11/03/2026
ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশান-এর আর্থিক সহায়তায় লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ইলেক্ট্রিক টিউবওয়েল এবং টয়লেট স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
এই মহৎ উদ্যোগে সহযোগিতা ও সমর্থনের জন্য সম্মানিত আজিজুল বারী স্যার এবং ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশান-এর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
08/03/2026
Happy International Women’s Day 💜
10/02/2026
লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে “টিউবওয়েল এবং টয়লেট” স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মানিত উপদেষ্টা আজিজুল বারী স্যার-এর আন্তরিক উদ্যোগ এবং ইন্টারন্যাশনাল এঞ্জেল অ্যাসোসিয়েশানের আর্থিক সহায়তায় এই মহৎ উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তাঁদের প্রতি রইলো আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
05/01/2026
নতুন বছরের প্রথম দিনে লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ।🩷
31/12/2025
In the new year, we reaffirm our commitment to move forward together for education and humanity. wishing everyone a "Happy New Year".
22/12/2025
Our honourable Advisor,Azizul Bari Sir recently visited Lala Nongovernment Primary School, Lalakhal, Sylhet (Administrated by ESO) on 20th December, 2025. During his visit, he conducted a formal interactive session with the school community and students of the school, shared his valuable guidance and insights. We are honored for his continual support and encouragement.
29/11/2025
আজ আমাদের যাত্রার আরেকটি গর্বের দিন। সিলেটের লালাখালে এসো’র নিজস্ব জমি রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলো। এই আনন্দঘন মুহূর্তের সূচনা হয় কৃষ্ণচুরা, কাঠবাদাম, বাগানবিলাস, ডাব ও নিম গাছ রোপণের মাধ্যমে। গাছগুলো স্পন্সর করার জন্য আমাদের প্রিয় স্বেচ্ছাসেবী Saria Gulshan Promee কে আন্তরিক ধন্যবাদ। একইসাথে লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছোট শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব্যাগ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। লালাখালের অপার সৌন্দর্যের মধ্যে গড়ে উঠছে এসো’র নতুন স্বপ্নভূমি। সকল সদস্যকে সেখানে এসে আমাদের এই নতুন যাত্রার সূচনা প্রত্যক্ষ করার আমন্ত্রণ রইল।
Today is another proud day in our journey. ESO’s own land registration in Lalakhal, Sylhet has been successfully completed. This joyful moment was marked by the planting of Krishnachura, Kathbadam, Baganbilas, Coconut, and Neem trees. Heartfelt thanks to our dear volunteer Saria Gulshan Promee for sponsoring the trees. At the same time, educational material bags and sports equipment were distributed among the young students of Lalakhal Non-government Primary School.
ESO’s new dream land is taking shape amidst the natural beauty of Lalakhal. All members are warmly invited to visit the place and see the beginning of this new chapter.
17/11/2025
Happy International Students’ Day!!
🎓 International Students’ Day reminds us of the strength, dreams , and determination carried by every learner around the world. 🌍✨
Students are the heartbeat of progress — their questions open new possibilities, their ideas spark change, and their courage shapes the future. At ESO, we stand beside every student, believing in their ability to rise, learn, and lead with purpose.
Education is more than achieving grades — it’s about building character, discovering potential, and finding the confidence to dream bigger than before. 💫
Today, we celebrate all students — their efforts, their resilience, and their limitless potential. May every learner continue to grow, shine, and move forward with hope. ❤️
16/10/2025
এসো' সম্প্রতি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে —
“লালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প।”
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লালাখালে অবস্থিত এই বিদ্যালয়ে বর্তমানে ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। বিদ্যালয়টির জরাজীর্ণ অবস্থা ও সীমিত সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে এসো' আগস্ট, ২০২৫ থেকে নিয়মিতভাবে বিদ্যালয়ের খরচ বাবদ প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমান অর্থ অনুদান দেয়া শুরু করেছে।
এসো'র লক্ষ্য শুধুমাত্র এই বিদ্যালয়টিকে টিকিয়ে রাখা নয়, বরং ভবিষ্যতে এর পূর্ণাঙ্গ সংস্কার ও উন্নয়নে ভূমিকা রাখা।
এই মহান উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।
পাশে থাকার জন্য ধন্যবাদ।