Dhaka Polytechnic Institute
05/12/2025
বিএসএফ কর্তৃক দুই বাংলাদেশি হ*ত্যার বিচার চাই।
29/08/2025
দীর্ঘ ১১ বছর পর ডিপ্লোমা পর্যায়ের সরকারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর জন্য রইল অগ্রীম শুভেচ্ছা ও শুভকামনা।
20/08/2025
শিক্ষার্থীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় তারা প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে তাদের শিক্ষা জীবনে। তাই শিক্ষার্থীদের সুষ্ঠু যাতায়াতের জন্য ক্যাম্পাসে নিজস্ব বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি।
28/07/2025
তারিখ: ২৮ জুলাই, ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম কেনা নিয়ে টেন্ডার দুর্নীতির প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম ক্রয় প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। পত্রিকা সূত্রে জানা যায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম কেনার জন্য অনুষ্ঠিত দরপত্রে সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে চতুর্থ সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া হয়েছে যা সরাসরি সরকারি ক্রয় আইন লঙ্ঘন করেছে।
মূল্যায়ন কমিটিতে বাইরের সদস্য না রাখা, দরপত্র ‘নন-রেসপন্সিভ’ ঘোষণার অযৌক্তিকতা এবং অর্থবরাদ্দ শেষ হওয়ার অজুহাতে শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করাকে শুধুই অব্যবস্থাপনা নয়, বরং ইচ্ছাকৃত দুর্নীতির প্রয়াস বলেই মনে হচ্ছে।
পলিটেকনিক বা কারিগরি প্রতিষ্ঠানগুলোয় ব্যবহারিক অনুশীলনই মুখ্য। সেক্ষেত্রে কম্পিউটার ও এর যন্ত্রাংশ বেশ গুরুত্বপূর্ণ। এ ধরনের ডিভাইস কখনো নতুন কিনতে হয়। আবার কখনো পুরোনোগুলোকে হালনাগাদ করতে হয়। এখানে যদি দীর্ঘসূত্রতা তৈরি হয়, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা এর নিন্দা ও প্রতিবাদ জানায়। এই অনিয়ম প্রমাণ করে যে, প্রশাসন শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে লুটপাটে ব্যস্ত। উক্ত ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
বার্তা প্রেরক,
শাখাওয়াত হোসেন রুদ্র
সংগঠক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা
15/07/2025
বঞ্চিত পলিটেকনিক শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অবৈধ আত্মীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে চাকরি প্রত্যাশীদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহ্বান ছাত্র ইউনিয়নের
রাজনৈতিক নিয়োগ নয়, পরীক্ষার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ চাই
বিগত কয়েক বছরে এলজিইডিতে যে ২৫৭ জন প্রকৌশলীকে রাজস্ব খাতে চাকরি দেওয়া হয়েছে, তাদের অনেকের নেই প্রয়োজনীয় ডিগ্রি, নেই চাকরির ধারাবাহিকতা, এমনকি উক্ত অনুমোদনে পিএসসির মতামতও নেওয়া হয়নি। অথচ হাজার হাজার প্রকৃত যোগ্য পলিটেকনিক শিক্ষার্থী বছরের পর বছর ধরে দক্ষতার ভিত্তিতে উক্ত পদের দাবিদার। এছাড়াও স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে ৩৬৭৯ জন আত্মীকরণের আর্জি পেশ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার এক যৌথ বিবৃতিতে বলেন,“পলিটেকনিকের শিক্ষার্থীরা দিনরাত কষ্ট করে পড়াশোনা করছে, কিন্তু চাকরির বাজারে তারা বরাবরই বঞ্চিত। অপরদিকে কিছু লোক রাজনৈতিক সংশ্লিষ্টতার মাধ্যমে অনিয়ম করে সরকারি চাকরির সুবিধা নিচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই জারি রাখা প্রকৃতপক্ষে জুলাইয়ের গণআকাঙ্খা। আমরা অবিলম্বে এই বৈষম্যের অবসান চাই।”
রাষ্ট্রের দায়িত্ব হলো দক্ষতা ও শিক্ষার ভিত্তিতে সকল নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, চাকরির বাজারকে রাজনীতিকরণ এবং আমলাতান্ত্রিক দুর্নীতিতে ভরপুর করে হাজার হাজার প্রকৃত যোগ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে। যা কোটা প্রথার থেকে ভয়ংকর এবং মেধা বঞ্চিতকরণের অন্যতম উদাহরণ।
নেতৃবৃন্দ আরও বলেন, "রাজনৈতিক নিয়োগ মানেই হলো দুর্নীতিকে বৈধতা দেওয়া। এভাবে চলতে থাকলে দেশের প্রকৌশল শিক্ষার কোনো ভবিষ্যৎ থাকবে না। রাষ্ট্রকে অবশ্যই মেধা ও ন্যায়ের পক্ষে থাকতে হবে।"
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনিয়মিত নিয়োগ বাতিল, ন্যায্যতা ও আইনের ভিত্তিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জোর দাবি জানাচ্ছে।
বার্তা প্রেরক,
আমিনুল ইসলাম ইমন
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
16/05/2025
দেয়াল লিখন মুছে ফেলার ঘটনায় ছাত্র ইউনিয়নের নিন্দা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবিসংবলিত দেয়াল লিখন থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নাম ও ল....
15/05/2025
১৫ মে, ২০২৫
সংবাদ বিজ্ঞপ্তি
---------------------
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের দাবি সম্বলিত দেয়াল লিখন থেকে ছাত্র ইউনিয়নের নাম ও লোগো মুছে ফেলার নিন্দা ও প্রতিবাদ
ছাত্রলীগ স্টাইলের স্বৈরাচারী ও অধিপত্যবাদী আচরণ প্রতিহত করা হবে
গত শনিবার (১০ মে, ২০২৫) দিবাগত রাতে শিক্ষা সংশ্লিষ্ট ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ক্যাম্পাসে দেয়াল লিখন করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। গত মঙ্গলবার (১৩ মে, ২০২৫) কে বা কারা ছাত্র ইউনিয়নের দেয়াল লিখন থেকে শুধুমাত্র নাম ও লোগো কালো রঙ দিয়ে মুছে দেয়।
কতিপয় গোষ্ঠীর এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার আহ্বায়ক শাখাওয়াত হোসেন রুদ্র ও যুগ্ম আহ্বায়ক জাদিদ আনজুম রুপম বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সব সময়ই ব্যক্তির গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহাবস্থানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। কিন্তু ছাত্র ইউনিয়নের দেয়াল লেখা মুছে দেয়া নিঃসন্দেহে ছাত্রলীগের ন্যায় ফ্যাসিস্ট ও অধিপত্যবাদী আচরণের বহিঃপ্রকাশ। ক্যাম্পাসে আবার নতুন করে কেউ একক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে 'নতুন ছাত্রলীগ' হয়ে উঠার অপচেষ্টা করলে তা শুরুতেই প্রতিহত করা হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, শিক্ষার অধিকার আদায়ের লড়াইয়ের দায়বদ্ধতা থেকে ছাত্র ইউনিয়ন যেহেতু দেয়ালগুলোতে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি সেখানে লিখেছিল। কাজেই যারা ঐসব দেয়াল থেকে শুধুমাত্র ছাত্র ইউনিয়নের লোগো আর নাম মুছে দিয়েছে, সুতরাং এ কাজ যারা করতে পারে তারা মূলত চায় না ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের আশা ভরসার জায়গা হয়ে উঠুক ও ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি অবস্থান করুক।
বার্তা প্রেরক,
শাখাওয়াত হোসেন রুদ্র
আহ্বায়ক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা
06/04/2025
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল।
05/04/2025
যুক্ত হোন, সফল করুন। ✊
07/03/2025
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য হওয়া গৌরবের।
শিক্ষা, সংস্কৃতি, গণতন্ত্র, মানবতা রক্ষার সংগ্রামে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নীল পতাকাতলে ঐক্যবদ্ধ হউন।
যোগাযোগ—
০১৪০৩৫০৭৬১৯, ০১৮১৬৯৬১৭৪৫
নিবন্ধন করতে —
https://forms.gle/8T73hUo8At7WF5kRA
23/02/2025
সংবাদ বিজ্ঞপ্তি
২৩ ফেব্রুয়ারি, ২০২৫
মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ (২৩ ফেব্রুয়ারি, ২০২৫) ছাত্র আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। মধুর ক্যান্টিনের সত্ত্বাধিকারী মধুসূদন দে'র (মধুদা) হত্যাকারীদের রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির। ১৯৭১ সালে ২৫ শে মার্চ কালরাতে মধু'দাকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেই ঘাতকদের রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির মধুর ক্যান্টিনে আজকে সংবাদ সম্মেলন আয়োজনের যে ধৃষ্টতা দেখিয়েছে তা স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র-জনতা মেনে নিবে না।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, "মধু'দার হত্যাকারী পাকিস্তানি হানাদার বাহিনীর রাজনৈতিক উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন আয়োজন স্বাধীনতাকামী ও প্রগতিশীল ছাত্র-জনতার জন্য লজ্জার। আমরা মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাই। মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী সংগঠন ইসলামী ছাত্র সংঘের সরাসরি উত্তরাধিকার ইসলামী ছাত্র শিবির যারা মুক্তিযুদ্ধে আলবদর, আল শামস, রাজাকার বাহিনী গঠন করে গণহত্যা চালিয়েছে। আজ পর্যন্ত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির তাদের ঘৃণ্য অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চায় নাই। আমরা ইসলামী ছাত্র শিবিরকে বয়কট করতে আপামর ছাত্র-জনতাকে আহ্বান জানাই।"
বার্তা প্রেরক,
মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন