27/01/2026
অফিস স্থানান্তর বিজ্ঞপ্তি
তিতাস গ্যাস মেট্রো ঢাকা-৪ (গুলশান অফিস) এর সম্মানিত গ্রাহকদের সেবার্থে একটি ব্যক্তিগত উদ্যোগ।
27/01/2026
অফিস স্থানান্তর বিজ্ঞপ্তি
23/10/2025
অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধে গুলশান সোসাইটির সহায়তার প্রতিশ্রুতি এক অনন্য উদাহরণ!
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র গুলশান এলাকার গ্যাস বিতরণ পাইপলাইনের কয়েকটি পয়েন্টে ছিদ্র করে কড়াইল বস্তিতে গ্যাস সংযোগ নেয়া হয়। তিতাস গ্যাস বারংবার সংযোগ বিচ্ছিন্ন করলেও দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে আবারও পুনঃসংযোগ নেয়। কড়াইল বস্তিতে ব্যবহার হওয়া গ্যাসের কোনো অর্থ তিতাস গ্যাস যেমন পায় না তেমনি অনিরাপদভাবে গ্যাস নেয়া ও ব্যবহারের জন্য যেকোনো সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা থাকে। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত/প্রচারিত প্রতিবেদন অনুযায়ী অবৈধভাবে কড়াইল বস্তিতে ব্যবহার হওয়া গ্যাসের বিল বাবদ একটি চক্র মাসে প্রায় ৩ কোটি টাকা আদায় করে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও পেট্রোবাংলার সহযোগিতায় গত ২২/১০/২০২৫ তারিখ গুলশান সোসাইটি ও তিতাস গ্যাস যৌথভাবে গুলশানে একটি প্রেস ব্রিফিং করে এবং অবৈধভাবে সংযোগ নেয়ার জায়গাগুলো সরেজমিন পরিদর্শন করে। প্রেস ব্রিফিং এ জানানো হয় যে, গুলশান সোসাইটি কড়াইল বস্তিতে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ ও ব্যবহার বন্ধে তিতাস গ্যাসের সাথে যৌথভাবে কাজ করবে। সোসাইটি তিতাস গ্যাসকে প্রয়োজনীয় সকল ধরণের সহায়তা প্রদান করবে। উপরন্তু, সোসাইটি তাদের নিজস্ব সিকিউরিটি দিয়ে পাইপলাইন বরাবর সার্বক্ষণিক পেট্রোলিং নিশ্চিত করবে এবং প্রয়োজনীয় সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা গ্রহণ করবে।
ধন্যবাদ, গুলশান সোসাইটি!
গুলশান সোসাইটির মতো অন্যান্য সামাজিক ও ব্যবসায়িক সংগঠনগুলোকে অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধে গ্যাস বিতরণ কোম্পানিসমূহের সাথে যৌথভাবে কাজ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে পেট্রোবাংলা।
"তিতাস গ্যাস জাতীয়তাবাদী ফোরাম" এর ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
https://www.facebook.com/share/1MYbSaDVqS/
তিতাস গ্যাস জাতীয়তাবাদী ফোরাম
"জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ,
জ্বালানী নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।"
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র সাথে যুক্ত একটি পেশাজীবি সংগঠন
30/06/2024
15/07/2023
অফিস স্থানান্তর বিজ্ঞপ্তি:
তিতাস গ্যাস কুড়িল জোনাল অফিস (মেঢাবিবি-৪ ও মেঢারাবি-৪) এর স্থান পরিবর্তন:
এতদ্বারা তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লি: এর সম্মানিত গ্রাহক, ঠিকাদারসহ সকল অংশীজনের অবগতির নিমিত্ত জানানো যাচ্ছে যে, মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৪ ও মেট্রো ঢাকা রাজস্ব বিভাগ-৪ এর সমন্বয়ে গঠিত তিতাস গ্যাস কুড়িল জোনাল অফিস এর কার্যালয় আগামী ০১-০৮-২০২৩ তারিখ হতে বর্তমান ঠিকানা: জাকির কমপ্লেক্স, ক-২১৮, কুড়িল চৌরাস্তা, ঢাকা-১২২৯ হতে গুলশানস্থ কোম্পানির নিজস্ব ভবন প্লট নং-১২১ পি, হোল্ডিং নং- সি.ডব্লিউ.এন (বি) ৪/এ, গুলশান এভিনিউ, ঢাকা ১২১২-এ স্থানান্তরিত হবে।
আওতাধীন এলাকাসমূহ:
তেজগাঁও, কাওরান বাজার, মহাখালী, বেগুণবাড়ী, গুলশান ১,২, বনানী, বারিধারা, বাড্ডা, বসুন্ধরা আ/এ, ক্যান্টনমেন্ট, বালুঘাট, মাটিকাটা, ইব্রাহিমপুর, ভাটারা, সাতারকুল, আফতাব নগর, ছোলমাইদ, সাঈদনগর, ভাষাণটেক, মানিকদী, কাফরুল, জোয়ারসাহারা, এয়ারপোর্ট এলাকা, বাউনিয়া, নলভোগ, তুরাগ, আব্দুল্লাহপুর, উত্তর খান এবং দক্ষিন খান।
01/06/2023
তিতাস গ্যাস কুড়িল অফিসের স্থান পরিবর্তন সংক্রান্ত নোটিশ
09/05/2023
তিতাস গ্যাস গুলশান অফিস এর লোকেশন ম্যাপ। হলুদ চিহ্নিত স্থানে, সিটি ব্যাংক হেড অফিস এর বিপরীতে।
08/05/2023
জরুরী গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তি
তিতাস গ্যাস মেঢাবিবি-৪ ও মেঢারাবি-৪ এর স্থান পরিবর্তন:
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেঢাবিবি-৪ ও মেঢারাবি-৪ এর সমন্বয়ে গঠিত তিতাস গ্যাস কুড়িল জোনাল অফিস এর কার্যক্রম আগামী ০১-০৮২০২৩ তারিখ হতে বর্তমান ঠিকানা: জাকির কমপ্লেক্স, ক-২১৮, কুড়িল চৌরাস্তা, ঢাকা-১২২৯ এর পরিবর্তে গুলশানস্থ কোম্পানির নিজস্ব ভবন প্লট নং-১২১ পি, হোল্ডিং নং- সি.ডব্লিউ.এন (বি) ৪/এ, গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা ১২১২ এ শুরু হতে যাচ্ছে।
আওতাধীন এলাকাসমূহ:
তেজগাঁও, কাওরান বাজার, মহাখালী, বেগুণবাড়ী, গুলশান ১,২, বনানী, বারিধারা, বাড্ডা, বসুন্ধরা আ/এ, ক্যান্টনমেন্ট, বালুঘাট, মাটিকাটা, ইব্রাহিমপুর, ভাটারা, সাতারকুল, আফতাব নগর, ছোলমাইদ, সাঈদনগর, ভাষাণটেক, মানিকদী, কাফরুল, উত্তরা সেক্টরসমূহ, জোয়ারসাহারা, এয়ারপোর্ট এলাকা, বাউনিয়া, নলভোগ, তুরাগ, আব্দুল্লাহপুর, উত্তর খান এবং দক্ষিন খান।
| Monday | 09:00 - 16:00 |
| Tuesday | 09:00 - 16:00 |
| Wednesday | 09:00 - 16:00 |
| Thursday | 09:00 - 16:00 |
| Sunday | 09:00 - 16:00 |